এক্সপ্লোর

Dividend Alert : দারুণ খবর ! এই কোম্পানির একটা শেয়ার থাকলেই পাবেন ১৩০ টাকা, আপনার আছে ?

Bajaj Holdings Q4 Result : জেনে নিন, কোন কোম্পানি দিচ্ছে এই ডিভিডেন্টের (Dividend Alert) সুযোগ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বাজাজ হোল্ডিংস প্রতি শেয়ারে ১৩০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।
  • ৫০ টাকা বিশেষ ডিভিডেন্ড কোম্পানির ১০০ বছর পূর্তি উপলক্ষে।
  • ৩০ জুন রেকর্ড ডেটের মধ্যে শেয়ার থাকলে ডিভিডেন্ড পাওয়া যাবে।
  • মার্চ ত্রৈমাসিকে নিট মুনাফা ৪৯% বেড়ে ২৫৭৫ কোটি টাকা হয়েছে।

Bajaj Holdings Q4 Result : শেয়ারের দাম (Share Price) বাড়তে হবে না, এই কোম্পানির একটা শেয়ার থাকলেই আপনি পাবেন ১৩০ টাকা। তবে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ার থাকতে হবে আপনার। যাকে বলা হয় রেকর্ড ডেট। জেনে নিন, কোন কোম্পানি দিচ্ছে এই ডিভিডেন্টের (Dividend Alert) সুযোগ।

কোন কোম্পানি দিচ্ছে এই সুযোগ
বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটে়ড সম্প্রতি এই ঘোষণা করেছে। চতুর্থ ত্রৈমাসিকের ফল ঘোষণা করার পরই কোম্পানি ডিভিডেন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। এই ১৩০ টাকার মধ্যে রয়েছে ৫০ টাকা বিশেষ ডিভিডেন্ট। কোম্পানি বাজাজের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই ঘোষণা করেছে, যা ১৩০০ শতাংশ। একবার বার্ষিক সাধারণ সভায় এই বিষয়টি অনুমতি পেলেই ২০২৬ সালের ৫ অগাস্টের আগে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ডিভিডেন্টের টাকা।

কবে রাখা হয়েছে রেকর্ড ডেট
বাজাজের তরফে বলা হয়েছে, এই বিষয়ে ৩০ জুন রেকর্ড ডেট ধরা হয়েছে। যার অর্থ, এই তারিখের মধ্যে যাদের অ্য়াকাউন্টে কোম্পানির শেয়ার থাকবে, তারা এই ডিভডেন্ট পাওয়ার সুযোগ পাবেন। বাজাজ হোল্ডিংস আরও জানিয়েছে, "কোম্পানির ৮১তম বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী শুক্রবার। ৩১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মিটিং। এই বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।" 

চতুর্থ ত্রৈমাসিকে কী কাজ করেছে কোম্পানি
বাজাজ হোল্ডিংসের তরফে জানানো হয়েছে, মার্চ ২০২৬ ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা গত বছরের একই সময়ের ১৭২৬ কোটি টাকার তুলনায় ৪৯ শতাংশ (বছর-ভিত্তিক বা YoY) বৃদ্ধি পেয়ে ২৫৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে, কোম্পানির রাজস্ব বা আয় গত অর্থবছরের ১৪৫ কোটি টাকা থেকে ৫৮ শতাংশ কমে ৬১ কোটি টাকায় নেমে এসেছে।

কে ডিরেক্টর থাকছেন কোম্পানিতে
কোম্পানি অরিন্দম ভট্টাচার্যকে দ্বিতীয়বারের মতো টানা পাঁচ বছরের মেয়াদে 'নন-এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর' হিসেবে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে। এই নিয়োগ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। তবে, এই নিয়োগটি আসন্ন বার্ষিক সাধারণ সভায় একটি বিশেষ প্রস্তাবের মাধ্যমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের ওপর নির্ভরশীল।

শেয়ারের পারফরম্যান্স কেমন

গত সপ্তাহের শেষ ট্রেডিং ডে শুক্রবার বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার ০.৩৭ শতাংশ বেড়ে ১০,৬২২.৯৫ টাকা হয়েছিল। গত এক মাসে শেয়ারটির দর ৬.২৬ শতাংশ বৃদ্ধি পেলেও, এক বছরের হিসাবে এটি এখনও ১২.৩১ শতাংশ নীচে রয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

  আরও পড়ুন : ১ লাখ টাকা হয়েছে ১৪ কোটি, ১৪০০ গুণ রিটার্ন দিয়েছে এই স্টক

Frequently Asked Questions

বাজাজ হোল্ডিংস কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে?

বাজাজ হোল্ডিংস লিমিটেড শেয়ার প্রতি ১৩০ টাকা ডিভিডেন্ড দিচ্ছে। এই ১৩০ টাকার মধ্যে ৫০ টাকা বিশেষ ডিভিডেন্ড, যা কোম্পানির ১০০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া হচ্ছে।

ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড ডেট কবে?

ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড ডেট ৩০ জুন। এই তারিখের মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কোম্পানির শেয়ার থাকতে হবে।

ডিভিডেন্ডের টাকা কবে অ্যাকাউন্টে আসবে?

বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের পর, ২০২৬ সালের ৫ অগাস্টের আগে ডিভিডেন্ডের টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

বাজাজ হোল্ডিংসের চতুর্থ ত্রৈমাসিকের মুনাফা কেমন ছিল?

মার্চ ২০২৬ ত্রৈমাসিকে বাজাজ হোল্ডিংসের নিট মুনাফা গত বছরের একই সময়ের ১৭২৬ কোটি টাকা থেকে ৪৯% বৃদ্ধি পেয়ে ২৫৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Insurance Commission: বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget