এক্সপ্লোর

8th Pay Commission: অষ্টম পে কমিশনে ন্যূনতম বেতন বেড়ে হবে ৪৫ হাজার ! সুখবরের দিন গুনছেন ১.১ কোটি সরকারি কর্মী

8th Pay Commission Salary Hike: ২০১৬ সালের জানুয়ারি মাসে বর্তমান সপ্তম পে কমিশনের বেতন কাঠামোটি চালু করা হয়েছিল। প্রতি ১০ বছর অন্তর সাধারণত পে কমিশন বদলায় দেশে। কবে আসবে নতুন বেতন কাঠামো ?

Salary Hike: ভারত জুড়েই কেন্দ্র সরকারি কর্মী ও পেনশনভোগীরা অষ্টম পে কমিশন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই পে কমিশন এলে তাদের বেতন ও পেনশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অ্যাম্বিট ক্যাপিটালের একটি সাম্প্রতিক প্রতিবেদন এই প্রত্যাশাকে (8th Pay Commission) আরও তীব্র করে তুলেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে অষ্টম পে কমিশন এলে সরকারি কর্মীদের (Salary Hike) বেতন এক ধাক্কায় ৩০ থেকে ৩৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে এই সংশোধিত বেতন কাঠামো ২০২৬ বা ২০২৭ সালে কার্যকর হওয়ার কথা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। আর এর ফলে কেন্দ্র সরকারের কোষাগারে অতিরিক্ত ১.৮ লক্ষ কোটি টাকার বোঝা চাপবে।

২০১৬ সালের জানুয়ারি মাসে বর্তমান সপ্তম পে কমিশনের বেতন কাঠামোটি চালু করা হয়েছিল। প্রতি ১০ বছর অন্তর সাধারণত পে কমিশন বদলায় দেশে, আর এই ধারণা থেকেই অনেকে মনে করছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ থেকেই সম্ভবত অষ্টম পে কমিশন চালু হয়ে যাবে।

অ্যাম্বিট ক্যাপিটালের এই রিপোর্টে অনুমান করা হচ্ছে যে ১.৮৩ থেকে ২.৪৬-এর মধ্যেই থাকবে এর ফিটমেন্ট ফ্যাক্টর। আর এই ফিটমেন্ট ফ্যাক্টর (8th Pay Commission) ধরলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হবে ৩২ হাজার ৯৪০ টাকা থেকে ৪৪ হাজার ২৮০ টাকা পর্যন্ত। ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ ধরলে বর্তমান ন্যূনতম বেতন ১৮০০০ টাকার সঙ্গে ১.৮৩ গুণ করে দাঁড়ায় ৩২,৯৪০ টাকা। আর সর্বোচ্চ ২.৪৬ ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে ন্যূনতম বেতন হবে ১৮০০০ × ২.৪৬ = ৪৪,২৮০ টাকা। আর যে ব্যক্তির বেতন (বেসিক পে) ৫০ হাজার টাকা রয়েছে, তাঁর বেতন ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে হবে ৯১,৫০০ টাকা আর ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪৬ ধরলে হবে ১.২৩ লক্ষ টাকা।

আগামী এই বেতন সংশোধন কেবলমাত্র সরকারি কর্মীদের জন্যই নয়, বরং ভারতের অর্থনীতির জন্যও একটি যুগান্তকারী পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। কারণ ক্রমবর্ধমান বেতনের ফলে খরচ, আবাসনের মান, স্বাস্থ্যসেবার অ্যাক্সেস, অবসর কার্যক্রম এবং সামগ্রিক সমৃদ্ধিও অনেকাংশে বাড়বে। এই বছরই জানুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে চলেছে। এখন নতুন বেতন কমিশন ঘোষণার পর যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে। যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুবিধাগুলি সংশোধন করা হবে।

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget