এক্সপ্লোর

Money Laundering Case: অনিল আম্বানির বিলাসবহুল বাড়ি অ্যাটাচ করল ইডি, আর্থিক তছরুপ মামলায় আরও বিপাকে ‘দেউলিয়া’ শিল্পপতি

Anil Ambani: আর্থিক তছরুপ মামলায় ‘Abode’ নামের অনিলের বিলাসবহুল বাড়িটি অ্যাটাচ করা হয়েছে।

নয়াদিল্লি: আর্থিক তছরুপ মামলায় আরও বিপাকে শিল্পপতি অনিল আম্বানি। এবার তাঁর ৩৭১৬ কোটি টাকা মূল্য বাড়ি অ্যাটাচ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ মামলার তদন্তে ‘Abode’ নামের অনিলের বিলাসবহুল বাড়িটি অ্যাটাচ করা হয়েছে। ওই সম্পত্তি যাতে হস্তান্তরিত না করা যায়, মালিকানা বদল করা না যায়, তার জন্যই আর্থিক তছরুপ মামলায় সম্পত্তি অ্যাটাচ করা হয়। (Anil Ambani)

বুধবার ED-র তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, অনিলের রিলায়্যান্স কমিউনিকেশন্স সংস্থার বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবেই বাড়িটি অ্যাটাচ করা হয়েছে। ৬৬ মিটার উচ্চতার বাড়িটিতে ১৭টি তল রয়েছে। মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় অবস্থিত বাড়িটি। ছাদে হেলিপ্যাডও রয়েছে। (Money Laundering Case)

আর্থিক তছরুপ মামলায় কাল, অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি তদন্তে যোগ দেওয়ার কথা অনিলের। সুপ্রিম কোর্টের নির্দেশে একটি বিশেষ টিম গঠিত হয়েছে, যারা 'অনিল ধীরুভাই আম্বানি গ্রুপে'র বিরুদ্ধে ব্যাঙ্ক জালিাতি এবং আর্থিক তছরুপের বিষয়টি তদন্ত করে দেখছে। এখনও পর্যন্ত ১২ হাজার কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। তিনটি ECIR দায়ের করা হয়েছে রিলায়্যান্স গ্রুপ কোম্পানিজের বিরুদ্ধে।
 
অনিলের রিলায়্য়ান্স কমিউনিকেশন্স বা RCOM-এর বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার ঋণ খেলাপের মামলা রয়েছে। সেই নিয়ে তদন্ত চলছে দীর্ঘ দিন ধরে। গত সপ্তাহেই তদন্তে দেরি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র ভূমিকারও সমালোচনা করা হয়। সেই শুনানিতে অনিল জানান, আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাবেন না তিনি। অনিলের স্ত্রী টিনা আম্বানিকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। গত সপ্তাহে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তদন্তকারীদের সামনে হাজিরা দেননি টিনা। দ্বিতীয় বার হাজিরা এড়ান তিনি। 
 
নিউ ইয়র্কে বিলাসবহুল বাড়ি কেনার বিষয়ে টিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ED. RCOM-এর এক প্রাক্তন এগজিকিউটিভ, পুনীত গর্গকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জালিয়াতি করে ২০২৩ সালে ওই সম্পত্তি পুনীতের নামে করে দেওয়া হয় বলে অভিযোগ। যে সময় RCOM নিজেকে দেউলিয়া ঘোষণা করে, সেই সময়ই ওই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বলে খবর। 
 
২০২০ সালে ব্রিটেনের আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন অনিল। ৫০০০ কোটি টাকার ঋণ মেটাননি বলে অনিলের বিরুদ্ধে মামলা করেছিল চিনের একটি ব্যাঙ্ক। সেই সময় অনিল জানান, তাঁর কোনও সম্পত্তি নেই। যদিও ২০২৫ সালের মাঝামাঝি সময় যে রিপোর্ট সামনে আসে, তাতে তাঁর সংস্থা পুনরুজ্জীবিত হচ্ছে বলে জানা যায়। দুই ছেলে জয় আনমোল এবং জয় আনশুলের হাত ধরে ভুটানে ২০০০ কোটির সৌর প্রকল্পের বরাত পায় অনিলের সংস্থা। পাশাপাশি, জার্মানির অস্ত্র নির্মাণকারী সংস্থা Rheinmetall AG-র সঙ্গেও চুক্তি হয় Reliance Defence-এর, যা Reliance Infrastructure Limited-এর ভর্তুকিপ্রাপ্ত সংস্থা।

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
SBI IPO : আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
E20 Effects on Car Mileage: গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
Gold Silver Price Today: রথের ঠিক আগেই দাম কমল সোনার, পড়েছে রুপোর দরও
রথের ঠিক আগেই দাম কমল সোনার, পড়েছে রুপোর দরও

ভিডিও

Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget