এক্সপ্লোর

Crorepati Formula: মাসে ৩৫ হাজার টাকা বেতন ? সব খরচ সামলেও এই নিয়মে সহজেই জমাতে পারেন ১ কোটি; কত বছর লাগবে ?

Investment Tips: আপনার বিনিয়োগ ইকুইটিতে থাকুক বা সোনা, প্রতিটি বিনিয়োগের মাধ্যমেই নিয়মানুবর্তিতার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে বিনিয়োগ করে গেলে ১ কোটি টাকার ফান্ড গড়া সম্ভব হবে।

Investment Tips: লক্ষ লক্ষ ভারতীয়র কাছে কোটিপতি হওয়া একটা স্বপ্ন। দূরবর্তী স্বপ্ন হলেও স্মার্ট আর্থিক পরিকল্পনা থাকলে এই স্বপ্ন সত্যিই একদিন বাস্তুবায়িত হতে পারে। জনপ্রিয় টেলিভিশন গেম শো কৌন বনেগা ক্রোড়পতিতে গিয়ে কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে না, বরং নিয়ম মেনে কিছু বিনিয়োগ করে চললেই ৩০ বছরের মধ্যেই আপনি কোটিপতি হয়ে উঠতে পারেন। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় এই শো আবার ১৭তম সিজন নিয়ে শুরু হয়েছে সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে। এই শোয়ের মত আপনিও চাইলে কোটিপতি হতে পারেন সামান্য বেতনেও।

আপনার বিনিয়োগ ইকুইটিতে থাকুক বা সোনা, প্রতিটি বিনিয়োগের মাধ্যমেই নিয়মানুবর্তিতার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে বিনিয়োগ করে গেলে ১ কোটি টাকার ফান্ড গড়া সম্ভব হবে। এর জন্য দরকার আর্থিক শৃঙ্খলা আর ধারাবাহিক বিনিয়োগ। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষমতার কারণে আপনি সহজেই কোটিপতি হয়ে যেতে পারবেন। প্রথমে এটি একটি কঠিন কাজ বলে মনে হতে পারে, কিন্তু মাসে ৩৫ হাজার টাকার বেতন থাকলেও আপনি ১ কোটি টাকা জমানোর পরিকল্পনা সফল করতে পারেন।

কোথায় বিনিয়োগে কত রিটার্ন

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ

আপনি যদি মাসে ২০ হাজার টাকা করে জমান এবং ১২ বছর ধরে এই টাকা জমিয়ে যান, তাহলে গড় ১২ শতাংশ বার্ষিক রিটার্নের হিসেবে আপনি মোট ২৮ লক্ষ ৮০ হাজার টাকা জমিয়েই রিটার্ন পাবেন ৬৪ লক্ষ ৪৫ হাজার ৪৩ টাকা।

সোনায় বিনিয়োগ

মাসে ১০ হাজার টাকা সোনাতেও যদি আপনি একই সময়ে অর্থাৎ ১২ বছর ধরে বিনিয়োগ করেন এবং বার্ষিক ১০ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে আপনি মোট ১৪ লক্ষ ৪০ হাজার টাকা বিনিয়োগ করেই মুনাফা পাবেন ২৭ লক্ষ ৮৭ হাজার ৪১৫ টাকার।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড

নিশ্চিত রিটার্নের আশায় আপনি ১৫ শতাংশ সুদের হারে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে ৫ হাজার টাকা জমালে ১৫ বছরে তা হয়ে যাবে ১৬ লক্ষ ৮ হাজার ১২০ টাকা।

এই তিন বিনিয়োগ মিলিয়ে ১৫ বছরে আপনার হাতে আসবে ১ কোটি ৮ লক্ষ ৪০ হাজার ৫৭৮ টাকা। তবে এই হিসেবে সবথেকে বড় ত্রুটি হল এখানে ৩৫ হাজার টাকা বেতনের পুরো টাকাটাই বিনিয়োগের কথা বলা হয়েছে। সাধারণত সেটি সম্ভব নয়, ফলে এখানে বর্ণিত কল্পিত বিনিয়োগের অনুপাত অনুসারে যদি মাসে ১০ হাজার টাকা করেও বিনিয়োগ করা যায়, তাহলে ৩০ বছরের মধ্যেই আপনি কোটিপতি হতে পারেন।

মিউচুয়াল ফান্ডে ১২ শতাংশ রিটার্ন হিসেবে ধরলে মাসে ১০ হাজার টাকার এসআইপিতে আপনি মাত্র ২১ বছরেই ১ কোটি টাকা জমাতে পারবেন। রিটার্নকে বা বিনিয়োগকে সুরক্ষিত করতে আপনি সোনাতেও বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ৮ হাজার টাকার SIP মিউচুয়াল ফান্ডে করেন আর ২ হাজার টাকা করে মাসে মাসে সোনায় বিনিয়োগ করেন তাহলে ৯৯ লক্ষ ৬২ হাজার টাকা জমাতে পারেন ২১ বছরে যা প্রায় ১ কোটি টাকার সমান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget