এক্সপ্লোর

Epstein Files: ‘এপস্টিন ফাইলস’ নিয়ে উথালপাথাল শুরু? তদন্ত শুরু হতেই পদত্যাগ করলেন ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরামে’র প্রেসিডেন্ট

World Economic Forum: যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কুকর্মের লক্ষ লক্ষ নথি প্রকাশ করেছে আমেরিকা, যাতে নাম পাওয়া গিয়েছে বোর্গেরও।

নয়াদিল্লি: ‘এপস্টিন ফাইলস’ ঘিরে উথালপাথাল পরিস্থিতি তৈরি হল। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার দরুণ তদন্ত শুরু হতেই ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরাম’ থেকে পদত্যাগ করলেন বোর্গে ব্রেন্দা। ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরামে’র প্রেসিডেন্ট এবং সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। (World Economic Forum)

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কুকর্মের লক্ষ লক্ষ নথি প্রকাশ করেছে আমেরিকা, যাতে নাম পাওয়া গিয়েছে বোর্গেরও। জেফ্রির সঙ্গে তিন-তিনবার তিনি নৈশভোজে গিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, ইমেল এবং টেক্সট মেসেজেও কথাবার্তা চলত দু’জনের মধ্যে। সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। (Epstein Files)

আর তাতেই ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরামে’র সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বোর্গে। বৃহস্পতিবার তিনি বলেন, “অনেক ভাবনাচিন্তার পর ওয়র্ল্ড ইকনমিক ফোরামের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। গত সাড়ে আট বছর অত্যন্ত ফলপ্রসূ ছিল।”

‘এপস্টিন ফাইলসে’ নাম থাকা নিয়ে যদিও নির্দিষ্ট ভাবে কিছু বলেননি বোর্গে, তবে তাঁর বক্তব্য, “সহকর্মী, সহযোগীদের প্রতি কৃতজ্ঞ আমি। আমার মনে হয়, এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়, যাতে নির্বিঘ্নে সংস্থার কাজ চলতে পারে।” এর আগে নরওয়ে সরকারেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বোর্গে।

তবে বোর্গে এপস্টিন সংযোগ নিয়ে কিছু না বললেও, ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরামে’র কো-চেয়ারপার্সনস আন্দ্রে হফম্যান এবং ল্যারি ফিঙ্ক পৃথক বিবৃতি জারি করেন। তাঁরা জানান, এপস্টিনের সঙ্গে বোর্গের ঘনিষ্ঠতা খতিয়ে দেখতে পৃথক তদন্ত হয়। নিজের অবস্থান স্পষ্ট ভাবে জানাতে বলা হয় বোর্গেকে। ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরাম’ স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর, মর্যাদা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই পৃথক তদন্ত বলে জানিয়েছেন তাঁরা। 

২০২৭ সালে ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরামে’র দায়িত্ব গ্রহণ করেন বোর্গে। তিনি সরে যাওয়ায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যালোইস জুইঙ্গি। বোর্ড ক্ষমতার হস্তান্তরণ প্রক্রিয়ার তত্ত্বাবধান করবে। স্থায়ী উত্তরাধিকারীর খোঁজ না পাওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন অ্যালোইস। জেনিভায় ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরামে’র সদর দফতর। সেখানেই বার্ষিক ‘দাভোস সম্মেলনে’র আয়োজন হয়, যাতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা থেকে তাবড় শিল্পপতি, বিদ্বজনের অংশ নেন। 

'এপস্টিন ফাইলসে' তাবড় ধনকুবের, রাজনীতিক, শিল্পপতি, সমাজকর্মীদের নাম জড়িয়েছে। মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসও বাদ যাননি। এপস্টিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা, রুশ মহিলাদের সঙ্গে সম্পর্কের কথা সামনে এসেছে। এমনকি নিজের প্রাক্তন স্ত্রীকে গেটস কোনও ওষুধ দিতে চেয়েছিলেন বলেও দাবি সামনে এসেছে। একদিন আগেই সেই নিয়ে ক্ষমতা চান গেটস। কোনও অন্যায় করেননি বলে জানালেও, এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং রুশ মহিলাদের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্ষমা চান। 

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Bill : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget