এক্সপ্লোর

Donald Trump: একসঙ্গে কাজ করতে মুখিয়ে মোদি, 'বন্ধু ট্রাম্প' দিলেন বড় ধাক্কা !

US India Relation : পদে বসেই ভারতের বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন ট্রাম্প।

 

US India Relation : তাঁর হয়ে 'গলা ফাটিয়েছিল 'ভারতীয় বংশোদভূত আমেরিকানরা (Indo Americans)। মার্কিন নির্বাচনে (US Election Result) যার ফল পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গতকালই প্রেসিডেন্ট (US President) পদে শপথ নিতেই 'বন্ধু ট্রাম্পকে' অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যেখানে তিনি বলেছেন, 'প্রিয় বন্ধু ট্রাম্পের সঙ্গে কাজের জন্য আমি মুখিয়ে আছি'। যদিও পদে বসেই ভারতের বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন ট্রাম্প।

কী হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ? 
অতীতেও একই কথা বলেছিলেন তিনি। যদিও প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এই কাজ করবেন না বলে আশা করেছিল বিশ্ব। কিন্তু ক্ষমতায় এসেই ফের একই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-সহ BRICS দেশগুলির বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, '' যদি ব্রিকস দেশগুলি মার্কিন ডলারের পরিবর্তে অন্য় কোনও মুদ্রায় নেলদেনের পদক্ষেপ নেয় তাহলে মুশকিল হবে। ব্রিকস দেশগুলি এরকম কিছু করে, তবে আমরা তাদের সঙ্গে যে ব্যবসায় কমপক্ষে ১০০ শতাংশ শুল্ক বসাব।"

কোন কোন দেশ রয়েছে ব্রিকসের তালিকায়
BRICS দশটি দেশের একটি সংগঠন - রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিশাহি এই দেশগুলি ব্রিকসের অন্তর্গত। ডিসেম্বরেও ট্রাম্প ব্রিকস দেশগুলোকে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছিলেন।

ভারতের কী প্রতিক্রিয়া
অতীতেই এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ডিসেম্বরে তিনি বলেছিলেন, ''ভারত কখনই ডি-ডলারাইজেশনের পক্ষে ছিল না। ব্রিকস মুদ্রা রাখার কোনও প্রস্তাব নেই ভারতের।

পুতিনের থেকেই ব্রিকস কারেন্সির জল্পনা
আসলে অক্টোবরে ব্রিক দেশগুলির এক শীর্ষ সম্মেলনে ডলারের বিকল্প মুদ্রার প্রসঙ্গ তুলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছিলেন, আমেরিকা আসলে মার্কিন ডলারকে  "অস্ত্র" হিসাবে ব্যবহার করেছে। এটি তাদের সবচেয়ে "বড় ভুল"। পুতিন সেই সময় বলেছিলেন, " আমরা ডলার ব্যবহার করতে অস্বীকার করিনি। কিন্তু আমাদের যদি কাজই করতে না দেওয়া হয়, তাহলে আমরা কী করতে পারি? আমরা বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছি।"

গত ব্রিকস সম্মেলনেই ব্রিকস কারেন্সি নিয়ে কথা
গতবারের ব্রিকস সন্মেলনেই রাশিয়ার প্রেসিডেন্টের হাতে একটি মুদ্রার ছবি দেখা যায়। সম্ভবত ব্রিকস কারেন্সির বাস্তবায়ানে সেই ছবি সবথেকে বড় জল্পনার জন্ম দেয়। যার পর থেকেই চিন্তা বাড়ে আমেরিকার। এখন সেই চিন্তাই ফুটে উঠেছে সদ্য জয়ী ট্রাম্পের মুখে। রাশিয়া বিশেষভাবে একটি নতুন পেমেন্ট সিস্টেম তৈরির করতে চাইছে। যা গ্লোবাল ব্যাঙ্ক মেসেজিং নেটওয়ার্ক, SWIFT এর বিকল্প হিসাবে কাজ করবে। মস্কো এর মাধ্য়মে পশ্চিমি নিষেধাজ্ঞাগুলি উপেক্ষা করে এই মুদ্রার মাধ্য়মে অংশীদারদের সঙ্গে বাণিজ্য করতে চায়।

ট্রাম্পের ওপর বিরক্ত...
বিশ্বের অর্থনৈতিক মানচিত্র বলছে, মার্কিন ডলার এখনও পর্যন্ত আন্তর্জাতিক ব্যবসায় সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। অতীতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও টিকে আছে এই মুদ্রা। যদিও বর্তমান বিশ্বে অন্যান্য উন্নয়নশীল দেশগুলি বিশ্বব্যাপী অর্থনীতিতে আমেরিকার আধিপত্য নিয়ে বিরক্ত। সেই কারণেই আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মুদ্রা চাইছে উন্নয়নশীল দেশগুলি।

Stock Market Crash : একদিনে ৭ লক্ষ কোটি টাকার ক্ষতি, বড় ধস বাজারে, সেনসেক্স পড়ল ১৪০০ পয়েন্ট, নিফটি ২৩ হাজারের নীচে

সেরা শিরোনাম

Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?

ভিডিও

Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget