এক্সপ্লোর

Adani Stocks: হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে দারুণ লাফ আদানি গ্রুপের স্টকগুলিতে, ৮ শতাংশ পর্যন্ত বাড়ল দাম

Adani Stocks News: আদানি গ্রুপের স্টকগুলির মধ্যে আদানি পাওয়ার ও আদানি গ্রিন এনার্জি আজকের সেশনে ৭.৮ শতাংশ, আদানি গ্রিন এনার্জি সলিউশন ৫.১৮ শতাংশ, এসিসির শেয়ার ৩.৪৭ শতাংশ বেড়েছে।

Stock Market: আদানি গ্রুপের শেয়ারে আজ দারুণ খবর। আমেরিকান শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এতদিন যে আদানিদের দুর্নীতি নিয়ে নানা মন্তব্যের ঝড় তুলছিল, এবার সেই সংস্থাই বন্ধ হতে চলেছে। আর এই খবরেই হু হু করে বেড়েছে আদানি গ্রুপের (Adani Group Stocks) স্টকগুলির দাম। একটি সমাজমাধ্যমের পোস্টে শর্টসেলার নেট আন্ডারসন হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা বন্ধ হওয়ার তথ্য শেয়ার করেছেন। ২০২৫ সালের ১৬ জানুয়ারি ট্রেডিং সেশনে স্টক মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই আদানি গ্রুপের (Adani Stocks) স্টকগুলিতে লাফ দেখা গিয়েছে। আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ৮ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গিয়েছে।  

কোন কোন স্টকে কত মুনাফা

আদানি গ্রুপের স্টকগুলির মধ্যে আদানি পাওয়ার ও আদানি গ্রিন এনার্জি আজকের সেশনে ৭.৮ শতাংশ, আদানি গ্রিন এনার্জি সলিউশন ৫.১৮ শতাংশ, এসিসির শেয়ার ৩.৪৭ শতাংশ, আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ৫.৭৮ শতাংশ, আদানি পোর্টস অ্যান্ড এসইজেডের দাম ৪.২৯ শতাংশ, আদানি টোটাল গ্যাসে ৫.২১ শতাংশ, অম্বুজা সিমেন্ট ৪.০১ শতাংশ বৃদ্ধির সঙ্গে লেনদেন করছে, সাংঘি ইন্ডাস্ট্রিজ ২.৯২ শতাংশ বেড়েছে। শুধুমাত্র আদানি উইলমারের শেয়ারে সামান্য পতন দেখা গিয়েছে।

আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ হিন্ডেনবার্গ রিসার্চের

২০২৩ সালের জানুয়ারি মাসে আদানি গ্রুপের (Adani Group Stocks) বিরুদ্ধে একটি প্রতিবেদন জারি করে বলেছিল যে এটি বাজারে জালিয়াতি করছে, স্টকের দাম প্ররোচনার মাধ্যমে বাড়ানো হচ্ছে। আদানি স্টক শর্টও করেছিল এই হিন্ডেনবার্গ। এই অভিযোগের পরেই আদানি গ্রুপের শেয়ারে তীব্র পতন দেখা যায়। এই গ্রুপের বাজার মূলধন ২০ লক্ষ কোটি থেকে নেমে আসে ৭.৫০ লক্ষ কোটি টাকায়।

বন্ধ হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ

হিন্ডেনবার্গ রিসার্চ তার সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই সংস্থার প্রতিষ্ঠাতা নেট অ্যান্ডারসনের একটি নোট তুলে দেয়। এই নোটে বলা হয়েছে, 'আমি গত বছরের শেষ দিকে পরিবার, বন্ধুবান্ধব ও আমার টিমের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা বন্ধ করে দেব আমি। সংস্থার অনুসন্ধানমূলক ধারণার পাইপলাইন সম্পূর্ণ করার পরেই এই সংস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে'।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন; Gold Rate: লক্ষ্মীবারে বাংলার বাজারে সস্তা হল সোনার দাম ? আজ কিনলে কত খরচ হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget