এক্সপ্লোর

Sunscreen Awareness: সানস্ক্রিন সচেতনতা এবং কীভাবে উপযুক্ত সানস্ক্রিন বাছবেন

Sunscreen Tips: সানস্ক্রিন ব্যবহারের প্রধান উদ্দেশ্য হল ত্বককে অতিবেগুনী রশ্মির বিকিরণের সাময়িক এবং দীর্ঘমেয়াদী প্রভাব থেকে রক্ষা করা।

২৭-শে মে জাতীয় সানস্ক্রিন দিবস পালন করা হয় এবং ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির বিকিরণের থেকে আসা বিপদ চিহ্নিত করার এটাই সঠিক সময়। সানস্ক্রিন ব্যবহারের প্রধান উদ্দেশ্য হল ত্বককে অতিবেগুনি রশ্মির বিকিরণের সাময়িক এবং দীর্ঘমেয়াদী প্রভাব থেকে রক্ষা করা। দীর্ঘসময় সূর্যের ইউভি রশ্মির সংস্পর্শে থাকলে একাধিক ত্বকের সমস্যা দেখা দিতে পারে, যেমন- ত্বকের ট্যানিং, আলোক সংবেদনশীল রোগের বৃদ্ধি, সময়ের আগে বার্ধক্যের ছাপ, ত্বকে ভাঁজ পড়া, বলিরেখা, রোদে পুড়ে যাওয়া, এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়া।

এই উপলক্ষে ডাঃ শ্রাবণী ঘোষ জোহা বলেছেন, “সানস্ক্রিন আপনার ত্বককে ত্বকের ক্যান্সার এবং প্রিম্যাচিওর এজিং এর থেকে রক্ষা করতে পারে। সানস্পট এবং অসমান স্কিন টোন বেশিরভাগ ক্ষেত্রেই সান এক্সপোজারের কারণে হয়। ডার্মাটোলজিতে সানস্ক্রিন ব্যবহারের সাধারণ দিকগুলি হলো রোদে পোড়া, ফ্রেকলিং, ত্বকের বিবর্ণতা, ফটো এজিং, ত্বকের ক্যান্সার, ফটোটক্সিক/ ফটো অ্য়ালার্জিক রিঅ্যাকশন, আলোক সংবেদনশীল রোগ, এবং পোস্ট-ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশন প্রতিরোধ এবং ম্যানেজ করা।”

“সানস্ক্রিন বাছার সময়, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এমন একটি প্রোডাক্ট বাছুন যা আপনাকে ইউভিএ এবং ইউভিবি রশ্মির থেকে ব্রড-স্পেকট্রাম সুরক্ষা প্রদান করবে এবং যাতে কমপক্ষে ৩০+ এসপিএফ আছে। এটি যথেষ্ট মাত্রায় প্রয়োগ করতে হবে এবং দুই ঘণ্টা অন্তর অথবা সাঁতার কেটে উঠে বা ঘেমে গেলে পুনরায় প্রয়োগ করতে হবে।” , তিনি আরও যোগ করেছেন।

সানস্ক্রিন স্কিন কেয়ার রুটিনের শেষ ধাপ হওয়া উচিত, যা ময়েশ্চারাইজার লাগানোর পর এবং মেকআপ লাগানোর আগে প্রয়োগ করতে হবে। আপনার ত্বকের ধরণের উপর নির্ভর করে, আপনার ডাক্তার আপনার জন্য সঠিক সানস্ক্রিনের পরামর্শ দিতে পারেন। কসমেটিক সানস্ক্রিনের বদলে মেডিকেটেড সানস্ক্রিন ব্যবহার করুন।

জাতীয় সানস্ক্রিন সচেতনতা মাস উপলক্ষে, আসুন ত্বককে রক্ষা করতে আমরা প্রতিদিন সানস্ক্রিন ব্যবহারের অঙ্গীকার করি।

ডিসক্লেমার: প্রতিবেদনটি এবিপি লাইভ কর্তৃক সম্পাদিত নয়।

আরও পড়ুন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget