এক্সপ্লোর

Budget 2026 : বাজেটে আবার আয়কর স্ল্যাবে বদল? মধ্যবিত্তর টাকা বাঁচাতে এবার আরও বড় চমক নির্মলার?

Budget 2026 Income Tax Expectation: করমুক্ত আয়ের সীমা, যা আগের বাজেটে  ১২ লক্ষ টাকা ছিল, তাও বাড়ানো হয় কিনা , সে বিষয়েও নজর থাকতে পারে মোদি সরকারের। 

২০২৬ সাল। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট মানেই সাধারণ মানুষের চাতকের মতো আয়কর-ছাড়ের দিকে তাকিয়ে বসে থাকা। গত বছর সাধারণের মুখে চওড়া হাসি ফুটিয়েছিল মোদি সরকারের আয়কর সংক্রান্ত সিদ্ধান্ত। এবারও  বাজেট যতই এগিয়ে আসছে, লক্ষ লক্ষ ভারতীয় করদাতা ফের একবার প্রত্যাশায়। আবারও কি ট্যাক্স স্ল্যাবে কোনও স্বস্তিদায়ক খবর মিলবে? অনেকে এখনও আটকে এই প্রশ্নে যে, পুরনো নাকি নতুন কর ব্যবস্থা, কোনটা তাদের জন্য লাভদায়ক।  

২০২৫ এর বাজেটে বাজেটে, বার্ষিক আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা একলাফে ৫ লক্ষ টাকা বাড়িয়ে, ১২ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থাৎ কারও মাসিক এক লক্ষ টাকার মধ্য়ে থাকলে, তাঁকে  এক পয়সাও আয়কর গুনতে হবে না, যা শুনে মধ্য়বিত্তর হাসি চওড়া হয়। বিশেষজ্ঞদের মতে, এর ফলে সাধারণ মানুষের হাতে টাকার জোগান বাড়ে। ক্রয়ক্ষমতা বৃদ্ধি হয়। অর্থনীতিও চাঙ্গা হয়। তবুও এক বছর পরে এখনও অনেকে পুরনো কর কাঠামোতেই আটকে আছেন। তার অবশ্য কয়েকটি কারণও আছে। যাদের গৃহঋণ, বীমা পলিসি এবং দীর্ঘমেয়াদী সঞ্চয় রয়েছে, তারা এখনও ওই সংক্রান্ত নথি দেখিয়ে ছাড়ের আগ্রহে পুরনো কর কাঠামোতেই কর দিয়ে যাচ্ছেন। 

এক নজরে দেখে নেওয়া যাক, গত ২০২৫ এর মোদি সরকার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কী কী পরিবর্তন এনেছিল। 

  • বার্ষিক আয় ১২ লক্ষ টাকা অবধি হলে, আয়কর বাবদ একটি পয়সাও দিতে হয় না, গতবারের বাজেট অনুসার । অর্থাৎ আপনার মাসিক আয় ১ লক্ষ টাকা অবধি হলে, একটি টাকাও কর গুনতে হচ্ছে না।  
  • এরপর আবার রয়েছে ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন। অর্থাৎ সেক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা হবে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা অবধি।
  • বার্ষিক ১২ লক্ষ টাকা অবধি আয় হলে কোনও আয়কর দিতে হবে না।  আয় ১২ লক্ষ ছাড়ালেই, অর্থাৎ ১২ লক্ষ ১ টাকা হলেই, আপনাকে কর গুনতে হবে। সেক্ষেত্রে কত আয়ে, কত শতাংশ হারে কর গুনতে হচ্ছে নতুন কর কাঠামোয়?
  • বার্ষিক ৪ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ের ক্ষেত্রে কোনও আয়কর নেই।   
  • বার্ষিক ৪ থেকে ৮ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।   
  • বার্ষিক ৮ থেকে ১২ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে আয়কর গুনতে হবে ১০ শতাংশ হচ্ছে।   
  • বার্ষিক ১২ থেকে ১৬ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ১৫ শতাংশ। 
  • বার্ষিক ১৬ থেকে ২০ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ২০ শতাংশ।
  • বার্ষিক ২০ থেকে ২৪ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ২৫ শতাংশ।   
  •  বার্ষিক ২৪ লক্ষ টাকার ওপর করযোগ্য আয়ে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হচ্ছে। 


মোদী ৩.০ সরকারের এই দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট থেকে মধ্যবিত্ত এবং শ্রমজীবী ​​মানুষের আরও উচ্চ প্রত্যাশা রয়েছে। নতুন কর ব্যবস্থার অধীনে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত ( স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ ) আয় করমুক্ত করা হয়েছিল।   এই বছর মোদি সরকার কিছু বড় চমকও দিতে পারে। যেমন স্ট্যান্ডার্ড ডিডাকশনে। বিভিন্ন ক্ষেত্র থেকে দাবি উঠেছে,  বেতনভোগী কর্মচারীদের জন্য মোট আয়ের উপর স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা ৭৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার। এবার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে দিলে সবরকম আয় গোষ্ঠীর জন্য সমানভাবে উপকারী পদক্ষেপ হতে পারে। যখন কেউ পারিবারিক বাজেট সামলাতে হিমশিম খান, তখন কোনও বীমা করে বা গৃহঋণ দেখিয়ে করমুক্তির পথ খোঁজার থেকে, স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বাড়ালে অনেকটা স্বস্তি পান। তাহলে এটি ভারতের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণীর জন্য খুবই উপকারী হতে পারে। তাছাড়া, করমুক্ত আয়ের সীমা, যা আগের বাজেটে  ১২ লক্ষ টাকা ছিল, তাও বাড়ানো হয় কিনা , সে বিষয়েও নজর থাকতে পারে মোদি সরকারের। 

মোদি সরকারের এইবারের বাজেট নজরকাড়া হয় কি না, সেটাই দেখার। 

 

 

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
Multibagger Stock : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget