এক্সপ্লোর

BSNL: এক রিচার্জে চলবে ১৮০ দিন ! এয়ারটেল-জিওকে টেক্কা দিতে নয়া প্ল্যান আনল BSNL- কত খরচ ? কী কী সুবিধে ?

BSNL Recharge Plan: বিএসএনএলের এই নতুন রিচার্জ প্ল্যানটি নিলে গ্রাহক একবারেই ৬ মাসের অর্থাৎ ১৮০ দিনের বৈধতা পাবেন তাঁর সিমে। পাবেন আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধেও।

BSNL New Plan: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এমনিতেই গ্রাহকদের অনেক কম খরচে উন্নত সুবিধে ও ফিচার্স দিয়ে থাকে তাদের রিচার্জ প্ল্যানে। এবারে একটি নতুন রিচার্জ প্ল্যান (BSNL Recharge) আনল বিএসএনএল। জিও, এয়ারটেল কিংবা ভোডাফোনকেও এবারে টেক্কা দেবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার নতুন রিচার্জ প্ল্যান। একবার রিচার্জেই এই নতুন প্ল্যানে সিমের বৈধতা থাকবে ১৮০ দিন। কত খরচ হবে ? কী কী সুবিধে পাবেন ? দেখে নিন একনজরে।

৬ মাসের জন্য আনলিমিটেড কলিং

বিএসএনএলের এই নতুন রিচার্জ প্ল্যানটি নিলে গ্রাহক একবারেই ৬ মাসের অর্থাৎ ১৮০ দিনের বৈধতা পাবেন তাঁর সিমে। আর এই প্ল্যানের খরচ পড়বে ৮৯৭ টাকা। এই প্রিপেড প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আপনি প্রতিদিন আনলিমিটেড কলিং-এর সুবিধে পাবেন। এর ফলে বারেবারে প্রতি মাসে মোবাইলে রিচার্জ করাতে হবে না। শুধু যে আনলিমিটেড কলিং পাবেন এই রিচার্জে তা নয়, এর সঙ্গে আপনি ৬ মাসের জন্য পাবেন ৯০ জিবি ডেটার সুবিধেও। তবে এতে কোনও দৈনিক ব্যবহারের সীমা ধার্য করা হয়নি। এর অর্থ হল আপনি একদিনে যতখুশি ডেটা ব্যবহার করতে পারেন। আপনি এই ৯০ জিবি ডেটা এক সপ্তাহেও ব্যবহার করতে পারেন, অথবা ৬ মাস ধরেও ব্যবহার করতে পারেন।

কলিং ও ডেটার সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধেও এতে পাওয়া যায়। যে সমস্ত গ্রাহক খুব বেশি ডেটা ব্যবহার করেন না, কলিং বেশি জরুরি যাদের কাছে, তাদের জন্যই এই প্ল্যানটি বিশেষভাবে বিন্যস্ত করেছে বিএসএনএল। তারা এই রিচার্জ প্ল্যানে দীর্ঘমেয়াদি আনলিমিটেড কলিংয়ের সুবিধে পাবেন।

এয়ারটেলের নতুন প্ল্যান

এয়ারটেল সম্প্রতি বাজারে এনেছে একটি বিপুল দামের রিচার্জ প্ল্যান। ৪ হাজার টাকা দামের এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আন্তর্জাতিক স্তরে ৫ জিবি ডেটা ও মোট ১০০ মিনিট ইনকামিং আউটগোয়িং কলিংয়ের সুবিধে পাবেন। এই প্ল্যানের অধীনে আপনি পুরো এক বছরের জন্য আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫ জিবি করে হাইস্পিড ডেটা এবং বিনামূল্যে দৈনিক ১০০টি এসএমএসের সুবিধে পাবেন।

জিওর ৩৬৫ দিনের প্ল্যান

রিলায়েন্স জিওর কথা বলতে গেলে এই সংস্থা ৩৫৯৯ টাকায় গ্রাহকদের ৩৬৫ দিনের বৈধতা সহ একটি রিচার্জ প্ল্যান অফার করেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটার সুবিধে পাবেন, সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং ও দিনে ১০০টি করে এসএমএসের সুবিধেও।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget