এক্সপ্লোর

Energy Lockdown : জ্বালানি সঙ্কটে বেহাল দশা, পাকিস্তানে শুরু লকডাউন-ভারতে নয়

Nirmala Sitharaman On Lockdown : '' পাকিস্তানে লকডাউন হচ্ছে, ভারতে নয়।'' কী অবস্থা হয়েছে জানেন ?

 

Nirmala Sitharaman On Lockdown :  ভারতে লকডাউন (Energy Lockdown) নিয়ে এবার সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। রাজ্যসভার ভাষণে এদিন অর্থমন্ত্রী বলেন, ''মানুষের মনে আতঙ্ক ছড়াতে ভিত্তিহীন গুজব রটানো হচ্ছে। কোথায় লকডাউন হচ্ছে ? পাকিস্তানে লকডাউন হচ্ছে, ভারতে নয়।''

পাকিস্তানে বেহাল দশা, ভারতে স্থিতাবস্থা
এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডেলেও এই বিষয়ে পোস্ট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যেখানে তিনি জানান, পাকিস্তানে জ্বালানি সঙ্কটের জেরে উচ্চ মানের জ্বালানির ওপর ২০০ শতাংশ কর ধার্য করা হয়েছে। রাতারাতি ২০ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে পেট্রোল-ডিজেলের ওপর। পাকিস্তানে এখন লিটার পিছু পেট্রেলারে দাম হয়েছে ৩২১ PKR (পাকিস্তানি মুদ্রা)। জ্বালানি সাশ্রয় করার জন্য সিন্ধ প্রদেশে 'স্মার্ট লকডাউন' ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা পর এখানে জনসভা, সরকারি-বেসরকারি অনুষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।  

শিক্ষা প্রতিষ্ঠানে তালা, সরকারি অফিসে চারদিন কাজ
পাকিস্তানে এখন শিক্ষা প্রতিষ্ঠান ২ সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সরকারি অফিসে হচ্ছে ৪দিন কাজ। বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের জন্য বলা হয়েছে।

অন্যদিকে ভারতের কী অবস্থা
অর্থমন্ত্রী জানিয়েছেন, ভারতে এখনও এরকম কোনও পরিস্থিতি হয়নি। তা সত্ত্বেও অনেক নেতা লকডাউন হবে বলে গুজব ছড়াচ্ছেন। এই গুজব ছড়ানো উচিত নয়। এই ধরনের ভয় জনগণের মধ্য়ে আতঙ্ক রটাতে করা হচ্ছে। পাকিস্তানে এখনই রাত সাড়ে ৯টার মধ্য়ে বাজার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসবই সবমাধ্য়মে মাধ্যমের খবরে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের অবস্থাও ভাল নয়
বাংলাদেশ প্রসঙ্গে এদিন অর্থমন্ত্রী পোস্টেই উঠে আসে খারাপ পরিস্থিতির কথা। নির্মলা সীতারামন জানান,  প্রতিবেশী দেশে বিদ্যুতের বেহাল দশা। সব বিশ্ববিদ্যালয়কে কার্যক্রম বন্ধ করে অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। পাঁচ ঘণ্টা লোডশেডিং হচ্ছে ঘুরিয়ে-ফিরিয়ে। ঢাকায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল-ডিজেল না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। সারা বিশ্বে এই মুহূর্তে অবস্থা ভাল নয়, তা সত্ত্বেও দেশবাসীর যাতে সমস্য়া না হয়, সেই ব্যবস্থা করেছে সরকার।

এদিন পাকিস্তানের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, "দামের ক্ষেত্রে আমি একটি পার্থক্যের কথা বলতে চাই। ভারতে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি (দাম স্থিতিশীল আছে)।

অন্যদিকে, পাকিস্তানে পেট্রোল, ডিজেল ও ভাল মানের পেট্রোল ইত্যাদির ওপর ভিত্তি করে দাম ২০% থেকে ২০০% পর্যন্ত বেড়েছে। বাংলাদেশে অনেক পাম্প বন্ধ, রেশন ব্যবস্থা বন্ধ করা হয়েছে। সরবরাহ ১০ থেকে ১৫% কমিয়ে দেওয়া হয়েছে। এই অবস্তায় দাঁড়িয়ে ভারতে, আবগারি শুল্ক (Excise duty) সংক্রান্ত পদক্ষেপের মাধ্যমে আমরা জ্বালানি লিটার প্রতি ১০ টাকা কমিয়েছি। কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ—কেউই এই ধরনের পদক্ষেপ নেয়নি। প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারত নিজের স্থিতিশীলতা বজায় রাখছে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ অনুসরণ করেছে সবাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget