এক্সপ্লোর

BSNL Offer : বিএসএনএল-এর প্রজাতন্ত্র দিবসের ধামাকা! মাত্র ৭ টাকায় রোজ ২.৬ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং

BSNL New Plan : দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের জন্য নিয়ে এল এক দুর্দান্ত উপহার দিয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • BSNL নিয়ে এল 'ভারত কানেক্ট ২৬' বিশেষ প্ল্যান।
  • এক বছরের জন্য বার্ষিক রিচার্জে দৈনিক ২.৬ জিবি ডেটা।
  • ২৪ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে রিচার্জ করতে হবে।
  • ২,৬২৬ টাকায় আনলিমিটেড কল ও দৈনিক ১০০ এসএমএস।

BSNL New Plan :  ফের দারুণ প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL । দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের জন্য নিয়ে এল এক দুর্দান্ত উপহার দিয়েছে। উৎসবের মরসুমে কোম্পানি লঞ্চ করেছে তাদের বিশেষ প্রিপেইড প্ল্যান— ‘BSNL Bharat Connect 26’। মাত্র ২,৬২৬ টাকায় পুরো এক বছরের জন্য নিশ্চিন্ত পরিষেবা পাবেন এই প্ল্যানে। বেসরকারি টেলিকম সংস্থাগুলির আকাশছোঁয়া রিচার্জের বাজারে বিএসএনএল-এর এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বস্তি দেবে সাধারণ মানুষকে।

‘ভারত কানেক্ট ২৬’ প্ল্যানটির বিশেষত্ব কী ?
বিএসএনএল তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে এই প্ল্যানটির ঘোষণা করেছে। প্ল্যানটির মূল আকর্ষণ হল, এর দৈনিক ডেটা বেনিফিট, যা বাজারের অন্যান্য প্রতিযোগীদের তুলনায় বেশি।

প্ল্যানের নাম: BSNL Bharat Connect 26

দাম: ২,৬২৬ টাকা।

মেয়াদ: ৩৬৫ দিন (পুরো এক বছর)।

ডেটা: দৈনিক ২.৬ জিবি হাই-স্পিড ডেটা। (সাধারণত জিও বা এয়ারটেল তাদের বাৎসরিক প্ল্যানে দৈনিক ২.৫ জিবি ডেটা দেয়, সেখানে বিএসএনএল দিচ্ছে বাড়তি ১০০ এমবি)।

কলিং ও এসএমএস: দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস।

দৈনিক খরচ: হিসেব করলে দেখা যাচ্ছে, এই প্ল্যানে গ্রাহকের দৈনিক খরচ পড়ছে মাত্র ৭.১৯ টাকা।

সীমিত সময়ের অফার (Limited Time Offer)
গ্রাহকদের মনে রাখতে হবে, এটি একটি বিশেষ অফার যা সবসময় পাওয়া যাবে না। বিএসএনএল জানিয়েছে, এই প্ল্যানটি রিচার্জ করার সুযোগ থাকবে শুধুমাত্র ২৪ জানুয়ারি ২০২৬ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। অর্থাৎ, এই সস্তা প্ল্যানটি বেছে নেওয়ার জন্য গ্রাহকদের হাতে মাত্র এক মাস সময় রয়েছে।

জিও-এয়ারটেলের সাথে টক্কর
বর্তমানে জিও (Jio)-র ২.৫ জিবি দৈনিক ডেটার বাৎসরিক প্ল্যানটির দাম ৩,৫৯৯ টাকা। অন্যদিকে, বিএসএনএল একই সুবিধা (বরং সামান্য বেশি ডেটা) দিচ্ছে মাত্র ২,৬২৬ টাকায়। অর্থাৎ, বিএসএনএল গ্রাহকরা সরাসরি প্রায় ১,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন।

বিএসএনএল-এর ঝুলিতে বর্তমানে ৩৬৫ দিনের আরও দুটি জনপ্রিয় প্ল্যান রয়েছে (২,৩৯৯ টাকা এবং ২,৭৯৯ টাকা)। তবে ‘ভারত কানেক্ট ২৬’ প্ল্যানটি বর্তমানে ভ্যালু-ফর-মানি বা অর্থের সঠিক মূল্যের বিচারে সেরা অপশন হিসেবে উঠে এসেছে।

কীভাবে রিচার্জ করবেন ?
আপনি যদি দীর্ঘমেয়াদি সস্তা প্ল্যান খুঁজে থাকেন, তবে ২৪ ফেব্রুয়ারির আগেই আপনার নম্বরে এই অফারটি চালু করে নিতে পারেন। বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপ, বিএসএনএল ওয়েবসাইট অথবা গুগল পে (Google Pay), ফোন পে (PhonePe)-র মতো যেকোনও ইউপিআই অ্যাপ থেকে এই রিচার্জ করা যাবে।

Frequently Asked Questions

BSNL-এর নতুন প্ল্যানের নাম কী?

BSNL-এর নতুন প্ল্যানটির নাম হলো 'BSNL Bharat Connect 26'। এটি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে লঞ্চ করা হয়েছে।

'BSNL Bharat Connect 26' প্ল্যানের দাম এবং মেয়াদ কত?

এই প্ল্যানের দাম ২,৬২৬ টাকা এবং এটি ৩৬৫ দিন অর্থাৎ পুরো এক বছরের জন্য বৈধ।

এই প্ল্যানে দৈনিক ডেটা, কলিং এবং এসএমএস সুবিধা কেমন?

গ্রাহকরা প্রতিদিন ২.৬ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাবেন।

এই অফারটি কতদিন পর্যন্ত উপলব্ধ থাকবে?

এটি একটি সীমিত সময়ের অফার, যা ২৪ জানুয়ারি ২০২৬ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত উপলব্ধ থাকবে।

জিও এবং এয়ারটেলের তুলনায় এই প্ল্যানটি কতটা সাশ্রয়ী?

জিও-র একই রকম বাৎসরিক প্ল্যানের তুলনায় এই প্ল্যানে প্রায় ১,০০০ টাকা সাশ্রয় করা যাবে, কারণ BSNL সামান্য বেশি ডেটা কম দামে দিচ্ছে।

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget