BSNL Recharge Plan : ২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
BSNL Offer : আসলে টেলিকম রেগুলেটরি অথরিটি বা TRAI-এর নির্দেশ মেনে সাশ্রয়ী মূল্যে কেবল কলিং প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা।

BSNL Offer : আপনিও যদি কেবল কল ও SMS-এর মাধ্যমে নিজের বার্তা পাঠাতে চান, তাহলে BSNL নিয়ে এসেছে তিন প্ল্যান। এখানে ইন্টারনেট ডেটার সুবিধা পাবেন না আপনি। আসলে টেলিকম রেগুলেটরি অথরিটি বা TRAI-এর নির্দেশ মেনে সাশ্রয়ী মূল্যে কেবল কলিং প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা।
কাদের জন্য এই প্ল্যান BSNL-এর
মূলত, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান নিয়ে এসেছে BSNL। নিম্ন রোজগারের পরিবারের জন্য এই প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। যারা তাদের দ্বিতীয় সিম সক্রিয় রাখতে চান তাদের জন্য এটি ভাল সুযোগ। কেউ যদি কেবল কথা বলা, SMS ও মোবাইলে OTP পাওয়ার জন্য কোনও সিম অ্য়াক্টিভ রাখতে চান, তাহলে এটি তাদের জন্য সেরা অপশন।
সম্প্রতি বেসরকারি টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া (Vi) এই ধরনের ইন্টারনেট ডেটা ছাড়া প্ল্যান নিয়ে এসেছে। তবে BSNL এনেছে সবথেকে সাশ্রয়ী প্ল্যান।
BSNL-এর এই প্ল্য়ানে কত খরচ ?
ইন্টারনেট ডেটা ছাড়া প্ল্যানের ক্ষেত্রে BSNL নিয়ে এসেছে তিনটি অফার। এতে আপনি পাবেন ১৭২ টাকা, ১৮৪ টাকা ও ১৯০ টাকার প্ল্যান। এতে কোম্পানি আনলিমিটেড লোকাল, এসটিডি (STD) ও রোমিং ভয়েস কল ও প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধা দিচ্ছে।
মূল পার্থক্য মেয়াদে
মনে রাখবেন, এই প্ল্যানগুলির মূল বিষয় হল মেয়াদের সময়সীমা। যেমন ১৭২ টাকার প্ল্যানে আপনি ২৮ দিনের সুবিধা পাবেন। যার প্রতিদিনের খরচ হবে প্রায় ৬.১৪ টাকা। ১৮৪ টাকার প্ল্যানটির মেয়াদ ৩০ দিন রেখেছে কোম্পানি। এতে ব্যবহারকারীর দৈনিক খরচ পড়বে ৬.১৩ টাকা। পাশাপাশি ১৯০ টাকার প্ল্যান রাখা হয়েছে পুরো ক্যালেন্ডার মাসের জন্য। এর দৈনিক খরচ পড়বে ৬.১৩ টাকা থেকে ৬.৩৩ টাকার মধ্যে।
সম্প্রতি BSNL নিয়ে এসেছে আরও একটি প্ল্যান। এখানে সস্তায় যত খুশি কলের পাশাপাশি ৩০০ জিবি ডেটার অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি । এতে আপনি পাবেন এক মাসের ভ্যালিডিটি। লাখ-লাখ গ্রাহকদের কথা মাথায় রেখে এই প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। জেনে নিন, আপনি এই প্ল্য়ান থেকে কী সুবিধা পাবেন।
সারা মাসের সুবিধা এই প্ল্যানে
সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্ল্যান সম্পর্কিত পোস্ট করেছে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানি। যেখানে সংস্থা জানিয়েছে, সারা ভারতে রোমিং পাওয়া যাবে এই মাসিক প্ল্যানে। আপনি কেবল ৩৪৯ টাকা দিলেই পেয়ে যাবেন এই প্ল্যানের সুবিধা। কোম্পানি এতে দিচ্ছে ২৮ দিনের মেয়াদ।
আরও পড়ুন : ৩০০ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে এই দারুণ প্ল্যান
সেরা শিরোনাম






















