এক্সপ্লোর

Defence Stocks : বাজেটের প্রভাব, এবার রকেট গতিতে ছুটবে এই ডিফেন্স স্টকগুলি ! বড় পূর্বাভাস গোল্ডম্যান স্যাকস-এর

Best Stocks To Buy :   এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাজারের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। এর ফলে আগামী দিনে ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলোর ব্যবসার গ্রাফ উল্কার গতিতে বাড়তে পারে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১৫.২% বৃদ্ধি পেয়েছে।
  • গোল্ডম্যান স্যাকস অনুসারে, দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলির ব্যবসার বৃদ্ধি পাবে।
  • ভারত ইলেকট্রনিক্স, সোলার ইন্ডাস্ট্রিজ, বিডিএল শেয়ারগুলিতে বিনিয়োগের সম্ভাবনা।
  • ক্ষুদ্র যন্ত্রাংশ ও টেকনিক্যাল সেক্টরের কোম্পানিগুলিও পরোক্ষভাবে লাভবান হবে।

Best Stocks To Buy :  ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশ হওয়ার পর থেকেই খুশির হাওয়া শেয়ার বাজারে। বিশেষ করে প্রতিরক্ষা বা ডিফেন্স খাতের (Defence Budget 2026) জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) বড় ঘোষণা বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। বিশ্বখ্যাত বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাকস (Goldman Sachs) তাদের সাম্প্রতিক রিপোর্টে দাবি করেছে, এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাজারের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। এর ফলে আগামী দিনে ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলোর ব্যবসার গ্রাফ উল্কার গতিতে বাড়তে পারে।

প্রতিরক্ষা বাজেটে ১৫.২ শতাংশ বৃদ্ধি
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রতিরক্ষা খাতে মোট ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন। গত বছর এই বরাদ্দের পরিমাণ ছিল ৬.৮১ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে প্রতিরক্ষা বাজেট বেড়েছে প্রায় ১৫.২ শতাংশ। জাতীয় নিরাপত্তা জোরদার এবং সামরিক সরঞ্জামে স্বনির্ভর হওয়ার লক্ষ্যেই সরকার এই বিশাল পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নজরে কোন-কোন শেয়ার ?
গোল্ডম্যান স্যাকস-এর রিপোর্ট অনুযায়ী, সরকারের এই বিপুল খরচের সরাসরি সুবিধা পাবে বেশ কিছু ভারতীয় সংস্থা। বিশেষ করে যারা যুদ্ধজাহাজ, বিমান এবং বড় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে, তাদের লাভের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। 

নজরে থাকা কয়েকটি প্রধান স্টক হল:
১ ভারত ইলেকট্রনিক্স (BEL): রাডার এবং ইলেকট্রনিক সিস্টেমের চাহিদা বাড়ায় এই স্টকটি বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষে।

২ সোলার ইন্ডাস্ট্রিজ (Solar Industries): বিস্ফোরক এবং প্রপেল্যান্ট তৈরির ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ।

৩ ভারত ডায়নামিক্স (BDL): মিসাইল এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির অর্ডারে এই সংস্থা এগিয়ে থাকবে।

৪ পিটিসি ইন্ডাস্ট্রিজ (PTC Industries): অ্যারোস্পেস এবং ডিফেন্স কাস্টিং-এর জন্য এই সংস্থা সুপরিচিত।

ক্ষুদ্র যন্ত্রাংশ ও টেকনিক্যাল সেক্টরেও জোয়ার
শুধুমাত্র বড় প্ল্যাটফর্ম নয়, গোল্ডম্যান স্যাকস-এর মতে ডেটা প্যাটার্নস (Data Patterns) এবং অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস (Astra Microwave Products)-এর মতো কোম্পানিগুলিও পরোক্ষভাবে লাভবান হবে। ইলেকট্রনিক সিস্টেম এবং ক্ষুদ্র যন্ত্রাংশের ক্রমবর্ধমান চাহিদা এই সংস্থাগুলোর স্টকে বড় র‍্যালি আনতে পারে।

বিশেষজ্ঞের রায়: "সরকার এখন বড় যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট তৈরির ওপর বেশি জোর দিচ্ছে। এতে দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলোর কাছে কাজের সুযোগ অনেক বাড়বে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য লাভজনক হতে পারে।"

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট প্রতিরক্ষা খাতে কত টাকা বরাদ্দ করেছে?

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রতিরক্ষা খাতে মোট ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন।

গত বছরের তুলনায় প্রতিরক্ষা বাজেট কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

গত বছরের তুলনায় প্রতিরক্ষা বাজেট প্রায় ১৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোন কোন প্রতিরক্ষা সংস্থা থেকে গোল্ডম্যান স্যাকসের রিপোর্ট অনুযায়ী সরাসরি সুবিধা পাবে?

যুদ্ধজাহাজ, বিমান এবং বড় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি সরাসরি সুবিধা পাবে, যেমন ভারত ইলেকট্রনিক্স, সোলার ইন্ডাস্ট্রিজ, ভারত ডায়নামিক্স এবং পিটিসি ইন্ডাস্ট্রিজ।

ক্ষুদ্র যন্ত্রাংশ ও টেকনিক্যাল সেক্টরে কোন কোম্পানিগুলো লাভবান হতে পারে?

ডেটা প্যাটার্নস এবং অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস-এর মতো কোম্পানিগুলি ইলেকট্রনিক সিস্টেম এবং ক্ষুদ্র যন্ত্রাংশের ক্রমবর্ধমান চাহিদার কারণে লাভবান হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget