এক্সপ্লোর

PF Withdrawal: পিএফে জমানো টাকার ৫০ শতাংশই কেবল তোলা যাবে এটিএমে ? কী রয়েছে নিয়ম ?

Provident Fund: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের নতুন স্কিমে কেবলমাত্র পিএফে জমানো টাকার ৫০ শতাংশ এটিএমের মাধ্যমে তুলে নিতে পারবেন ইপিএফওর সদস্যরা ?

EPFO: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে কিছুদিন আগেই জানানো হয়েছিল যে এবার থেকে পিএফে জমানো টাকা তোলার জন্য অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। এটিএমের মাধ্যমেই তোলা যাবে পিএফে জমানো টাকা। আর এই খবরে খুশির হাওয়া লেগেছিল ইপিএফও-র (EPF Withdrawal) সদস্যর মনে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সচিব সুমিতা দাওরা আগের সপ্তাহেই জানিয়েছেন যে আগামী বছর অর্থাৎ ২০২৫ থেকেই ইপিএফওর (EPFO) সদস্যরা সহজেই এটিএম থেকে তাদের পিএফের টাকা তুলতে পারবেন। অর্থাৎ এটুকু স্পষ্ট বোঝা গিয়েছে যে ইপিএফওতে এবার ব্যাঙ্কের মতই সুবিধে দেওয়া শুরু হবে আগামী বছর থেকে।

নতুন টাকা তোলার পদ্ধতি শুরু হবে দ্রুত

ধারণা করা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য আলাদা করে একটি এটিএম কার্ডও দেওয়া হতে পারে ইপিএফ সদস্যদের। সুমিতা দাওরা জানিয়েছেন যে, এই প্রক্রিয়ার জন্য হার্ডওয়্যার আপডেট করতে হবে, আর এর পরেই নয়া সিস্টেম শুরু করা হবে। তবে এখন ইপিএফও সদস্যদের ক্লেম সেটলমেন্টের জন্য ৭ থেকে ১০ দিন অপেক্ষা করতে হয় যা এটিএমের সুবিধে শুরু হলে বন্ধ হয়ে যাবে।

কেবলমাত্র ৫০ শতাংশ টাকাই তোলা যাবে এটিএমে ?

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে বড় খবর জানানো হয়েছে যে এই সংস্থা কেবলমাত্র পিএফে জমানো টাকার ৫০ শতাংশ এটিএমের মাধ্যমে তুলে নিতে পারবেন। তবে এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

মৃত ইপিএফ সদস্যের পরিবারও তুলতে পারবে টাকা

শ্রম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ইপিএফও সদস্যের মৃত্যু হলে তাঁর নমিনি অর্থাৎ পরিবারের কোনো সদস্যও চাইলে এই এটিএম থেকে পিএফে জমানো টাকা তুলে নিতে পারবেন। তবে এক্ষেত্রে তাঁর কেবলমাত্র এমপ্লয়ি ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্স স্কিম ক্লেম অ্যামাউন্টই তুলতে পারবেন, কর্মী যে সংস্থার কাজ করতেন সেই সংস্থাই কর্মীর হয়ে এই বিমার টাকা জমা করে দেয় এই স্কিমে।

কত বেতন হলে কত টাকা তোলা যাবে

যে সমস্ত সদস্যের মাসিক বেতন ১৫ হাজার টাকার বেশি, তারা পিএফ থেকে সর্বোচ্চ ৭ লাখ টাকা তুলতে পারবেন এটিএমের মাধ্যমে। আর যাদের মাসিক বেতন ১৫ হাজার টাকার কম, তাদের ক্ষেত্রে এটিএমের সাহায্যে তোলা যাবে ৫.৫ লক্ষ টাকা।

আরও পড়ুন: Multibagger Stocks : ২০২৪ সালে এই ৭ স্টক দিয়েছে মাল্টিব্যাগার রিটার্ন, আগামী বছরে একই হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget