এক্সপ্লোর

Color-Changing Car: সুইচ টিপলেই রং বদলে যাবে এই গাড়ির, বিশ্ববাজারে ধামাকা প্রযুক্তি BMW-র

BMW SUV iX: সম্প্রতি কোম্পানির বৈদ্যুতিক গাড়ি SUV iX ফ্লোতে এই  প্রযুক্তি দেখিয়েছে BMW। যা কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) 2022-এ প্রকাশ্যে আনা হয়েছে।

Color-Changing Technology In Cars: নিত্যদিন বদলাচ্ছে গাড়ির প্রযুক্তি। এবার বিশ্ব বাজারে অনন্য প্রযুক্তি নিয়ে এল BMW। একটা বোতাম টিপলেই বদলে যাবে গাড়ির রং। সবাইকে পিছনে ফেলে নতুন এই প্রযুক্তি 'গ্লোবাল অটো জায়ান্ট।' 

BMW SUV iX: সম্প্রতি কোম্পানির বৈদ্যুতিক গাড়ি SUV iX ফ্লোতে এই  প্রযুক্তি দেখিয়েছে BMW। যা কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) 2022-এ প্রকাশ্যে আনা হয়েছে। দ্রুত এর প্রোডাকশন মডেল নিয়ে আসবে কোম্পানি। সেই অনুযায়ী জোর দমে হচ্ছে কাজ।

CES 2022-এ প্রদর্শনীতে BMW যে গাড়িটি দেখিয়েছে তা দেখে হতবাক হয়ে গেছেন সবাই। অটো শোতে দেখা গিয়ে্ছে, BMW iX ফ্লো হঠাৎ করে গাঢ় ধূসর থেকে সাদা রঙে বদলে যাচ্ছে। পরে জার্মান গাড়ি নির্মাতা জানান, নতুন পেইন্ট-চেঞ্জ প্রযুক্তি ই-পেপার ব্যবহার করে এই রং বদল সম্ভব হয়েছে। এর জন্য, ই-কালি-সহ BMW IX ফ্লো-এর গায়ে মানুষের চুলের মতো সুক্ষ্ম লক্ষ লক্ষ মাইক্রোক্যাপসুল ব্যবহার করা হয়েছে। 

এ প্রসঙ্গে BMW গ্রুপ ডিজাইনের প্রধান আদ্রিয়ান ভ্যান হুয়েডঙ্ক জানান, বিএমডব্লিউ আইএক্স ফ্লো একটি উন্নত গবেষণা ও ডিজাইন পরিকল্পনার ফসল। কোম্পানি যে ভবিষ্যতের কথা ভেবে কাজ করে , এই প্রযুক্তি একটি দারুণ দৃষ্টান্ত। এই প্রযুক্তিকে ইলেক্ট্রোফোরেটিক রং বলা হয়। এই প্রযুক্তির মাধ্যমেই আপনার গাড়ির বডির রং বদলে যায়।

জার্মান গাড়ি কোম্পানি শো-তে জানিয়েছে, তারা এমন একটি প্রযুক্তি ব্যবহার করেছে, যেখানে একটি বোতামের সাহায্যে আপনি গাড়ির বাইরের রং পরিবর্তন করতে পারবেন। তবে এর বাইরে কোম্পানি রং বধলের বিষয়ে অন্য কোনও বিশদ বিবরণ প্রকাশ করেনি। জানি গিয়েছে, BMW SUV iX আসলে কোম্পানির নতুন বৈদ্যুতিক গাড়ি হতে চলেছে। যাতে প্রথমবারের মতো এমন বৈশিষ্ট্য দেওয়া হবে।

আন্তর্জাতিক গাড়ি বাজারে এমনিতেই সুনাম রয়েছে BMW -র। লাক্সারি সেডান থেকে এসইউভি সবেতেই গুণমান বজায় রাখে এই কোম্পানি। এবার নতুন করে ইলেকট্রিক গাড়িতেও হাত পাকাচ্ছে এই জার্মান কার মেকার। শীঘ্রই BMW SUV iX বাজারে নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে তারা। 

সেরা শিরোনাম

Horlicks Nescafe In Trouble: হরলিক্স, নেসক্যাফে নিয়ে আপত্তি ! নেসলে-হালের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
হরলিক্স, নেসক্যাফে নিয়ে আপত্তি ! নেসলে-হালের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget