এক্সপ্লোর

Bharat Bandh: দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন ২৫ কোটি কর্মী, ৯ জুলাই বুধবার কি বন্ধ থাকবে ব্যাঙ্ক ?

Bharat Bandh on July 9: ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগীদের একটি ফোরাম আগামীকাল বুধবার ৯ জুলাই সাধারণ ধর্মঘট বা ভারত বন্ধ ডেকেছে। আগামীকাল কি ব্যাঙ্কও বন্ধ থাকবে ?

Bharat Bandh 2025: আগামীকাল বুধবার দেশব্যাপী ধর্মঘট হওয়ার কথা রয়েছে। ২৫ কোটিরও বেশি কর্মী এই ধর্মঘটে সামিল হবেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে ব্যাঙ্কিং, বিমা, ডাক ও ইনফ্রাস্ট্রাকচারের মত সরকারি পরিষেবা খাতে নিযুক্ত কর্মীরাও (Bank Strike) রয়েছেন। আগামীকাল দেশজুড়ে ভারত বনধের ফলে পরিষেবা ব্যাহত হতে পারে। বেশ কিছু শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছেন। তারা আগামীকাল সরকারের (Bharat Bandh 2025) শ্রমিক-বিরোধী, কৃষক বিরোধী এবং দেশবিরোধী কর্পোরেট নীতির প্রতিবাদ জানাবেন,

এই মর্মে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগীদের একটি ফোরাম আগামীকাল বুধবার ৯ জুলাই সাধারণ ধর্মঘট বা ভারত বন্ধ ডেকেছে। এক বিবৃতিতে কর্মীদের এই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে 'একটি দুর্দান্ত সাফল্য' বলে চিহ্নিত করেছেন। এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে সরকারি ও বেসরকারি অসংগঠিত অর্থনীতির সকল ক্ষেত্রগুলিতে প্রস্তুতি চলছে শ্রমিক ইউনিয়নগুলির মধ্যে।

অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অমরজিৎ কৌর পিটিআই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, ২৫ কোটিরও বেশি শ্রমিক এই ধর্মঘটে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গ্রামীণ শ্রমিক-কর্মীরাও এই ধর্মঘটে সামিল হবেন বলেই জানা গিয়েছে। শ্রমিক ইউনিয়ন ফোরাম সর্বশেষ একটি বিবৃতিতে জানিয়েছে যে গত বছর শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্যের কাছে ১৭ দফা দাবির একটি সনদ জমা করা হয়।

ব্যাঙ্ক, স্কুল-কলেজ কি বন্ধ থাকবে আগামীকাল ?

হিন্দ মজদুর সভার হরভজন সিং সিধু পিটিআই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং, ডাক, কয়লাখনি, কারখানা, রাষ্ট্রীয় পরিবহন পরিষেবা প্রভাবিত হবে। তাছাড়া সোমবার ব্যাঙ্ক-কর্মীদের একটি সংগঠন জানিয়েছে যে আগামীকাল ভারত বনধে ব্যাঙ্কিং সেক্টরের কর্মীরাও যোগ দেবেন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক কর্মী সমিতির সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ প্রাদেশিক ব্যাঙ্ক কর্মী সমিতি জানিয়েছে যে বিমা খাতের কর্মীরাও এই ধর্মঘটে যোগ দেবেন।

আগামীকাল ভারত বনধে ২৭ লক্ষেরও বেশি বিদ্যুৎ বিভাগের কর্মী অংশ নেওয়ার কারণে ৯ জুলাই সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে ব্যাঙ্ক এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি বনধের ব্যাপারে। সরকারি ছুটি নেই আগামীকাল, তবে এই বনধের কারণে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই বনধের কারণে রাজ্য সরকার এখনও স্কুল-কলেজ বা অন্য কোনও প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা করেনি।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget