এক্সপ্লোর

Pakistan News: অর্ডার পেয়েই চোখা মন্তব্য-গলাবাজি, যুদ্ধবিমান জোগান দেওয়ার ক্ষমতাই নেই পাকিস্তানের, বলছেন বিশেষজ্ঞরা

Pakistan JF-17: পাকিস্তান আদৌ যুদ্ধবিমান সরবরাহ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

নয়াদিল্লি: ভারতের সঙ্গে যুদ্ধের পর থেকেই তাদের তৈরি যুদ্ধবিমান হু হু করে বিকোচ্ছে বলে দাবি পাকিস্তানের। বিভিন্ন দেশ থেকে এত বরাত মিলছে যে শীঘ্রই আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে ঋণ নিতে হবে না বলে আশাবাদী তারা। কিন্তু বাইরে থেকে বরাত এলেও, পাকিস্তান আদৌ যুদ্ধবিমান সরবরাহ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ওই সংখ্যক যুদ্ধবিমান উৎপাদনের ক্ষমতাই পাকিস্তানের নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা Bloomberg বিষয়টি সামনে এনেছে। চাহিদার জোগান দেওয়ার মতো সাধ্য পাকিস্তানের নেই বলে জানিয়েছে তারা। তারা জানিয়েছে, বছরে ১৬ থেকে ১৮টি JF-17 Thunder যুদ্ধবিমান তৈরি করে পাকিস্তান, যা নিজেদের বায়ুসেনায় ব্যবহৃত হয়। এমন পরিস্থিতিতে অন্য দেশের চাহিদা কী ভাবে পূরণ করা হবে, প্রশ্ন রয়ে যাচ্ছে।

এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, কমপক্ষে পাঁচটি দেশ পাকিস্তানের JF-17 Thunder যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে। গত মাসেই ইরাক, বাংলাদেশ, ইন্দোনেশিয়া যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখায় বলে জানা যায়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরব এবং লিবিয়াও পাকিস্তানের Jf-17 Thunder কিনতে আগ্রহী। 

মায়ানমারই প্রথম পাকিস্তানের কাছ থেকে JF-17 Thunder যুদ্ধবিমান কেনে। ২০১৫ সালে ১৬টি যুদ্ধবিমানের অর্ডার দেয় তারা, যার মধ্যে এখনও পর্যন্ত ১৬টিই সরবরাহ করতে পেরেছে পাকিস্তান। ২০২১ সালে নাইজিরিয়া তিনটি JF-17 Thunder যুদ্ধবিমান কেনে পাকিস্তানের কাছ থেকে। ২০২৪ সালে আজেরবাইজান ৪০টি যুদ্ধবিমান অর্ডার দেয়। ২০২৫ সালে তাদের ভিক্ট্রি ডে প্যারেডে পাঁচটি JF-17 Thunder যুদ্ধবিমান চোখে পড়ে। 

আজেরবাইজান ৪০টি যুদ্ধবিমান চেয়েছে পাকিস্তানের কাছ থেকে। সেই মর্মে ১.৬ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। লিবিয়া এবং বাংলাদেশ ১৬টি করে যুদ্ধবিমান কিনতে চায়। সৌদি আরবের সঙ্গে ২ বিলিয়ন ডলার মূল্যের চুক্তি হয়েছে। প্রায় ৫০টি যুদ্ধবিমান কিনতে আগ্রহী তারা। ইন্দোনেশিয়াও ৪০টি যুদ্ধবিমান কিনতে চায়। নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান সেগুলি সরবরাহ করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

উৎপাদন ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন। পাকিস্তানের কাছে সেই পরিমাণ টাকা নেই বলে মনে করছেন German Marshall Fundo Indo-Pacific Programme-এর সমীর লালওয়ানি। তাঁর মতে, পাকিস্তানের উৎপাদন বৃদ্ধি করতে কেউ ওই বিপুল পরিমাণ টাকা ঢালবে বলে মনে হয় না তার। একা একা ওই যুদ্ধবিমান তৈরি করতে পারবে না পাকিস্তান। চিন সব ফেলে তাদের স্বার্থ দেখতে ছুটে যাবে কি না, সেই নিয়েও সন্দেহ রয়েছে। যৌথ প্রকল্প বলেই বহু ক্ষেত্রে ঐক্যমত্য তৈরি হওয়া প্রয়োজন। তাই নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়া মুশকিল।

অন্য দিকে, চিন ছাড়াও অন্য দেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে পাকিস্তান। রাশিয়ার Klimov-এর ইঞ্জিন ব্যবহার করা হয় JF-17 Thunder যুদ্ধবিমানে। কিন্তু ওই সংস্থার উপর এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে তাতেও বিপাকে পড়তে হতে পারে পাকিস্তানকে। যদিও পাকিস্তানের প্রাক্তন এয়ার ভাইস মার্শাল ফৈজ আমির এই যুক্তি মানতে নারাজ। উৎপাদন ক্ষমতা নিয়ে তাঁর দাবি, অর্ডার পাওয়ার আগে কেউই উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে না। প্রয়োজন বুঝেই কাজে হাত দেওয়া হয়।

কিন্তু পাটিগণিতের হিসেব অন্য ছবিই তুলে ধরছে। কারণ ঋণের দায়ে জর্জরিত পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহির দ্বারস্থ হয়েছে। ৩ বিলিয়ন ডলার মূল্যের আমানতের মেয়াদ আরও বৃদ্ধি করার জন্য অনুরোধ জানিয়েছে তারা। ২০২১ সালে ওই টাকা মজুত করে আমিরশাহি, যাতে পাকিস্তানের সঞ্চিত বিদেশি মুদ্রার ভাণ্ডার ঠিক থাকে। সৌদি আরব, আমিরশাহি এবং চিন মিলে সেখানে প্রায় ১২ বিলিয়ন ডলার গচ্ছিত রেখেছে। এই মুহূর্তে তাদের IMF-এর ঋণের টাকাতেও টিকে রয়েছে পাকিস্তানের অর্থনীতি। এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রিতে পাকিস্তান যে নিজেদের প্রতিযোগী হিসেবে তুলে ধরতে চাইছে, তা অবাস্তব বলেও মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget