এক্সপ্লোর

Amazon Investment In India : ভারতে অ্যামাজন করছে বিপুল বিনিয়োগ, ৩৮ লাখ কর্মসংস্থান,৪৮ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট

PM Modi Andy Jassy Meeting : সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি (Andy Jassy)। 

PM Modi Andy Jassy Meeting : যুব প্রজন্মের জন্য দারুণ খবর। ভারতের শিল্প মানচিত্রে সুখবর শোনাল অ্যামাজন (Amazon Investment In India)। ই-কমার্স ও টেক জায়ান্ট জানিয়েছে, আগামী ৪ বছরের মধ্যে বিপুল টাকা দেশে বিনিয়োগ করবে কোম্পানি। যাতে ৩৮ লাখ কর্মসংস্থান হবে। সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি (Andy Jassy)। 

কী বড় বিনিয়োগ করতে চলেছে কোম্পানি
কত নতুন বিনিয়োগ : ২০২৬-২০৩০ সালের মধ্যে ৪৮ বিলিয়ন ডলার (পূর্বে ঘোষিত ৩৫ বিলিয়ন ডলারের সঙ্গে আরও ১৩ বিলিয়ন ডলারের নতুন টপ-আপ)।

কত কর্মসংস্থান হবে : ২০৩০ সালের মধ্যে মোট ৩৮ লাখ (৩.৮ মিলিয়ন) মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে (বর্তমানে যা ২৮ লাখ)। অর্থাৎ, নতুন করে আরও ১০ লাখ চাকরি তৈরি হবে।

একটি ঐতিহাসিক বিনিয়োগ: ২০১০ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে অ্যামাজনের মোট পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৮৮ বিলিয়ন ডলার-এরও বেশি।

কোন কোন ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে ?
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও একাধিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন অ্যান্ডি জ্যাসি। অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে মূলত কয়েকটি মূল খাতের ওপর জোর দেওয়া হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ক্লাউড কম্পিউটিং: অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)-এর ক্লাউড পরিকাঠামো আরও উন্নত করা হবে, যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে সাহায্য করবে।

ই-কমার্স ও লজিস্টিকস: দেশের কোণায় কোণায় ডেলিভারি নেটওয়ার্ক আরও মজবুত করতে লজিস্টিকস ও মাইক্রো-ফুলফিলমেন্ট সেন্টারের প্রসার ঘটানো হবে।

রফতানি ও ডিজিটাল অর্থনীতি: স্থানীয় বিক্রেতা ও উৎপাদনকারীদের বৈশ্বিক বাজারে পণ্য রফতানি করতে সাহায্য করবে অ্যামাজন।

যুবকদের স্কিলিং বা দক্ষতা উন্নয়ন: ভবিষ্যতের প্রযুক্তির দুনিয়ায় ভারতীয় যুবসমাজকে প্রস্তুত করতে বিভিন্ন স্কিলিং প্রোগ্রাম বা প্রশিক্ষণ দেওয়া হবে।

মহারাষ্ট্রে বিশেষ নজর: মুম্বই ও পুনেতে অ্যামাজনের প্রযুক্তি ও অপারেশনাল কর্মচারীর সংখ্যা দ্রুত বাড়ছে। এআই ও ক্লাউড পরিকাঠামো ব্যবহারের মাধ্যমে স্থানীয় ব্যবসাগুলিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী সিইও অ্যান্ডি জ্যাসি।

ভারতে অ্যামাজনের এই দীর্ঘমেয়াদি ও বিশাল বিনিয়োগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : ভারতে বড় কর্মী ছাঁটাই করতে পারে এই কোম্পানি, চাকরি যাবে বহু লোকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

E 20 Petrol : ১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
Patanjali Ayurved : ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
Gold Silver Price Today: সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget