এক্সপ্লোর

Bounce Infinity E1: ফ্লিপকার্টে কিনতে পারবেন ইলেকট্রিক স্কুটার! কোন স্কুটার, কত দাম, দেখে নিন

Electric Scooter: অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে Bounce Infinity E1 এই ইলেকট্রিক স্কুটার।

Electric Scooter: ভারতের ইলেকট্রিক স্কুটার নির্মাণ কোম্পানি Bounce Infinity। অবশেষে এই সংস্থা তাদের ই-স্কুটারের (Electric Scooter) জন্য বুকিং নেওয়া শুরু করেছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমেই এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন আপনি। সাধারণত ই-কমার্স সংস্থায় গাড়ির কেনার সুযোগ তেমন ভাবে দেখা যায় না। তবে এক্ষেত্রে সেটাই হচ্ছে। Bounce Infinity তাদের নির্মিত ইলেকট্রিক স্কুটার পুরোপুরি ভাবেই ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করবে। ইতিমধ্যেই জনপ্রিয় ই-কমার্সের ওয়েবসাইটে এই ইলেকট্রিক স্কুটার তালিকাভুক্ত হয়েছে। তবে আপাতত সেখানে দেখানো হচ্ছে যে ইলেকট্রিক স্কুটার উপলব্ধ নয়। Bounce Infinity সংস্থা জানিয়েছে, প্রাথমিম ভাবে পাঁচটি রাজ্যে এই স্কুটার পাওয়া যাবে। তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক এবং নয়া দিল্লির বাসিন্দারা ফ্লিপকার্টের মাধ্যমে Bounce Infinity সংস্থা নির্মিত ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন। ২২ জুলাই থেকে শুরু হয়েছে বিক্রি।

Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের দাম

জানা গিয়েছে, এই ইলেকট্রিক স্কুটারের দাম ৭৯,৯৯৯ টাকা (এক্স শোরুম)। বেশ কিছু রাজ্যে আবার এই দামের উপর ভর্তুকি দেওয়া হচ্ছে। ফলে ইলেকট্রিক স্কুটারের দাম আরও একটু কমছে। লঞ্চের সময় Bounce Infinity সংস্থা জানিয়েছিল যে তাদের ইলেকট্রিক স্কুটারের দাম রাজস্থানে ৭২,৯৯৯ টাকা, মহারাষ্ট্রে ৬৯,৯৯৯ টাকা এবং দিল্লি ও কর্নাটকে ৫৮,৯৯৯ টাকা এবং গুজরাটে ৫৯,৯৯৯ টাকা হবে। এর পাশাপাশি এই স্কুটারের সঙ্গে যদি ব্যাটারি সার্ভিস হিসেবে নেন তাহলে দাম হবে ৪৫,০৯৯ টাকা (এক্স শোরুম)। এই স্কুটার লঞ্চ হয়েছে Sporty Red, Sparkle Black, Pearl White, Desat Silver, Comet Grey- এই পাঁচটি রঙে। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারে ৩ বছর/৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি রয়েছে।

ইলেকট্রিক স্কুটার নির্মাণকারী সংস্থা জানিয়েছে তাদের Bounce Infinity E1 ই-স্কুটার নির্দিষ্ট গ্রাহকের কাছে ডেলিভারি হবে বুকিং হওয়ার ১৫ দিন পরে। ফ্লিপকার্ট থেকে অন্যান্য জিনিসের মতোই কেনা যাবে Bounce Infinity E1। স্কুটারের এক্স শোরুম অনুযায়ী দা পেমেন্ট করে এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে।

আরও পড়ুন- প্রকাশ্যে নতুন স্করপিওর অটোমেটিক মডেলের দাম, ডিজেল-পেট্রল কার মূল্য কত ?

 

সেরা শিরোনাম

Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget