এক্সপ্লোর

Electric Car Update: পার ইউনিটে কত খরচ, একবার চার্জ করতে কত সময় লাগে ইলেকট্রিক গাড়ির ?

ইলেকট্রিক গাড়ি চার্জের ক্ষেত্রে মুম্বইয়ের থেকে কম খরচ পড়ে দিল্লিতে। মুম্বইতে ইলেকট্রিক গাড়ি চার্জ করতে প্রতি ইউনিটে খরচ পড়ে ১৫ টাকা। তুলনায় অনেকটাই সস্তা দিল্লি।

নয়াদিল্লি: পেট্রল-ডিজেল মহার্ঘ হওয়ায় এখন সিএনজি, ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে দেশবাসী। ভারতের গাড়ি বাজার বলছে, সরকার ভর্তুকি দেওয়ায় প্রায়শই ইলেকট্রিক গাড়ির আত্মপ্রকাশ ঘটছে দেশে। জানেন কি পার ইউনিটে কত খরচ, একবার চার্জ করতে কত সময় লাগে ইলেকট্রিক গাড়ির ?

ইলেকট্রিক গাড়ি চার্জ করতে কত টাকা লাগে ?

ইলেকট্রিক গাড়ি চার্জের ক্ষেত্রে মুম্বইয়ের থেকে কম খরচ পড়ে দিল্লিতে। মুম্বইতে ইলেকট্রিক গাড়ি চার্জ করতে প্রতি ইউনিটে খরচ পড়ে ১৫ টাকা। তুলনায় অনেকটাই সস্তা দিল্লি। রাজধানীতে লো-টেনশন ভেহিক্যাল চার্জ করতে প্রতি ইউনিটে লাগে ৪.৫টাকা। সেখানে হাই টেনশন ভেহিক্যালে খরচ পড়ে ৫ টাকা। পুরো গাড়ি চার্জ করতে ২০-৩০ ইউনিট প্রয়োজন পড়ে।সেই ক্ষেত্রে দিল্লিতে পুরো খরচ দাঁড়ায় ১২০-১৫০ টাকা।তবে অন্যদিকে, মুম্বইতে এই গাড়ি চার্জ করতে দাঁড়ায় ২০০-৪০০ টাকা।

গাড়ি চার্জ করতে কত সময় ?
দুই ধরনের পদ্ধতিতে ইলেকট্রিক গাড়ি চার্জ করতে পারেন ক্রেতা। চার্জিং স্টেশনে থাকে ফাস্ট চার্জিংয়ের সঙ্গে সঙ্গে সাধারণ চার্জিংয়ের অপশন। সেই ক্ষেত্রে গাড়ি দ্রুত চার্জ করতে সময় লাগে ৬০-১১০ মিনিট। সেখানে সাধারণ চার্জিংয়ের ক্ষেত্রে সময় লাগে ৬-৭ ঘণ্টা।

এক চার্জে কত দূর যেতে পারে গাড়ি?
একবার ইলেকট্রিক গাড়ি পুরো চার্জ হলে তা কত কিলোমিটার যেতে পারবে সেটা ইঞ্জিনের ওপর নির্ভর করে। সাধারণত একটা ১৫ KMH-এর ব্যাটারি পুরো চার্জে ১০০ কিলোমিটার যেতে পারে। তবে ঠিক কতদূর এই গাড়ি যেতে পারবে তা ব্যাটারির ওপরও নির্ভর করে। টেসলা কোম্পানির গাড়ি এক চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যা স্বাভাবিকভাবেই পিছনে ফেলে দেয় অন্য গাড়িগুলিকে।

ভারতে ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ি আনা শুরু করেছে বিভিন্ন কোম্পানি। আগে হাইব্রিড মডেল এনেছিল মারুতি। এবার ইভি মডেল আনছে টাটা। কোম্পানির একাধিক গাড়ির ইলেকট্রিক ভার্সন লঞ্চ করেছে টাটা। সেই তালিকায় নাম রয়েছে, টাটা নেক্সন ইভি থেকে শুরু করে সাম্প্রতিক টিগরের।

 

সেরা শিরোনাম

Gold Price Today: ধনতেরসের আগে সোনার দাম নিয়ে চিন্তা বাড়বে ক্রেতার? রুপোর দাম কত হল? ২৭ অক্টোবর কলকাতায় কত দর?
ধনতেরসের আগে সোনার দাম নিয়ে চিন্তা বাড়বে ক্রেতার? রুপোর দাম কত হল? ২৭ অক্টোবর কলকাতায় কত দর?
Noel Tata: TATA-র অন্দরে তোলপাড়, স্বার্থের সংঘাতের অভিযোগ তুললেন নোয়েল টাটা, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ
TATA-র অন্দরে তোলপাড়, স্বার্থের সংঘাতের অভিযোগ তুললেন নোয়েল টাটা, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget