ফোন না করেই ডাক্তারের সিরিয়াল বুক করুন QDoctor অ্যাপে
ফোনে বারবার চেষ্টা না করেই QDoctor অ্যাপে বেছে নিন পছন্দের ডাক্তার, চেম্বার ও দিন। মাত্র তিনটি ট্যাপে বিনামূল্যে বুক করুন সিরিয়াল এবং অ্যাপেই জেনে নিন লাইভ সিরিয়ালের আপডেট।

সকাল থেকে তিন বার ফোন করেছেন। প্রথম বার লাইন ব্যস্ত, দ্বিতীয় বার কেউ ধরেননি, তৃতীয় বার জানলেন ডাক্তারবাবু আজ অন্য চেম্বারে বসবেন। এ দিকে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য অফিস থেকে কখন ছুটি চাইবেন, সেটাই এখনও ঠিক হল না। এই পরিচিত সমস্যার একটি সহজ সমাধান এনেছে QDoctor। যে ফার্মেসি বা ক্লিনিক এই পরিষেবায় যুক্ত, সেখানে ডাক্তার দেখানোর জন্য ফোন করে নাম লেখানোর দরকার নেই। নিজের ফোনেই ডাক্তার, চেম্বার ও দিন বেছে সিরিয়াল বুক করা যায়।
বাংলার বহু পরিবারে পাড়ার ওষুধের দোকানই ডাক্তারের চেম্বারের খবর জানার প্রথম ঠিকানা। কেউ সেখানকার পুরনো রোগী, কেউ প্রতিবেশীর কাছে ডাক্তারের নাম শুনেছেন। পুরনো রোগীর হয়তো শুধু পরের বুধবারের সিরিয়ালটুকু দরকার। নতুন রোগী জানতে চান, তাঁর বাড়ি থেকে কোন চেম্বারটি কাছে। দু’জনেরই কাজ শুরু হতে পারে ডাক্তারের নাম দিয়ে। কোন ডাক্তার কোথায় বসছেন, দেখে নিন QDoctor-এর Doctor Now পাতায়। প্রকাশিত সময়সূচি দেখে নিজের সুবিধামতো চেম্বার বেছে নেওয়া যায়।
বাড়িতে বসেই কীভাবে নাম লেখাবেন
অ্যান্ড্রয়েড ফোনে QDoctor অ্যাপ খুলে Patient হিসেবে সাইন আপ করুন। অবস্থান জানালে আশপাশের ৬০ কিলোমিটারের মধ্যে QDoctor-এ উপলব্ধ ডাক্তার, ফার্মেসি ও ক্লিনিক দেখতে পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী ডাক্তার বেছে নিন। একই ডাক্তার একাধিক চেম্বারে বসলে কোনটি আপনার বাড়ির কাছে, কোন দিন রোগী দেখেন, তা মিলিয়ে নিন। ফোন না করেই মাত্র তিন ট্যাপে সিরিয়াল বুক করুন। বুকিং হয়ে গেলে অ্যাপেই নিজের সিরিয়াল নম্বর দেখতে পাবেন। সাধারণ সিরিয়াল বুক করা বিনামূল্যে।
QDoctor চিকিৎসার অ্যাপ নয়। সিরিয়াল নিতে অ্যাপটি আপনার অসুখ, উপসর্গ বা চিকিৎসা সংক্রান্ত কোনও তথ্য চায় না। কোনও চিকিৎসা পরামর্শও দেয় না। চেম্বারে আপনি ডাক্তারকে কী বলবেন, তিনি আপনার রিপোর্ট দেখে কী পরামর্শ দেবেন, তা আপনাদের দু’জনের মধ্যেই থাকে। ডাক্তারের ফি আগের মতোই চেম্বারে দেবেন। QDoctor-এর বিশেষত্ব চেম্বারের লাইন সামলানো। কোন সিরিয়াল চলছে তা রোগী, ডাক্তার ও কাউন্টার একসঙ্গে দেখতে পারলে তিন পক্ষেরই সময় বাঁচে। বিস্তারিত জানতে QDoctor ওয়েবসাইটের Privacy Policy পড়ুন।
ধরা যাক, বাঁকুড়ার বিবড়দায় আরতি মেডিক্যাল স্টোরে ডাক্তার দেখাবেন। QDoctor-এ ওই ফার্মেসির পাতায় বুধবারের চেম্বারের সময় দেওয়া আছে। যিনি দূরের গ্রাম থেকে বাস ধরে আসবেন, তিনি বেরোনোর আগেই দিন, জায়গা আর বুকিং মিলিয়ে নিতে পারেন। সঙ্গে বয়স্ক কেউ থাকলে তাঁকে নিয়ে শুধু নাম লেখানোর জন্য এক বার দোকানে যাওয়া, তার পরে ডাক্তার দেখাতে আবার যাওয়া বেশ ঝক্কির। আগেই সিরিয়াল নেওয়া থাকলে প্রথম যাতায়াতটা এড়ানো যায়। বাঁচে যাতায়াতের খরচও।
চেম্বার শুরু হয়েছে কি না জানবেন কী করে
চেম্বার শুরুর সময় আর নিজের ডাক পড়ার সময় দুটো আলাদা বিষয়। ধরুন, আপনার নম্বর আঠারো। চেম্বার থেকে লাইভ আপডেট চালু করার পরে অ্যাপে দেখলেন, এখন সাত নম্বর রোগীকে ডাকা হয়েছে। বাবা জুতো পরে বসে আছেন, গাড়িও ডাকতে হবে। এই খবরটুকু হাতে থাকলে দূরত্ব আর যাতায়াতের সময় বুঝে বেরোনোর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। কাউন্টারে আবার ফোন করে ‘এখন কত নম্বর চলছে’ জানতে হয় না। অবশ্য এক জনের রিপোর্ট দেখতে যতটা সময় লাগে, অন্য জনের প্রথমবারের পরামর্শে তার চেয়ে বেশি সময় লাগতে পারে। তাই সিরিয়াল দেখে লাইনের অগ্রগতি বোঝা যায়, ডাক পড়ার নির্দিষ্ট মিনিট বলা যায় না।
লাইভ আপডেটের সুবিধা বোঝা যায় সঙ্গে কেউ থাকলে। ধরা যাক, মা চেম্বারে বসে আছেন আর ছেলে কাছেই গাড়ি রাখার জায়গা খুঁজছেন। সিরিয়াল আর চলতি নম্বর জানা থাকলে মা ছেলেকে বলতে পারেন, তাড়াতাড়ি ফিরতে হবে কি না। আবার চেম্বার এখনও লাইভ না হলে স্ক্রিনে শুধু বসার সময় দেখেই ডাক্তার পৌঁছে গিয়েছেন ধরে নেওয়ার কারণ নেই।
নাম লেখানোর পর ডাক্তার দেখাতে কতটা সময় যায়, তা নিয়ে কলকাতায় একটি সমীক্ষা হয়েছিল। ২০২৩ সালে শহরের একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ৪৩২ জন রোগীর সময় নথিবদ্ধ করা হয়েছিল। নাম নথিভুক্ত করার পর থেকে ডাক্তারের ঘরে ঢোকা পর্যন্ত গড় অপেক্ষা ছিল প্রায় ১ ঘণ্টা ৩৯ মিনিট। এক হাসপাতালের মধ্যেই জেনারেল মেডিসিন ও শিশুরোগ বিভাগের গড় ছিল যথাক্রমে ১২২ ও ৪৩ মিনিট। ফলাফল প্রকাশিত হয় ইন্ডিয়ান জার্নাল অব কমিউনিটি মেডিসিনে।[১] ওই সমীক্ষার পরিসর ছিল হাসপাতালটির বহির্বিভাগ। পাড়ার চেম্বারে আজ কতটা ভিড়, তার সবচেয়ে কাজের খবর আসবে সেখানকার কাউন্টার থেকেই।
ফার্মেসির কাউন্টারে কী বদলাবে
এক দিকে ওষুধ নিতে আসা মানুষের লাইন, অন্য দিকে ফোনে সন্ধ্যার ডাক্তারের জন্য নাম লেখানোর অনুরোধ। যিনি কাউন্টার সামলাচ্ছেন, তাঁকেই হয়তো মাঝপথে খাতা খুলে বলতে হচ্ছে, কার আগে কে নাম লিখিয়েছেন। QDoctor-এ ফার্মেসি প্রতিটি ডাক্তারের বসার দিন ও সময় প্রকাশ করতে পারে। রোগী নিজে বুক করলে তাঁর সিরিয়াল সরাসরি চেম্বারের তালিকায় আসে। যিনি স্মার্টফোন ব্যবহার করেন না বা দোকানে এসেই নাম লেখাতে চান, কর্মীরা তাঁকেও সেই তালিকায় রাখতে পারেন। ফলে পরের রোগীকে ডাকতে ফোনে নেওয়া নাম আর খাতার পাতা পাশাপাশি রেখে মিলিয়ে দেখতে হয় না।
একটি ফার্মেসিতে সপ্তাহে তিন জন ডাক্তার আলাদা দিনে বসলে প্রত্যেকের সময়সূচি আলাদা করে রাখা যায়। কোনও ডাক্তার বসার সময় পাল্টালে কর্মীরা সেই সময়সূচি সংশোধন করতে পারেন। রোগীও রওনা দেওয়ার আগে অ্যাপ খুলে নতুন সময় দেখে নিতে পারেন। কাউন্টারের পক্ষে সুবিধা হল, একই পরিবর্তনের কথা সারা বিকেল আলাদা আলাদা ফোনে বোঝানোর চাপ কমানোর উপায় থাকে। ব্যবস্থাটি কতটা কাজে দেবে, তা অবশ্য নির্ভর করে চেম্বার সময়সূচি আর লাইভ সিরিয়াল কতটা নিয়মিত হালনাগাদ করছে তার উপর।
কাউন্টারে নতুন ব্যবস্থা চালুর দিনেই সব রোগী অ্যাপ ব্যবহার করবেন, এমনটা ধরে নেওয়ার দরকার নেই। যিনি নিজেই বুক করে এসেছেন, তাঁকে তাঁর সিরিয়ালটি দেখাতে বলুন। পাশের জন প্রথম বার এলে তাঁর সামনেই নাম তুলে নম্বরটি বুঝিয়ে দিন। পরের সপ্তাহে তিনি হয়তো বাড়ি থেকেই নাম লেখাবেন। ফোনে নাম নেওয়ার অভ্যাস বদলানোর এটাই চেম্বারের পথ।
ডাক্তার ও ফার্মেসিগুলিকে বিনামূল্যে যোগ দেওয়ার আহ্বান
পশ্চিমবঙ্গের শহর, মফস্সল ও গ্রামের ফার্মেসি, ক্লিনিক এবং ডাক্তারদের বিনামূল্যে এই ব্যবস্থায় যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে QDoctor। আপনি ফার্মেসি বা ক্লিনিক চালালে অ্যাপে আপনার প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত করে কোন ডাক্তার কোন দিন বসেন, সেই তথ্য দিন। শুরুটা হতে পারে সপ্তাহে এক দিন বসা এক জন ডাক্তারকে দিয়েই। যাঁরা এত দিন ফোন করে নাম লেখাতেন, তাঁদের দেখিয়ে দিন কীভাবে পরের বার নিজেরাই সিরিয়াল নিতে পারবেন। আবার যাঁরা কাউন্টারের সাহায্য চান, তাঁদেরও পাশে রাখুন।
আপনি ডাক্তার হলে বিনামূল্যে নিজের প্রোফাইল তৈরি করে কোথায়, কোন দিন রোগী দেখেন তা জানাতে পারেন। পুরনো রোগী পরের বার আপনার নাম দিয়েই চেম্বার খুঁজে পাবেন। ডাক্তার পরের সিরিয়াল ডাকলেই রোগীর ফোনে আর ক্লিনিক বা ফার্মেসির কাউন্টারে একই নম্বর দেখা যায়। এতে তিন পক্ষেরই সময় বাঁচে। রোগীকে খবর নিতে বারবার ফোন করতে হয় না, কাউন্টারের কর্মীকে একই খবর আলাদা করে জানাতে হয় না, আর ডাক্তার তালিকা দেখেই পরের রোগীকে ডাকতে পারেন।
ফোন না করে ডাক্তারের সিরিয়াল বুক করতে Google Play থেকে QDoctor অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপ খুলে Sign Up-এ গেলে তিনটি বিকল্প পাবেন। নিজের ভূমিকা অনুযায়ী বেছে নিন ১. Patient (রোগী), ২. Clinic/Pharmacy (ক্লিনিক বা ফার্মেসি) অথবা ৩. Doctor (ডাক্তার)। ডাক্তার, ক্লিনিক ও ফার্মেসি বিনামূল্যে যোগ দিতে পারেন। নথিভুক্তিতে সাহায্য চাইলে QDoctor-এর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ৭৯৮০৫৪৭৬৩৭ নম্বরে।
Disclaimer: This is a sponsored article. ABP Network Pvt. Ltd. and/or ABP Live does not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article and/or views expressed herein. Reader discretion is advised.















