এক্সপ্লোর

Anil Ambani ED Raids: ৩০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি, অনিল আম্বানির বিরুদ্ধে সক্রিয় ED, দফায় দফায় চলছে তল্লাশি

Anil Ambani Group: রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিলের সঙ্গে সংযুক্ত ৫০টি সংস্থায় তল্লাশি অভিযান চলছে।

নয়াদিল্লি: ঋণ জালিয়াতি মামলায় অনিল আম্বানির বিরুদ্ধে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED). দিল্লি এবং মুম্বইয়ে অনিলের একাধিক সম্পতিতে তল্লাশি চলছে সকাল থেকে। বৃহত্তর আর্থিক তছরুপ মামলায় অনিলের বিরুদ্ধে সম্প্রতি দু'টি এফআইআর দায়ের করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI). আর তার পরই অনিলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠল ED. (Anil Ambani Group)

রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিলের সঙ্গে সংযুক্ত ৫০টি সংস্থায় তল্লাশি অভিযান চলছে। কমপক্ষে ২৫ জনকে জিজ্ঞাসাবাদও করা হয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, ব্যাঙ্ক, শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী এবং একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করা হয়েছে। রীতিমতো পরিকল্পনা করে জনগণের টাকা পাচার করা হয় বিদেশে। (Anil Ambani ED Raids)

শুধু তাই নয়, ঋণ আদায় করতে ব্যাঙ্কের আধিকারিকদের মোটা টাকা ঘুষ দেওয়ার অভিযোগও রয়েছে। এখন যে মামলায় অনিলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে, তা ইয়েস ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের মামলা। ইয়েস ব্যাঙ্কের শীর্ষ আধিকারিক থেকে প্রাক্তন প্রোমোটারদেরও ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ।  জানা গিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্কের তরফে RAAGA কোম্পানিজের জন্য প্রায় ৩০০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। ওই RAAGA আসলে রিলায়্যান্স অনিল আম্বানি গ্রুপের অধীনস্থ। তদন্তকারীরা জানতে পেরেছেন, রিলায়্যান্সের ওই ঋণ মঞ্জুর হওয়ার ঠিক আগে আগে ইয়েস ব্যাঙ্কের কর্তাদের হাতে মোটা টাকা ওঠে ঘুষবাবদ।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ঋণমঞ্জুরের জন্য ওই সংস্থার অর্থনৈতিক অবস্থা যাচাই পর্যন্ত করা হয়নি। ট্র্যাকরেকর্ড ভাল না হওয়া সত্ত্বেও ঋণ দিয়ে দেওয়া হয়। উপযুক্ত নথিপত্র পর্যন্ত ছিল না। এমনকি একাধিক সংস্থার ডিরেক্টর হিসেবে একজন ব্যক্তিকেই তুলে ধরা হয়। একই ঠিকানায় একাধিক সংস্থার অবস্থান দেখানো হয় খাতায় কলমে। এমনকি আগের ঋণের টাকা শোধ না হওয়া সত্ত্বেও নতুন ঋণ মঞ্জুর করা হয়।

ন্য়াশনাল হাউজিং ব্যাঙ্ক, বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI, ন্য়াশনাল ফাইনান্সিয়াল রিপোর্টিং অথরিটি, ব্যাঙ্ক অফ বরোদার তরফে এই সংক্রান্ত একাধিক নথিপত্র ED-র হাতে তুলে দিয়েছে। রিলায়্যান্স হোম ফাইনান্স লিমিটেডের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছে SEBI. বলা হয়েছে, ২০১৭-'১৮ অর্থবর্ষ থেকে ২০১৮-'১৯ অর্থবর্ষে  সংস্থার ঋণ গ্রহণের ক্ষমতা ৩৭৪২ কোটি থেকে রহস্যজনক ভাবে ৮৬৭০ কোটি টাকা হয়ে যায়। স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া (SBI) রিলায়্যান্স কমিউনিকেশন্স (RCom) সংস্থাটিকে এবং ব্যক্তি অনিলকে 'জালিয়াত' বলে উল্লেখ করেছে।

তবে এই প্রথম বার নয়। ২০২০ সালের নভেম্বর মাসেও অনিল এবং RCom-কে 'জালিয়াত' ঘোষণা করে SBI. ২০২১ সালের ৫ জানুয়ারি CBI-এর কাছে অভিযোগও দায়ের হয় সেই মর্মে।কিন্তু একদিন পরই দিল্লি হাইকোর্টের নির্দেশে সেই অভিযোগ তুলে নিতে হয়।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget