এক্সপ্লোর

E 20 Petrol Contro : পেট্রোল পাম্পে E 20-র পরিবর্তে থাকবে E 10 ফুয়েল ? পুরনো গাড়ি বিতর্কে বড় ঘোষণা BPCL-এর

E 10 Petrol : এবার এই বিষয় নিয়েই বড় ঘোষণা করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। জেনে নিন, ঠিক কী বলেছে রাষ্ট্রায়ত্ত এই তেল বিপণন কোম্পানি। 


E 10 Petrol :  ই-২০ পেট্রোল (E 20 Petrol) বিতর্ককে কেন্দ্র করে শুরু হয়েছিল জোর জল্পনা। পুরনো গাড়ির মালিকদের কথা মাথায় রেখে ফের ই ১০ জ্বালানি পেট্রোল পাম্পে ফেরানোর কথা ভাবছিল সরকার। এই খবর প্রকাশ্য়ে আসতেই শুরু হয় বিভ্রান্তি। অনেকেই বলতে শুরু করেন, পেট্রোল পাম্পে E 20-র পরিবর্তে থাকবে E 10 ফুয়েল। এবার এই বিষয় নিয়েই বড় ঘোষণা করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। জেনে নিন, ঠিক কী বলেছে রাষ্ট্রায়ত্ত এই তেল বিপণন কোম্পানি। 

কী বলছে BPCL ?
দেশের দ্বিতীয় বড় খুচরো জ্বালানি সরবরাহকারী কোম্পানি জানিয়েছে, E 20-র পরিবর্তে থাকবে E 10 জ্বালানি পেট্রোল পাম্পে রাখার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের তরফে পেট্রোল পাম্পে E 10 পেট্রোল ফেরানোর বিষয়ে কেবল প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। মূলত, পুরনো গাড়ির চালক বা মালিকদের স্বস্তি দিতেই পেট্রোল পাম্পে E 20-র পাশাপাশি E 10 পেট্রোল রাখার চিন্তা নেওয়া হচ্ছে। 

কী বলছেন BPCL-এর ম্যানেজিং ডিরেক্টর ?

 এই বিষয়ে মুখ খুলেছেন BPCL-এর চেয়ারম্যান ও ম্য়ানেজিং ডিরেক্টর সঞ্জয় খন্না। তিনি জানিয়েছেন, সরকার যদি ইথানল মিশ্রিত জ্বালানি নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, বা E 10 পেট্রোল ফেরানোর ব্যবস্থা করে, তাহলে তাদের পরিচালনগতভাবে বা লজিস্টিকয়ালি কেনাও সমস্যা হবে না। পুরোনো গাড়িগুলোর জন্য কম ইথানল-মিশ্রিত জ্বালানির বিকল্প থাকা উচিত কি না, তা নিয়ে কোনও কোনও মহলে বিতর্ক রয়েছে। তবে এর অর্থ এই নয়- E20-এর ব্যবহার বন্ধ করে E10 চালু করা হবে। সাম বর্তমানে E20 পেট্রোলই ভারতের আদর্শ জ্বালানি হিসেবে বহাল থাকছে। তাই জ্বালানি পরিবর্তন বা আগের ব্যবস্থায় ফিরে যাওয়া সংক্রান্ত কোনও গুজবে গাড়ি-মালিকদের কান দেওয়ার প্রয়োজন নেই।

কী নিয়ে মূল বিতর্ক, কেন এত কথা ?
ভারতে ২০২৩ সালের আগে প্রায় ৭০-৮০ মিলিয়ন বাইক E 10 জ্বালানির ওপর নির্ভর করে চলত। এই চালকদের অভিযোগ, E 20 পেট্রোল আসার পরে জ্বালানিতে থাকা উচ্চমাত্রার ইথানল গাড়িতে একটি দ্রাবক হিসাবে কাজ করছে। এটি পুরনো গাড়ির রাবার পাইপ, ফুয়েল লাইন, ইঞ্জিনের সিলের ক্ষতি করছে। পাশাপাশি কমে যাচ্ছে দু-চাকা গাড়ির মাইলেজ।  

কোন খবর ঘিরে এত জল্পনা ?
সম্প্রতি E-20 পেট্রোল নিয়ে বিতর্কের মাঝে E-10 নিয়ে নতুন খবর প্রকাশ্যে আসে। যেখানে বলা হয়, বর্তমানে দেশজুড়ে ই-২০ পেট্রোলের ব্যবহার বলা হয়, সরকার পুরোনো পেট্রোল চালিত গাড়ি ও দু-চাকার যানবাহনের জন্য ই-১০ পেট্রোলের বিকল্প চালু করার কথা পুনরায় ভাবছে।

ই-১০ পেট্রোলে ১০% ইথানল এবং বাকিটা পেট্রোল থাকে, অন্যদিকে বর্তমান ই-২০ পেট্রোলে ২০% ইথানল থাকে। সরকার এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে তারা প্রাথমিকভাবে বিবেচনা করছে যে, পুরোনো যানবাহনের জন্য ই-২০-এর পাশাপাশি ই-১০ পেট্রোল পুনরায় ব্যবহার করা যায় কিনা।  

এই পুরো সমস্যার সবচেয়ে বড় কারণ হল দেশে চলাচলকারী পুরোনো পেট্রোল চালিত যানবাহনগুলি। ভারতে এমন অনেক গাড়ি ও বাইক রয়েছে যেগুলো মূলত ই-১০ পেট্রোলের জন্য ডিজাইন করা হয়েছিল, অর্থাৎ এই যানবাহনগুলোর জন্য ১০% পর্যন্ত ইথানলযুক্ত পেট্রোল উপযুক্ত বলে মনে করা হতো। অন্যদিকে, ই-২০ পেট্রোল এখন সাধারণ পেট্রোল হিসেবেই ক্রমশ সহজলভ্য হচ্ছে। তবে এই পেট্রোল নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। 

আরও পড়ুন : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
Amazon Layoffs: Great Indian Festival-এর মধ্যেই ছাঁটাই Amazon-এ, ভারতে প্রভাবিত একাধিক টিম
Great Indian Festival-এর মধ্যেই ছাঁটাই Amazon-এ, ভারতে প্রভাবিত একাধিক টিম
Gold Price Kolkata: মহালয়ার আগেই সোনার দামে বদল? রুপোর দাম কি বাড়ল? দেখে নিন আজকের রেট
মহালয়ার আগেই সোনার দামে বদল? রুপোর দাম কি বাড়ল? দেখে নিন আজকের রেট
RBI Repo Rate: রেপো রেট বাড়ল, ফিক্সড নাকি ফ্লোটিং, কোন ধরনের লোন আপনার জন্য এখন যুক্তিযুক্ত?
রেপো রেট বাড়ল, ফিক্সড নাকি ফ্লোটিং, কোন ধরনের লোন আপনার জন্য এখন যুক্তিযুক্ত?
Advertisement

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget