এক্সপ্লোর

Nadia SIR Final List: নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 

Nadia Voter List: নদিয়া জেলায় (Nadia Voter List) প্রায় ২ লক্ষ ১৬ হাজার নাম চলে যেতে পারে অ্যাজুডিকেশন তালিকায়, জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

আজ ধাপে ধাপে প্রকাশ হচ্ছে SIR-এর ফাইনাল ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা (Draft Voter List) অনুযায়ী ইতিমধ্যেই বাদ পড়েছে ৫৮ লক্ষ ভোটারের নাম। যদিও তালিকা (Electoral Roll) বেরোলেও থামবে না এসইআর প্রক্রিয়া। কমিশন (Election Commission Of India) সূত্রে খবর আজ প্রকাশ হতে চলা চূড়ান্ত তালিকা অনুযায়ী নদিয়া জেলায় (Nadia Voter List) বাদ যেতে চলেছে প্রায় ৬০ হাজার ভোটারের নাম।

এ ছাড়াও নদিয়া জেলায় (Nadia Voter List) প্রায় ২ লক্ষ ১৬ হাজার নাম চলে যেতে পারে বিবেচনাধীন তালিকায়, জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। তবে, এই কথাও ঠিক যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়া মানেই সব শেষ, এমন নয়। বিবেচনাধীন নামগুলো কিন্তু এখনও যোগ হতে থাকবে। এ ছাড়াও আগামীতে এই চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে যুক্ত হতে থাকবে সাপ্লিমেন্টারি তালিকাও।

ইতিমধ্যেই নদিয়া পুলিশ জেলার (Nadia Police District) দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আইপিএস গৌরব শর্মাকে। নদিয়ার একাধিক জায়গায় ইতিমধ্যেই রুটমার্চ করা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। তাহেরপুর থানার বীরনগর বড়বাজার এলাকা থেকে রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, গতকাল থেকেই এ রাজ্যের আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আজ, এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই রুটমার্চ শুরু করল তারা। আগামী কাল থেকে জেলায় জেলায় টহল দেওয়া শুরু করবে বাহিনী।

চূড়ান্ত ভোটার (SIR Final List) তালিকা প্রকাশ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "আজ যে চূড়ান্ত তালিকা বেরোচ্ছে, এর পর যে আর কিছু হবে না, এমন নয়। আগামীতে অ্যাজুডিকেশন হতে থাকবে। আর সেই অনুযায়ী এই চূড়ান্ত তালিকা আপডেট হতে থাকবে।" এ ছাড়াও তিনি মানুষকে আতঙ্কিত হতেও বারণ করছেন।

ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে থাকলেও এখনও ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণেই চূড়ান্ত তালিকাভুক্ত হতে পারছে না এই সব ভোটারের নামও। জানা গিয়েছে ক্রমাগত এই চূড়ান্ত তালিকায় নাম যুক্ত হতে থাকলেও জন গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার যে শেষ তারিখ, সেই দিন যে লিস্ট বেরোবে, সেই সব নাম নিয়েই হবে নির্বাচন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget