এক্সপ্লোর

Amazon Great Republic day Sale 2023: শুরু হয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল, কোন কোন ফোনে রয়েছে দুর্দান্ত অফার?

Smartphones: অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৩- এ মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপ, স্মার্ট টিভি, অ্যামাজন ডিভাইস এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের উপর থাকছে ছাড়।

Amazon Sale: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৩ (Amazon Great Republic day Sale 2023) সব গ্রাহকদের জন্য শুরু হয়ে গিয়েছে। ১৫ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল। অ্যামাজন প্রাইম মেম্বাররা (Amazon Prime member) অবশ্য ১৪ তারিখ মাঝরাত থেকে এই সেলে কেনাকাটার সুযোগ পেয়েছিলেন। মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপ, স্মার্ট টিভি, অ্যামাজন ডিভাইস এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের উপর থাকছে ছাড়। এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। প্রায় ২৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এক্ষেত্রে। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৩- এ কোন কোন স্মার্টফোনের দাম ছাড় রয়েছে, একঝলকে দেখে নেওয়া যাক।

আইফোন ১৩ (১২৮ জিবি)

অ্যাপেলের আইফোন ১৩ ১২৮ জিবি মডেল পাওয়া যাচ্ছে ৫৯,৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ৬৯,৯০০ টাকা। এক্সচেঞ্জ অফারেও এই আইফোন কেনা যাবে। সেক্ষেত্রে ১৮,০৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। প্রায় ১২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে এসবিআই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। 

ওয়ানপ্লাস ১০আর ৫জি

অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ওয়ানপ্লাসের এই ফোন কেনা যাচ্ছে ২৯,৯৯৯ টাকায়। এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে এই দামে কেনা যাবে ফোন। এই ফোনও এক্সচেঞ্জ অফারে কেনার সুযোগ থাকছে। এখানেও ১৮,০৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। 

রিয়েলমি নারজো ৫০

রিয়েলমির এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের রিপাবলিক ডে সেল ২০২৩- এ এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়। এখানেও ক্রেতাদের জন্য থাকছে এক্সচেঞ্জ অফার। ৯৩০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। রিয়েলমি নারজো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর এবং ৪ জিবি র‍্যাম। 

আইকিউওও নিও ৬

ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- এর এই ফোনের আসল দাম ৩৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ২৭,৯৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারে এই ফোন কেনার সুবিধা রয়েছে। ১৮,০৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এসবিআই কার্ড থাকলে অতিরিক্ত ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। আইকিউওও নিও ৬ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। 

আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পো এ৭৮ ৫জি, কবে লঞ্চ হবে এই ফোন? সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন দেখে নিন একনজরে

সেরা শিরোনাম

HDFC Bank SMS Alert: ৫০০ টাকা UPI করলেও আর আসবে না কোনও SMS, গ্রাহকদের জানিয়ে দিন HDFC ব্যাঙ্ক
৫০০ টাকা UPI করলেও আর আসবে না কোনও SMS, গ্রাহকদের জানিয়ে দিন HDFC ব্যাঙ্ক
Pension Scheme: যাঁদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের ব্যবস্থা নেই অবসরের পরও কীভাবে উপার্জন করবেন তাঁরা?
যাঁদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের ব্যবস্থা নেই অবসরের পরও কীভাবে উপার্জন করবেন তাঁরা?
BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget