এক্সপ্লোর

Ather 450X Gen 3: ভারতে লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটার Ather 450X Gen 3, দাম শুরু কত টাকা থেকে?

Electric Scooter: বেঙ্গালুরুর সংস্থা Ather তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Ather 450X Gen 3 লঞ্চ করেছে দেশে। জেনে নিন দাম ও ফিচার।

Ather 450X Gen 3: ভারতীয় ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী সংস্থা Ather তাদের নতুন ই-স্কুটার Ather 450X Gen 3 লঞ্চ করেছে। এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে ১.৫৬ লক্ষ (এক্স শোরুম, বেঙ্গালুরু) টাকা থেকে। আগের ভ্যারিয়েন্টের তুলনায় নতুন মডেলে অনেক পরিবর্তন এসেছে। তার মধ্যে অন্যতম হল ব্যাটারি। এছাড়াও রয়েছে বড় আকার-আয়তনের রেয়ারভিউ মিরর এবং উন্নত মানের টায়ার। MRF এবং Ather সংস্থা একত্রিত হয়ে এই টায়ার তৈরি করেছে। জানা গিয়েছে, Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটারের দাম Ather 450X Gen 2 মডেলের থেকে ৫০০০ টাকা বেশি। আপাতত Ather 450X Gen 2 ই-স্কুটারের উৎপাদন বন্ধ করেছে বেঙ্গালুরুর সংস্থা। এর পরিবর্তে নতুন Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটারের বুকিং নেওয়ার দিকে মনযোগ দিয়েছে তারা। ২০ জুলাই থেকে এই স্কুটারের ডেলিভারিও শুরু হয়েছে।

ব্যাটারি- আগের মডেলের তুলনায় নতুন স্কুটারে রয়েছে বড় ব্যাটারি। এখানে একটি বড় ৩.৭ কিলোওয়াট/ঘণ্টা ব্যাটারি প্যাক দেখা যাবে। আগের মডেলে অর্থাৎ জেন ২- এর ক্ষেত্রে এই ব্যাটারি ছিল ২.৯ কিলোওয়াট/ঘণ্টা। একবার চার্জ দিলে Ather 450X Gen 3 স্কুটার ১৪৬ কিলোমিটার সফর করতে পারবেন। আগের থেকে প্রায় ২৫ শতাংশ রেঞ্জ বেড়েছে নতুন স্কুটারের। এছাড়াও নতুন মডেলের যুক্ত হয়েছে আগের তুলনায় দ্বিগুণ সাইজের রেয়ার ভিউ মিরর এবং পিছনের চাকার টায়ারও চওড়া হয়েছে।

র‍্যাম- আগের মডেলে ১ জিবি র‍্যাম ছিল। তবে Ather 450X Gen 3 স্কুটারে যুক্ত হয়েছে ২ জিবি র‍্যাম। এর ফলে ইউজার ড্যাশবোর্ডে দ্রুত গতিতে টাইপ করতে পারবে। আগের চেয়ে অনেক বেশি গতিতে ম্যাপ ডাউনলোড হবে। একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে সময় অনেক কম লাগবে।

তবে Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটার ও তার আগের মডেলের মধ্যে রঙের মিল রয়েছে। সাদা, স্পেস গ্রে এবং মিন্ট গ্রিন রঙেই নতুন স্কুটার লঞ্চ হয়েছে। এছাড়াও স্কুটারের ডিজাইন এবং chassis-এর ক্ষেত্রেও মিল রয়েছে, বলা ভাল একই রয়েছে।

আরও পড়ুন- ভারতের বাজারে ফের RX100 লঞ্চ করতে পারে ইয়ামাহা, জেনে নিন কবে আসবে বাইক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget