এক্সপ্লোর

EPFO Interest Rates : EPF-এর নতুন সুদের হার ঘোষণা, এবার কত ইন্টারেস্ট পাবেন আপনি ?

Employees Provident Fund : ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) আমানতের ওপর নতুন সুদের হার ঘোষণা করেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ২০২৫-২৬ অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (EPF) ৮.২৫% সুদ মিলবে।
  • সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে সুদ হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত।
  • আইনি জটিলতা কাটাতে ও স্বচ্ছতা বাড়াতে নতুন স্কিম অনুমোদন।
  • সামাজিক সুরক্ষা ও ডিজিটাল সংস্কারের পাশাপাশি নতুন পিএফ, পেনশন স্কিম।

Employees Provident Fund : দেশের কোটি কোটি বেতনভুক কর্মচারীদের জন্য সু-খবর। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) আমানতের ওপর নতুন সুদের হার ঘোষণা করেছে। তবে এবারও আগের ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সোমবার সংস্থার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৩৯তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত অর্থবর্ষেও (২০২৪-২৫) সুদের হার একই ছিল। ফলে টানা দ্বিতীয় বছর সুদের হারে কোনও পরিবর্তন না করে স্থিতাবস্থা বজায় রাখল কর্তৃপক্ষ।

বৈঠকের মূল সিদ্ধান্তসমূহ :
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের পথে হেঁটেছে বোর্ড।

সুদ ঘোষণা: প্রস্তাবিত ৮.২৫% সুদের হার এখন অর্থ মন্ত্রকের অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকারি সিলমোহর পাওয়ার পরেই দেশের প্রায় ৭ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে এই সুদ জমা হবে।

অ্যামনেস্টি স্কিম: আয়কর স্বীকৃত ট্রাস্টগুলির আইনি জটিলতা কাটাতে একটি ওয়ান-টাইম 'অ্যামনেস্টি স্কিম' বা সাধারণ ক্ষমা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর ফলে বহু পুরনো মামলা মিটে যাবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হবে।

ডিজিটাল সংস্কার: পিএফ সংক্রান্ত নিয়মকানুন সহজ করতে একটি নতুন 'সিম্পলিফাইড এসওপি' (SOP) আনা হয়েছে। এর ফলে ট্রাস্টের অডিট প্রক্রিয়া এবং টাকা হস্তান্তরের কাজ আরও স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প: 'কোড অন সোশ্যাল সিকিউরিটি ২০২০'-এর সাথে সামঞ্জস্য রেখে ২০২৬ সালের নতুন পিএফ, পেনশন এবং বিমা (EDLI) স্কিম অনুমোদিত হয়েছে।

কেন এই স্থিতাবস্থা ?
বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও ইপিএফও-র বিনিয়োগ পোর্টফোলিও (বিশেষ করে ইটিএফ বা ETF) ভালো রিটার্ন দেওয়ায় এই আকর্ষণীয় সুদের হার বজায় রাখা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বাজারে অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় ইপিএফ-এর রিটার্ন এখনও অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং নিরাপদ।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) আমানতের ওপর সুদের হার কত?

২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) আমানতের ওপর ৮.২৫ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি গত অর্থবর্ষেও একই ছিল।

EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) কততম বৈঠকে সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৩৯তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

EPFO-এর প্রস্তাবিত সুদের হার অর্থ মন্ত্রকের অনুমোদনের পর গ্রাহকদের অ্যাকাউন্টে কখন জমা হবে?

প্রস্তাবিত ৮.২৫% সুদের হার অর্থ মন্ত্রকের অনুমোদনের পর সরকারি সিলমোহর পাওয়ার পরেই দেশের প্রায় ৭ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে।

আইনি জটিলতা কাটাতে কী ধরনের প্রকল্প অনুমোদন করা হয়েছে?

আয়কর স্বীকৃত ট্রাস্টগুলির আইনি জটিলতা কাটাতে একটি ওয়ান-টাইম 'অ্যামনেস্টি স্কিম' বা সাধারণ ক্ষমা প্রকল্প অনুমোদন করা হয়েছে।

পিএফ সংক্রান্ত নিয়মকানুন সহজ করতে কী আনা হয়েছে?

পিএফ সংক্রান্ত নিয়মকানুন সহজ করতে একটি নতুন 'সিম্পলিফাইড এসওপি' (SOP) আনা হয়েছে। এর ফলে ট্রাস্টের অডিট প্রক্রিয়া এবং টাকা হস্তান্তরের কাজ আরও স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget