এক্সপ্লোর

Bangladesh Adani Power : বাংলাদেশের বড় সিদ্ধান্ত, আদানি পাওয়ারের চুক্তি নিয়ে কী করলেন ইউনূস ? 

Adani Power Dues : গত মাসে আদানি পাওয়ারের ৪৩৭ মিলিয়ন ডলার মিটিয়ে দিয়েছে বাংলাদেশ। যার ফলে কোম্পানির সব বকেয়া পাওনা শোধ হয়ে গেল।

 

Adani Power Dues : দেশের মানুষের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবার বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার (Bangladesh News) । আদানি পাওয়ারের (Adani Power Dues) প্রাপ্য় টাকা মিটিয়ে দিল ইউনূস গভর্নমেন্ট। গত মাসে আদানি পাওয়ারের ৪৩৭ মিলিয়ন ডলার মিটিয়ে দিয়েছে বাংলাদেশ। যার ফলে কোম্পানির সব বকেয়া পাওনা শোধ হয়ে গেল।

আদানিদের কাছে অনুরোধ
মঙ্গলবার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ এখন বিপিডিবি (বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড) নিয়ম অনুসারে আদানি পাওয়ারের থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ করেছে। বকেয়া নিষ্পত্তির পরই এই আবেদন জানানো হয়েছে কোম্পানিকে। এই বকেয়া শোধের মধ্যে বহন খরচ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সম্পর্কিত বিষয়ও রয়েছে।

বাংলাদেশে কত শতাংশ বিদ্যুৎ পাঠায় আদানি পাওয়ার
আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে, যা দেশের বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ করে। ২০১৭ সালের চুক্তি অনুসারে, আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র ২৫ বছর ধরে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর জন্য দায়বদ্ধ। এই বিদ্যুৎ কেন্দ্রে কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের ১০০ শতাংশ সরবরাহ করার কথা ছিল বাংলাদেশে।

আদানি পাওয়ার সঙ্গে কী সমস্যা হয়েছিল ইউনূস সরকারের
ক্রমবর্ধমান আমদানি খরচ ও অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার কারণে আদানিদের বিদ্যুতের বিল মেটাতে পারছিল না বাংলাদেশ সরকার। যার ফলস্বরূপ আদানি বাংলাদেশে গত বছর তার সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। যদিও ২০২৫ সালের মার্চে বাংলাদেশ মাসিক অর্থ দেওয়া শুরু করতেই আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

কীভাবে মেটানো হয়েছে বকেয়া
গত কয়েক মাস ধরে বাংলাদেশ প্রতি মাসে ৯০-১০০ মিলিয়ন ডলার শোধ করছিল আদানি পাওয়ারকে। গত মাসে, দেশটি ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। গ্রামীণ এলাকায় দেশটি বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন হওয়ার পর এটি ঘটেছিল। এই ঘটনার পর ঋণদাতারা এখন আদানি পাওয়ার লিমিটেডের ক্রেডিট রেটিং বর্তমান AA থেকে AA+ এ উন্নীত করার বিষয়ে আত্মবিশ্বাসী, যা তাদের তহবিলের খরচ আরও কমিয়ে আনবে।

এর আগে অর্ধেক করে দেওয়া হয় বাংলাদেশে বিদ্যুৎ রফতানি
এর আগে বকেয়া টাকা দিতে দেরি হওয়ার কারণে ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয় আদানি পাওয়ার। বৈদেশিক মুদ্রায় ঘাটতির কারণে বাংলাদেশ তখন পেমেন্ট দিতে দেরি করেছিল। এর ফলে ১ নভেম্বরে প্ল্যান্টের দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়। তারপরে শীতে বিদ্যুতের চাহিদা ও টাকা দিতে না পেরে বাংলাদেশ শুধুমাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget