এক্সপ্লোর

Donald Trump : ট্রাম্পের বড় ঘোষণা, আমেরিকার আর্থিক সাহায্য পাবে না ইউক্রেন, ৯০ দিন বন্ধ ফান্ড 

Ukraine : ট্রাম্প জানিয়েছেন , আগামী ৯০ দিন কোনও দেশকে আর্থিক সাহায্য় দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। 

 

Ukraine : আমেরিকার প্রেসিডেন্ট (US President) পদে বসেই ফের ঝটকা দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ইউক্রেন (Ukraine) ছাড়াও অনেক দেশে আর্থিক সাহায্য় বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন , আগামী ৯০ দিন কোনও দেশকে আর্থিক সাহায্য় দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। 

ট্রাম্পের নীতি না মানলেই সাহায্য় বন্ধ
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই বেশ কিছু বড় সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ৯০ দিনের জন্য ইউক্রেন-সহ অনেক দেশে আমেরিকা থেকে আর্থিক সাহায্য বন্ধ করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, আমেরিকা থেকে বিদেশে যে আর্থিক সাহায্য যাচ্ছে, তা তাঁর নীতি অনুসারে হচ্ছে কি না তা আগে দেখে নেবেন তিনি। একবার ছাড়পত্র পেলেই তবেই ছাড়া হবে ফান্ড।

অনেক দেশ এর জন্য ক্ষতিগ্রস্ত হবে
তবে ট্রাম্পের এই আদেশে কোন দেশ বা সংস্থা নির্দিষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে তা এখনও স্পষ্ট নয়। আমেরিকার এমন অনেক প্রোগ্রাম রয়েছে, যার জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। আমেরিকান নিয়ম অনুসারে, যদি কংগ্রেসে পাশ করা কোনও প্রোগ্রামের বরাদ্দ অর্থ ইতিমধ্যে ব্যয় করা না হয়, তবে তা ব্যয় করতেই হবে, এই পলিসি বাধ্যতামূলক। ফান্ড বন্ধ করার পর ট্রাম্প বলেছেন, আমেরিকা থেকে বিদেশে যে আর্থিক সাহায্য যাচ্ছে, তা তার পররাষ্ট্রনীতি অনুযায়ী হওয়া উচিত।

আমেরিকাকে আগে, তারপরে সবাই
পগতকাল উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, ''আমি সব সময় আমেরিকাকে অগ্রাধিকার দেব। আমাদের দেশ এখন সমৃদ্ধ হবে। আজ থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে। সোমবার অফিসে ফিরে ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেন। যেখানে বিদেশি সহায়তা খাতে আমেরিকান সাহায্যের উল্লেখ ছিল। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন মূল্যবোধকে মান্যতা দেয় না সেসব দেশে সাহায্য় করবে না হোয়াইট হাউস।   

আর্থিক সাহায্য বন্ধ 
ট্রাম্পের এই বার্তা শোনা গেছে বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মুখে। তিনি বলেছেন, মার্কিন ডলার তিনটি বিষয় মাথায় রেখে বৈদেশিক সাহায্যের জন্য ব্যয় করা উচিত। প্রথমে দেখা উচিত, এটি কি আমেরিকাকে নিরাপদ রাখছে ? এই সাহায্য় কি আমেরিকাকে শক্তিশালী করছে ? শেষে কোনও দেশ বা সংস্থাকে সাহায্য় করলে তা কি আমেরিকাকে আরও সমৃদ্ধ করছে, এটা দেখে নেওয়া উচিত। বলা হচ্ছে, এই আদেশের মাধ্যমে ট্রাম্প ইউএনআরডব্লিউএর জন্য সাহায্য বন্ধ করতে চান। এটি এমন একটি সংস্থা যা রাষ্ট্রসংঘ্রে পতাকা তলে প্যালেস্টাইনের শরণার্থীদের সাহায্য করে।

এরফলে কী হবে
ট্রাম্পের এই নির্দেশের ফলে আফগানিস্তান, পাকিস্তানসহ অনেক দেশে আমেরিকার আর্থিক সাহায্য বন্ধ হয়ে যেতে পারে। তবে ট্রাম্পের এই আদেশ ইউক্রেন ও ইজরায়েলের ওপর কতটা প্রভাব ফেলে তা এখন দেখার বিষয়। 

Donald Trump: একসঙ্গে কাজ করতে মুখিয়ে মোদি, 'বন্ধু ট্রাম্প' দিলেন বড় ধাক্কা !

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
Multibagger Stock : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget