এক্সপ্লোর

BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী

BSNL News : সংসদে কোম্পানির প্রাইভেটাইজেশন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, BSNL-এর বেসরকারিকরণ হবে না, এটি সরকারি মালিকানাতেই থাকবে।
  • সরকার স্বদেশি প্রযুক্তি ব্যবহার করে BSNL-কে শক্তিশালী ও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
  • দেশীয় প্রযুক্তিতে ৪জি নেটওয়ার্ক তৈরির কারণে উন্নতিতে কিছুটা সময় লাগছে।
  • কম দামে রিচার্জ প্ল্যান নিয়ে BSNL গ্রাহকদের আকৃষ্ট করছে।

BSNL News : জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অতীতে রাষ্ট্রায়ত্ত কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল অনেক কোম্পানি। তাই BSNL-এর বেসরকারিকরণ (BSNL Privatisation) নিয়ে অনেকের মনেই শঙ্কা রয়েছে। এবার সেই জল্পনা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সংসদে কোম্পানির প্রাইভেটাইজেশন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)।

BSNL কি বেসরকারিকরণ হচ্ছে ? লোকসভায় বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) কি বিক্রি হয়ে যাচ্ছে ? দীর্ঘদিনের এই জল্পনায় এবার ইতি টানলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বুধবার লোকসভায় তিনি সাফ জানিয়ে দেন, BSNL-কে বেসরকারিকরণ করার কোনও প্রশ্নই ওঠে না। এই সংস্থা দেশের মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই কাজ করবে।

প্রধানমন্ত্রীর লক্ষ্য, আত্মনির্ভর BSNL
এদিন লোকসভায় সিন্ধিয়া জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার BSNL-কে আরও শক্তিশালী করতে হবে। এর টেলিকম পরিষেবাকে আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। তিনি বলেন, "BSNL-এর বেসরকারিকরণের কোনও সম্ভাবনাই নেই। এই সংস্থা ভারতবাসীর নিজস্ব সম্পদ, এই সংস্থা সরকারি মালিকানাতেই থাকবে।"

স্বদেশি প্রযুক্তিতে 4G বিপ্লব
BSNL-এর ৪জি চালুর বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, সরকারের কাছে দুটি পথ খোলা ছিল। এক কোরিয়া, ফিনল্যান্ড, সুইডেন বা চিনের মতো দেশ থেকে ৪জি সরঞ্জাম আমদানি করা, অথবা ভারতের নিজস্ব প্রযুক্তি বা Indigenous Technology ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা। এই ক্ষেত্রে সরকার দ্বিতীয় পথটি বেছে নিয়েছে। যাতে ভারত টেলিকম সেক্টরে 'আত্মনির্ভর' হতে পারে। 

কী কারণে সংস্থার উন্নতিতে দেরি ?
সংসদে সংস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, বিশ্বের টেলিকম জায়ান্টদের ওপর নির্ভর না করে দেশীয় প্রযুক্তিতে ৪জি নেটওয়ার্ক তৈরির কারণেই BSNL 4G ছড়িয়ে দিতে  কিছুটা সময় লাগছে। কিন্তু এটি দীর্ঘমেয়াদি ক্ষেত্রে দেশের জন্য লাভজনক হবে।

১৭ বছর পর কিছু লাভের মুখ দেখেছিল BSNL

মনে রাখতে হবে, দীর্ঘ ১৭ বছর পর কিছু সময় আগেই এক ত্রৈমাসিকে লাভের মুখ দেখেছিল BSNL। এরপর থেকেই রাষ্ট্রায়ত্ত এই কোম্পানির ওপর আরও ভরসা বাড়ে সাধারণ মানুষের। বেসরকারি বড় টেলিকম কোম্পানির ভিড়ে এখনও মোবাইল রিচার্জের কম দাম রেখেছে কোম্পানি। যেকারণে এই কোম্পানির রিচার্জ প্ল্যান নিচ্ছেন গ্রাহকরা। অনেকে বেসরকারি কোম্পানি থেকে সরকারি এই সংস্থার দিকে ঝুঁকেছেন। মূলত, মোবাইলের কম ট্য়ারিফের কারণেই গ্রাহকরা এই দিকে আসছেন।

Frequently Asked Questions

বিএসএনএল কি বেসরকারিকরণ হচ্ছে?

না, বিএসএনএল-কে বেসরকারিকরণ করার কোনও প্রশ্নই ওঠে না। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংসদে জানিয়েছেন যে এই সংস্থা সরকারি মালিকানাতেই থাকবে।

বিএসএনএল-কে শক্তিশালী করার জন্য সরকার কী করছে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার বিএসএনএল-কে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটির টেলিকম পরিষেবাকে উন্নত করার জন্য কাজ করা হচ্ছে।

বিএসএনএল-এর ৪জি চালুর ক্ষেত্রে স্বদেশি প্রযুক্তির ব্যবহার কেন?

বিএসএনএল-এর ৪জি চালুর জন্য ভারত সরকার স্বদেশি প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে টেলিকম সেক্টরে ভারত 'আত্মনির্ভর' হতে পারবে।

বিএসএনএল-এর ৪জি নেটওয়ার্ক তৈরিতে কেন দেরি হচ্ছে?

বিদেশি টেলিকম জায়ান্টদের উপর নির্ভর না করে দেশীয় প্রযুক্তিতে ৪জি নেটওয়ার্ক তৈরির কারণে বিএসএনএল ৪জি চালু করতে কিছুটা সময় নিচ্ছে। তবে এটি দীর্ঘমেয়াদে দেশের জন্য লাভজনক হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget