BSNL Rs 1 Plan : এরকমও সম্ভব ! মাত্র ১ টাকায় ২৪ দিনের প্ল্যান দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL । তবে এই প্ল্যান (BSNL Offer) নিতে গেলে আর বেশি দেরি করলে হবে না। কারণ দীপাবলির পর ৯ নভেম্বর বন্ধ হয়ে যাবে এই অফার। তাই দেরি করলে সুযোগ হারাবেন। জেনে নিন, কী কী সুবিধা পাবেন এই প্ল্যানে।

Continues below advertisement

কাদের জন্য এই প্ল্যানমনে রাখবেন, BSNL ফ্রিডম অফার হিসেবে নিয়ে আসা হয়েছিল এই প্ল্যান। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই অফার এনেছিল রাষ্ট্রায়ত্ত কোম্পানি। মাত্র ১ টাকায় অফার করলেও কেবল অন্য নেটওয়ার্ক থেকে BSNL-এ আসা গ্রাহকরাই এর সুবিধা নিতে পারবেন। যার অর্থ কেউ যদি আগে থেকেই BSNL ব্যবহার করে থাকেন, তাহলে তিনি এই সুবিধা নিতে পারবেন না।

কী কী সুবিধা পাবেন আপনি ?এই প্ল্যানে আপনি পাচ্ছেন ২৪ দিনের পরিষেবার মেয়াদ। সঙ্গে যতখুশি কল করতে পারবেন সারা দেশে। এতে পাবেন বিনামূল্যে রোমিং। এখানেই শেষ নেয়, আপনার জন্য থাকছে দিনে ১০০ করে SMS-এর সুবিধা। সবথেকে বড় বিষয়, এক টাকায় গ্রাহক পাবেন দিনে ১ জিবি করে ডেটা। আপনি আরও কিছু সুবিধা পেতে চাইলে এতে অন্য় প্ল্যান যোগ করতে পারেন।

Continues below advertisement

 

 

এ ছাড়াও দারুণ প্ল্যান রয়েছে BSNL-এরপ্রতিযোগী টেলিকম কোম্পানিগুলির (Telecom Company) সঙ্গে তুলনায় এবার সস্তার প্ল্যান আনল রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL। ৩৬৫ দিনের জন্য এই প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। এতে দিনে ৩ জিবি করে ডেটার সুবিধা পাবেন গ্রাহক। সঙ্গে রয়েছে যতখুশি কল ছাড়াও আরও সুবিধা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছে BSNL ।

৩৬৫ দিনের প্ল্যানে কত টাকা লাগবেএই প্ল্যানে দিনে ৩ জিবি করে ডেটা পাবেন গ্রাহক। সব মিলিয়ে ৩৬৫ দিনের এই প্ল্যানে আপনার খরচ পড়বে ২৭৯৯ টাকা। এ ছাড়াও আপনি পাবেন সারা ভারতে যতখুশি কলের সুবিধা। থাকছে সারা দেশে ফ্রি রোমিংয়ের বেনিফিট। সঙ্গে থাকছে ১০০টি করে SMS ও হাই স্পিড ডেটা।   

আরও পড়ুন : ৩০০ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে এই দারুণ প্ল্যান