এক্সপ্লোর

AI Data Centre: চাকরির পর এবার AI খেয়ে নিচ্ছে আপনার জলও! জানেন কতটা পিপাসার্ত কৃত্রিম বুদ্ধিমত্তা?

Artificial Intelligence: আমেরিকার এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউট একটি গবেষণা করেছে। সেই গবেষণা থেকে জানা গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারগুলো প্রচুর পরিমাণে জল ব্যবহার করে।

এতদিন চিন্তা ছিল এআই নাকি চাকরি খেয়ে নেবে সাধারণ মানুষের। অনেক ক্ষেত্রে অটোমেশনের কারণে চাকরি চলে গিয়েছে অনেকের। বা অনেকে এখনও শঙ্কায় রয়েছেন যে কোনও মুহূর্তে চলে যেতে পারে তাঁদের চাকরি। ফলে গত কয়েকটা বছর ধরেই চাকরির বাজারে একটা আশঙ্কা ও উদ্বেগ রয়েছে। আর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অন্য আরও একটি সমস্যার কথা তুলে ধরলেন বিজ্ঞানীরা।

আমেরিকার এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউট একটি গবেষণা করেছে। সেই গবেষণা থেকে জানা গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারগুলো প্রচুর পরিমাণে স্বাদু জল ব্যবহার করে। অর্থাৎ, একেবারে পরিশুদ্ধ জল ব্যবহার করে এই ডেটা সেন্টারগুলো। বড় বড় ডেটা সেন্টারগুলো প্রতি দিন প্রায় ১ কোটি ৯০ লক্ষ লিটার (৫ মিলিয়ন গ্যালন) জল তাদের কাজে লাগে। মোটামুটি ১ লক্ষ ২০ হাজার মানুষ কোনও শহরে বসাবস করলে ওই শহর দিনে যে পরিমাণ জল ব্যবহার করে, একটি ডেটা সেন্টার সেই একই পরিমাণ জল ব্যবহার করে।

একই ভাবে একটি মাঝারি সাইজের ডেটা সেন্টার বছরে প্রায় ৪১ কোটি ৬৪ লক্ষ লিটার (১১০ মিলিয়ন গ্যালন) জল ব্যবহার করে। যে পরিমাণ জল অন্তত ৭ হাজার ৬০০ মানুষ ১ বছর ধরে ব্যবহার করতে পারে (একজনের দৈনিক ১৫০ লিটার জল প্রয়োজন হলে)।

কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক এই ডেটা সেন্টারগুলো শুধু যে জলের ব্যবহারকরে এমন নয়। এ ছাড়াও প্রচুর পরিমাণে বিদ্যুৎও ব্যবহার করে তারা। এ ছাড়াও প্রচুর কার্বনও নির্গত করে।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা হিসাব করে দেখিয়েছেন ১০০ শব্দের কোনও প্রম্পট কোনও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে দেওয়া হলে তার ৫০০ মিলিলিটারের কিছু বেশি জলের প্রয়োজন হয়। সামনে থেকে বিষয়টা খুব কম মনে হলেও আসলে এই সংখ্যাটা গোটা বিশ্বের নিরিখে অনেক বড়।

UK-র সরকারি ওয়েবসাইট বলছে, আন্তর্জাতিক এনার্জি এজেন্সি এই ডেটা সেন্টর সেক্টর নিয়ে একটা হিসাব প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে ২০২৩ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারগুলোর বছরে ১ হাজার ২০০ বিলিয়ন লিটার বা ১ লক্ষ ২০ হাজার কোটি লিটার জলের প্রয়োজন হবে।

পৃথিবীতে বিশুদ্ধ জলের পরিমাণ সীমিত। তার উপর এই ধরনের ডেটা সেন্টারগুলো লিটার লিটার জল ব্যবহার করছে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে বিশুদ্ধ জলই কেন ব্যবহার করতে হবে। আসলে অন্য কোনও জল যদি ব্যবহার করা হয় তাহলে এই ডেটা সেন্টারে ব্যবহৃত যন্ত্রগুলোর দ্রুত ক্ষতি হয়। আর সেই কারণেই সংস্থাগুলো পরিশুদ্ধ জল ব্যবহার করে। এমনিই এআই সাধারণ মানুষের মনে চাকরি নিয়ে একটা চিন্তা তৈরি করেছে। আর এবার এআই আমাদের প্রাকৃতিক সম্পদের দিকেও হাত বাড়িয়েছে। এই মুহূর্তে তৃষ্ণা মেটাতে তার প্রধান লক্ষ্য আমাদের 'জীবন'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget