এক্সপ্লোর

EPFO New Rule: EPFO থেকে এবার টাকা তোলা আরও সহজ! নতুন নিয়মে কী বলা হল? কারা পাবেন সুবিধা?

তবে এখন থেকে বিশেষ পরিস্থিতিতে টাকা তোলার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ দর্শাতে হবে না

নয়া দিল্লি: ইপিএফে জমানো টাকার আংশিক তোলার নিয়ম আরও সহজ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। এখন থেকে টাকা তোলা যাবে ১০০ শতাংশ পর্যন্ত। ইপিএফ গ্রাহকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত। 

এত দিন শিক্ষা ও বিয়ের প্রয়োজনে তিন বার টাকা তোলা যেত। নয়া নিয়মে যথাক্রমে তা হয়েছে দশ ও পাঁচ বার। আগে টাকা তোলার ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি কী, তা নির্দিষ্ট ভাবে উল্লেখ করতে হত, যারফলে অনেক সময়েই আবেদন বাতিল হয়ে যেত। তা নিয়ে পাল্টা অভিযোগও থাকত। 

তবে এখন থেকে বিশেষ পরিস্থিতিতে টাকা তোলার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ দর্শাতে হবে না। নতুন নীতি সংক্রান্ত বিবৃতি জানানো হয়েছে, সব সময় ইপিএফ অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ শতাংশ অর্থ রাখতে হবে। চাকরি করতে হবে অন্তত এক বছর। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্যর সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টের ২৩৮তম সভায় ইপিএফ নিয়ে এই উদারীকরণ নীতি নেওয়া হয়েছে।

ইপিএফ আংশিক উত্তোলনের নিয়মগুলিকে তিনটি সহজে ভাগে পুনর্গঠিত করা হয়েছে 

অপরিহার্য চাহিদা/ এসেন্সিয়াল নিড- (অসুস্থতা, শিক্ষা, বিবাহ), আবাসন চাহিদা এবং বিশেষ পরিস্থিতি। এটি পূর্ববর্তী ১৩টি পৃথক নিয়মের পরিবর্তে সামগ্রিক প্রক্রিয়াটিকে আরও সহজ এবং স্বচ্ছ করবে।  

সদস্যরা এখন যোগ্য প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্সের ১০০ শতাংশ পর্যন্ত তুলে নিতে পারবেন। যার মধ্যে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের অবদানই অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষা-সম্পর্কিত উত্তোলনের সীমা ১০ বার এবং বিয়ের জন্য পাঁচবার পর্যন্ত উন্নীত করা হয়েছে। যা আগের নিয়মের থেকে আলাদা। কারণ আগের নিয়মে, দু'ক্ষেত্রেই মাত্র ৩ বার উত্তোলনের সম্মিলিত সীমা ছিল।

আংশিক প্রত্যাহারের জন্য যোগ্য অর্থাৎ আংশিক টাকা তুলে নেওয়ার জন্য যোগ্যতার মাপকাঠিকে প্রয়োজনীয় ন্যূনতম পরিষেবার সময়কাল পূর্বের বিভিন্ন সময়সীমার তুলনায় সমানভাবে ১২ মাসে কমিয়ে আনা হয়েছে।                                                       

সদস্যদের এখন তাঁদের অবসরকালীন তহবিল সংরক্ষণ এবং ইপিএফও-এর উচ্চ সুদের হার ৮.২৫% বার্ষিক উপার্জন অব্যাহত রাখার জন্য ন্যূনতম ২৫ শতাংশ অবদান রাখতে হবে। পুরো প্রক্রিয়াটি নথি-মুক্ত এবং ১০০ শতাংশ স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে। উপরন্তু, দীর্ঘমেয়াদী সঞ্চয়কে উৎসাহিত করার জন্য পেনশন উত্তোলনের সময়সীমা বাড়ানো হয়েছে।

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget