এক্সপ্লোর

Dividend Stocks: এই সপ্তাহেই রয়েছে বাড়তি আয়ের সুযোগ, ডিভিডেন্ড দেবে এই স্টকগুলি

Ex-Dividend Stocks: ৬ মার্চ দুটি কোম্পানির শেয়ারের ডিভিডেন্ড ঘোষণা হয়েছে। ডিসিএম শ্রীরাম লিমিটেড শেয়ার পিছু ৪ টাকা হারে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়াও আছে ম্যারিকো লিমিটেডের শেয়ার।

Share Market: সপ্তাহের শুরুতেই দেখে নিন কোন কোন শেয়ারে মিলবে ডিভিডেন্ড। এই সপ্তাহেই আগামী ৫ দিনের মধ্যেই রয়েছে বেশ কিছু শেয়ারের এক্স ডিভিডেন্ড তারিখ (Dividend Stocks)। বিনিয়োগকারীদের জন্য খুশির খবর। ৪ মার্চ থেকে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের কাছে অতিরিক্ত আয়ের একটা সুযোগ খুলে যাচ্ছে। এই সপ্তাহে ডিভিডেন্ড ছাড়াও বেশ কিছু শেয়ারে মিলবে বোনাস আর শেয়ার স্প্লিটের ঘোষণাও রয়েছে।

আগামী ৬ মার্চ বুধবার দুটি কোম্পানির শেয়ারের ডিভিডেন্ড (Dividend Stocks) ঘোষণা হয়েছে। ডিসিএম শ্রীরাম লিমিটেড শেয়ার পিছু ৪ টাকা হারে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়াও আছে ম্যারিকো লিমিটেডের শেয়ার। এই শেয়ারে ৬.৫ টাকা প্রতি শেয়ারে অন্তর্বর্তী ডিভিডেন্ড দেওয়া হবে ৬ মার্চ।

এর পরের দিন ৭ মার্চ পঞ্চশীল অর্গানিক্স এবং সানোফি ইন্ডিয়া লিমিটেডের শেয়ারে ডিভিডেন্ড মিলবে। এক্স ডিভিডেন্ড তারিখ ঘোষণা হয়েছে ৭ মার্চ। পঞ্চশীল অর্গানিক্সের শেয়ারহোল্ডাররা শেয়ারপিছু ০.০৮ টাকা হারে এবং সানোফি ইন্ডিয়া লিমিটেডের বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে ৫০ টাকা হারে পাবেন অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড।

শুধু ডিভিডেন্ডই নয়, কিছু কিছু শেয়ারের এক্স-স্প্লিট ডেটও (Dividend Stocks) আছে এই সপ্তাহেই। সোমবার অর্থাৎ ৪ মার্চ টাইগার লজিস্টিকসের শেয়ারে হবে স্প্লিট। এছাড়া এই সপ্তাহে শেয়ার বিভাজন হবে ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল লিমিটেড, মনোরমা ইন্ডাস্ট্রিজের। ৪ মার্চ অর্থাৎ আজ সোমবার ইজিএম আছে জ্যোতি স্ট্রাকচার লিমিটেড ও স্টিল এক্সচেঞ্জ ইন্ডিয়ার। এছাড়া ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল লিমিটেডের শেয়ারহোল্ডাররা শুধু স্প্লিটের সুবিধাই নয়, বরং পাবেন বোনাস শেয়ারের সুবিধাও। ৫ মার্চ ১:১ অনুপাতে এই সংস্থার শেয়ারের বোনাস শেয়ার দেওয়া হবে। অর্থাৎ ১টি শেয়ার থাকলে আরও ১টি শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।  

এই সপ্তাহের শুরুর দিনেই অর্থাৎ আজ সোমবার বাজারে লঞ্চ হল RK Swamy-র আইপিও। এই সপ্তাহে আরও কিছু আইপিও আসবে, ৮টি শেয়ারের লিস্টিংও হবে বাজারে। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।। )

সেরা শিরোনাম

Amazon Flipkart Sale : ৮,৯ অক্টোবর থেকে অ্যামাজন, ফ্লিপকার্টে বড় সেল, কোন-কোন কার্ড থাকলে বেশি ছাড় ?
৮,৯ অক্টোবর থেকে অ্যামাজন, ফ্লিপকার্টে বড় সেল, কোন-কোন কার্ড থাকলে বেশি ছাড় ?
Gold and Silver Price: পুজোর মুখে সোনার দামে রেকর্ড? সপ্তাহের শেষে রেট দেখে চমক লাগতে পারে ক্রেতাদের?
পুজোর মুখে সোনার দামে রেকর্ড? সপ্তাহের শেষে রেট দেখে চমক লাগতে পারে ক্রেতাদের?
Beti Bachao Beti Padhao: শুধু স্কুলছুটের হার কমানো নয়, জন্মের আগে থেকেই মেয়েদের অধিকার ও সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে
শুধু স্কুলছুটের হার কমানো নয়, জন্মের আগে থেকেই মেয়েদের অধিকার ও সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে
HDFC Bank New Boss : হাল ফিরবে ? HDFC ব্যাঙ্ক পেল নতুন বস, কে এই অনুপ বাগচী ? ব্যাঙ্কিং সেক্টরে কী অভিজ্ঞতা ?
হাল ফিরবে ? HDFC ব্যাঙ্ক পেল নতুন বস, কে এই অনুপ বাগচী ? ব্যাঙ্কিং সেক্টরে কী অভিজ্ঞতা ?

ভিডিও

CPM Protest: দিল্লি ও কলকাতায় Gyanesh Kumar-র অপসারণের দাবিতে বিক্ষোভে বামেরা |
Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget