এক্সপ্লোর

 RBI Scam : সাবধান ! RBI-এর নামে চলছে ভুয়ো ভয়েসমেইল কল, রিসিভ করলেই অ্যাকাউন্ট ফাঁকা, কীভাবে এড়াবেন ? 

Voicemail Scam : পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) নিশ্চিত করেছে, এটি একটি প্রতারণামূলক চক্র, যার লক্ষ্য মানুষের কাছ থেকে ব্যাঙ্কিং তথ্য সংগ্রহ করা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রতারকরা RBI-এর নামে ভুয়ো ভয়েসমেইল পাঠাচ্ছে।
  • ভয়েসমেইলে জরুরি ব্যবস্থা না নিলে অ্যাকাউন্ট বন্ধের ভয়।
  • ব্যক্তিগত তথ্য, যেমন পিন বা ওটিপি চাওয়া হচ্ছে।
  • অজানা কল বা ভয়েসমেইল বিশ্বাস না করার পরামর্শ।

 

Voicemail Scam : এখনই সতর্ক না হলে আপনিও এই প্রতারণার ফাঁদে (Bank Fraud) পড়তে পারেন। দেশজুড়ে শুরু হয়েছে একটি নতুন জালিয়াতি। দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রতরাণাচক্র। যেখানে সাইবার অপরাধীরা আরবিআই-এর (RBI) পরিচয় দিয়ে ভুয়ো ভয়েসমেইল পাঠাচ্ছ। পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) নিশ্চিত করেছে, এটি একটি প্রতারণামূলক স্কিম যার লক্ষ্য মানুষের কাছ থেকে ব্যাংকিং তথ্য সংগ্রহ করা।

প্রতারণার জাল কীভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে ?
এই জাল ভয়েসমেইলে বলা হচ্ছে, আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে সন্দেহজনক লেনদেন করা হয়েছে, অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এই বার্তাটি পাঠিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে প্রতারকরা। এরপরই লোকের ব্যক্তিগত তথ্য, যেমন- কার্ড নম্বর, পিন, বা ওটিপি চাইছে জালিয়াতরা।

পিআইবি ফ্যাক্ট চেক স্পষ্টভাবে বলেছে যে আরবিআই কখনই ভয়েসমেইলের মাধ্যমে কোনও সতর্কবার্তা পাঠায় না, বা গ্রাহকদের কোনও অজানা কলে বিবরণ যাচাই করতে বলে না।

আরবিআই ভয়েসমেইল কেলেঙ্কারি কীভাবে কাজ করে ?
প্রতারকরা প্রায়শই কোনও ব্যাঙ্ক বা সরকারি সংস্থার নম্বর জালিয়াতি করে, যার ফলে কলটি আসল বলে মনে হয়। একবার ব্যক্তি বার্তাটি বিশ্বাস করে কল অনুযায়ী  তথ্য লিঙ্কে দিলেই সব শেষ। অপরাধীরা যাচাইয়ের নামে তাদের সংবেদনশীল তথ্য সরবরাহ করতে বাধ্য করে। অনেক ক্ষেত্রে মানুষ কয়েক মিনিটের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব অর্থ হারান।

এই নতুন ভয়েসমেল কেলেঙ্কারি কীভাবে এড়ানো যায় ?
এই কেলেঙ্কারি থেকে নিরাপদ থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল, কোনও অজানা কল বা ভয়েসমেল বিশ্বাস না করা। এমনকী যদি সেগুলি আরবিআই, কোনও ব্যাঙ্ক বা সরকারের কাছ থেকে আসে বলে মনে হয়, তাহলে বেশি সতর্ক হোন। কারণ আরবিআই ও ব্যাঙ্কগুলি কখনও ফোনে বা টেক্সট বার্তার মাধ্যমে ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না।

যদি কোনও বার্তায় আপনার অ্যাকাউন্ট বন্ধ, ব্লক করা বা জরুরি অবস্থার কথা বলা হয়, তাহলে তথ্য যাচাই করার জন্য প্রথমে আপনার ব্যাঙ্কের অফিসিয়াল নম্বরে সরাসরি কল করুন। আপনার ব্যাঙ্ক অ্য়ালার্ট সক্রিয় রাখুন এবং আপনার মোবাইল নম্বর আপডেট রাখুন যাতে আপনি সময়মতো অ্যালার্ট বার্তা পাবেন।

পিআইবি ফ্যাক্ট চেকে কীভাবে রিপোর্ট করবেন ?
ভুল তথ্য ও জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্য পিআইবি নাগরিকদের তাদের অফিসিয়াল চ্যানেলে যেকোনও সন্দেহজনক বার্তা রিপোর্ট করার জন্য অনুরোধ করেছে। আপনি ছবি, ভিডিও বা টেক্সট পাঠিয়ে সেগুলি যাচাই করতে পারেন।

হোয়াটসঅ্যাপ: +৯১ ৮৭৯৯৭১১২৫৯

ইমেল: factcheck@pib.gov.in

পিআইবি টিম বার্তাটি যাচাই করবে ও আপনাকে সঠিক তথ্য জানাবে, যাতে আপনি যেকোনও অনলাইন জালিয়াতি থেকে নিরাপদ থাকতে পারেন।

Frequently Asked Questions

আরবিআই-এর পরিচয় দিয়ে ভুয়ো ভয়েসমেইল পাঠানো কি একটি প্রতারণা?

হ্যাঁ, এটি একটি প্রতারণামূলক স্কিম। সাইবার অপরাধীরা আরবিআই-এর পরিচয় দিয়ে ভুয়ো ভয়েসমেইল পাঠাচ্ছে মানুষের কাছ থেকে ব্যাংকিং তথ্য সংগ্রহের জন্য।

এই ভয়েসমেইল প্রতারণা কীভাবে কাজ করে?

প্রতারকরা ভয়েসমেইলে জানায় যে আপনার ক্রেডিট কার্ডে সন্দেহজনক লেনদেন হয়েছে এবং অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এরপর তারা আপনার ব্যক্তিগত তথ্য, যেমন কার্ড নম্বর, পিন বা ওটিপি চায়।

এই ভয়েসমেইল কেলেঙ্কারি থেকে কীভাবে নিরাপদ থাকা যায়?

কোনও অজানা কল বা ভয়েসমেল বিশ্বাস করবেন না, এমনকি যদি সেগুলি আরবিআই বা কোনও ব্যাঙ্ক থেকে আসে বলে মনে হয়। আরবিআই ও ব্যাঙ্কগুলি ফোনে বা টেক্সট বার্তার মাধ্যমে ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না।

যদি কোনও বার্তায় জরুরি অবস্থার কথা বলা হয়, তাহলে কী করা উচিত?

তথ্য যাচাই করার জন্য প্রথমে আপনার ব্যাঙ্কের অফিসিয়াল নম্বরে সরাসরি কল করুন। আপনার ব্যাঙ্ক অ্যালার্ট সক্রিয় রাখুন এবং মোবাইল নম্বর আপডেট রাখুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget