এক্সপ্লোর

DA Hike : অক্টোবরের বেতনের সঙ্গে ঢুকবে বর্ধিত DA, সঙ্গে ৬ মাসের বকেয়া ? কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন সুখবর ?

DA Hike Before Dussehera : কর্মীরা অক্টোবরের বেতনের মধ্য়েই বর্ধিত ডিএ পেতে পারেন। সঙ্গে থাকতে পারে জানুয়ারি থেকে জুলাই গত ৬ মাসের বকেয়া ডিএ-র বর্ধিত অংশ।

DA Hike Before Dussehera : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য় আসতে পারে সুখবর। জুলাই মাসের মহার্ঘভাতা বা বর্ধিত ডিএ সংক্রান্ত ঘোষণা হতে পারে দশেরার আগেই। কর্মীরা অক্টোবরের বেতনের মধ্য়েই বর্ধিত ডিএ পেতে পারেন। সঙ্গে থাকতে পারে জানুয়ারি থেকে জুলাই গত ৬ মাসের বকেয়া ডিএ-র বর্ধিত অংশ। সম্প্রতি এই মন্তব্য করেছেন, অল ইন্ডিয়া NPS এমপ্লয়িজ ফেডারেশনের প্রেসিডেন্ট মনজিৎ সিং প্যাটেল।

আরও কারা করেছে এই নিয়ে দাবি
দ্রুত বর্ধিত ডিএ বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রকের অধীনস্থ ব্যয় বিভাগের কাছে ইতিমধ্যেই দাবি তুলেছে বিভিন্ন কর্মী সংগঠন। এই কর্মী সংগঠনের মধ্য়ে রয়েছে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স। তাদের দাবি, সরকার জুলাই চক্রের বর্ধিত ডিএ ও ডিআর দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নিক। 

কত ডিএ বাড়তে পারে কর্মীদের ?
হিসেব বলছে, জুলাই মাসের সার্কেলে ৩-৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে সরকার। যাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে ৬৩-৬৪ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন ৬০ শতাংশ ডিএ। একবার এই বর্ধিত ডিএ কার্যকর হলে ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী ছাড়াও ৬৯ লক্ষ পেনশনহোল্ডাররা উপকৃত হবেন।

সরকার কি এই বিষয়ে কিছু বলেছে
জল্পনা চললেও এখনও জুলাই চক্রের ডিএ নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি। মানি কন্ট্রোলের একটি রিপোর্টে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ সালের এই ডিএ শীঘ্রই ঘোষণা করতে পারে সরকার। এই বিষয়ে আশাবাদী বিভিন্ন কর্মী সংগঠন। তাদের মতে, উৎসবের আগেই সরকারের তরপে এই ঘোষণা হতে পারে।    

বেতনের ক্ষেত্রে ৬৪ শতাংশ ডিএ বাড়লে কী হবে ?
যদি ৬৪ শতাংশ হারে ডিএ ঘোষণা করা হয়, তাহলে ১৮,০০০ টাকা বেসিক পে অনুযায়ী একজন কেন্দ্রীয় সরকারি কর্মী ১১,৫২০ টাকা ডিএ বাবদ পাবেন। বর্তমান ৬০ শতাংশ ডিএ হিসাবে কর্মীরা পাচ্ছেন ১০,৮০০ টাকা। যার মাসে বর্ধিত ডিএ বাড়তে পারে ৭২০ টাকা করে।

যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক পে ৪৪,৯০০ টাকা হয় তাহলে, ৬৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) হবে ২৮,৭৩৬ টাকা। যা ৬০ শতাংশ হারে প্রাপ্ত ২৬,৯৪০ টাকার তুলনায় মাসে ১,৭৯৬ টাকা বেশি।            

 

         

আরও পড়ুন : PPF-এ মাসে ১০,০০০ টাকা রাখলে ১৫ বছরে কত পাবেন ? এখানে রইল হিসেব

     

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget