December Bank Holidays : বছর শেষের মাসে এমনিতেই উৎসবের মরশুম থাকে ডিসেম্বরে। আগামী মাসে তাই ব্যাঙ্কে কাজ থাকলে আগে থেকেই সতর্ক হোন। কারণে ডিসেম্বরে সব মিলিয়ে ১০ দিন ছুটি থাকবে ব্যাঙ্কে (Bank Holidays December)। ক্রিসমাস ছাড়াও রয়েছে আরও উৎসব। তবে রাজ্য অনুসারে এই ১০ দিন ছুটি থাকবে শাখায়। রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুসারে ঠিক হয় এই ছুটি। জেনে নিন, দেশের কোথায় কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
কোথায় থাকবে কবে ছুটি ?
২৮ নভেম্বর, শনিবার : সারা ভারতে চতুর্থ শনিবারের ব্যাঙ্ক ছুটি। ২৯ নভেম্বর, রবিবার: সারা ভারতে সাপ্তাহিক ছুটির দিন।১ ডিসেম্বর : মাসের প্রথম দিনেই অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডে 'ইনডিজেনাস ফেইথ ডে' বা 'স্টেটহুড ডে' উপলক্ষ্যে ব্য়াঙ্কে ছুটি থাকবে। ৩ ডিসেম্বর : এই নির্দিষ্ট দিনে গোয়াতে 'সেন্ট ফ্রান্সিস জেভিয়ার'-এর উৎসব উপলক্ষে ব্যাঙ্কে ছুটি থাকবে। ৯ ডিসেম্বর ও ১১ ডিসেম্বর : এর পাশাপাশি সিকিমে ৯ ও ১১ ডিসেম্বর লোসুং/নামসুৎ উৎসব উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।১৮ ডিসেম্বর : এইদিন মেঘালয়ে 'ইউ সোসো থাম'-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য়ে ব্যাঙ্কে ছুটি থাকবে।১৯ ডিসেম্বর : আগামী ১৯ ডিসেম্বর গোয়াতে 'গোয়া লিবারেশন ডে' গোয়া মুক্তি দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকে। ২৪ ডিসেম্বর : ২৪ ডিসেম্বর মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডে বড়দিন ক্রিসমাস উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে। ২৬, ৩০ ও ৩১ ডিসেম্বর : এই তিনদিন যথাক্রমে ক্রিসমাস/বক্সিং ডে, ইউ কিয়াং নাংবাহ-এর মৃত্যুবার্ষিকী ও নববর্ষের আগে ছুটি থাকবে ব্যাঙ্কের শাখায়।
রিজার্ভ ব্যাঙ্ক করে এই তালিকা
রিজার্ভ ব্যাঙ্কের আনুষ্ঠানিক তালিকা রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর আলাদা করে সারা বছরের ছুটির তালিকা ঘোষণা করে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজ গুছিয়ে রাখতে পারবেন।
খোলা পাবেন এই সুবিধা
তবে ব্যাঙ্ক ছুটি থাকলেও গ্রাহকদের সুবিধার্থে ATM ছাড়াও UPI অ্যাপ, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে ব্যাঙ্কে নগদ ডিপোজিট, চেক ক্লিয়ারেন্স ছাড়াও যারা পাসবুক আপডেট করতে চান, তারা এই নির্দিষ্ট দিনগুলিতে সুবিধা পাবেন না। তবে ব্যাঙ্কের শাখা খোলা না থাকলেও ডিজিটাল পরিষেবা পাবেন আপনি।
আরও পড়ুন : যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
