এক্সপ্লোর

BSNL Recharge : অপারেশন সিঁদুরকে সম্মান জানাতে BSNL-এর নতুন অফার, গ্রাহকরা পাবেন বিশেষ ছাড়

Operation Sindoor : রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানির একটি নির্দিষ্ট প্ল্যানে রিচার্জ (BSNL Recharge) করলে আপনিও পাবেন বিশেষ ছাড় (Cash Back Offer) ।

 

Operation Sindoor : ভারতের সশস্ত্র বাহিনীর (Indian Army) অপারেশন সিঁদুরের (Operation Sindoor)  সাহসিকতাকে সম্মান জানাতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL । রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানির একটি নির্দিষ্ট প্ল্যানে রিচার্জ (BSNL Recharge) করলে আপনিও পাবেন বিশেষ ছাড় (Cash Back Offer) । জেনে নিন, বিস্তারিত রিচার্জের সুবিধা। 

রিচার্জ করলে কী সুবিধা
রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি BSNL অপারেশন সিঁদুরের সময় আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে সম্মান জানাতে এই নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি রিচার্জ থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ প্রতিরক্ষা বিভাগে দান করা হবে। অতিরিক্তভাবে, ব্যবহারকারীরা সুবিধা হিসেবে বিশেষ ছাড়ও পাবেন। 

BSNL-এর ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান অফার
রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি সীমিত সময়ের জন্য একটি বিশেষ অফার চালু করেছে। যদি কোনও গ্রাহক ১৪৯৯ টাকার প্ল্যান দিয়ে তাদের অ্যাকাউন্ট রিচার্জ করেন, তাহলে কোম্পানি সেই পরিমাণের ২.৫ শতাংশ প্রতিরক্ষা বিভাগে দান করবে। এর পাশাপাশি, গ্রাহকরা তাদের রিচার্জের ২.৫ শতাংশ বিশেষ ছাড় হিসেবে পাবেন। এই অফারটি ৩০ জুন পর্যন্ত পাওয়া যাবে।

BSNL-এর ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান সুবিধা
BSNL-এর ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি ৩৩৬ দিনের নজরকাড়া ভ্য়ালিডিটি দিচ্ছে। এই রিচার্জে ব্যবহারকারীরা ভারত জুড়ে যেকোনও নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কল উপভোগ করতে পারবেন। সঙ্গে বিনামূল্যে ন্যাশনাল রোমিং ও প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাবেন। ১১ মাসের এই প্ল্যানে মোট ২৪ জিবি ডেটাও রয়েছে। ডেটা সীমা শেষ হওয়ার পরেও ব্যবহারকারীরা ৪০ কেবিপিএস গতিতে সীমাহীন ব্যবহারের সঙ্গে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। যারা দীর্ঘদিনের জন্য রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই প্ল্য়ান ভাল সুবিধা দিতে পারে।  

শীঘ্রই স্টারলিঙ্ক ভারতে দেবে ইন্টারনেট পরিষেবা
 এদিকে, এলন মাস্কের স্টারলিঙ্ক ভারতের টেলিকম বিভাগ থেকে দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য সবুজ সংকেত পেয়েছে। বাণিজ্যিক কার্যক্রম শুরু করার দিকে এগিয়ে যাওয়ার পথে এটি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অনুমোদনের মাধ্যমে স্টারলিঙ্ক ইউটেলস্যাট ওয়ানওয়েব ও জিও স্যাটেলাইট কমিউনিকেশনের সঙ্গে যোগ দিয়ে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট অফার করার জন্য তৃতীয় কোম্পানি হয়ে উঠেছে। 

এলন মাস্কের কোম্পানি নেবে কত টাকা
এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টারলিংক ইতিমধ্যেই ভারতে বেশিরভাগ আইনি প্রক্রিয়া পূরণ করত সক্ষম হয়েছে। রিপোর্ট বলছে, শীঘ্রই দেশে কাজ শুরু করবে কোম্পানি। মিডিয়া রিপোর্টগুলির মতে, কোম্পানি ১০ ডলার থেকে শুরু করে, বা প্রতি মাসে প্রায় ₹৮৫০ থেকে শুরু করে প্ল্যান চালু করতে পারে। যা সম্ভবত একে বিশ্বব্যাপী সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্যাটেলাইট ব্রডব্যান্ড অফারগুলির মধ্যে একটি করে তুলবে।

সেরা শিরোনাম

Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
BSNL Recharge Plan : ২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget