এক্সপ্লোর

FD Deposit Limit: কত টাকা রাখেন আপনি FD তে? এর থেকে বেশি টাকা রাখা যাবে না? কী নিয়ম করেছে RBI?

FD সবসময় তাঁদের প্রথম পছন্দ যাঁরা ঝুঁকি থেকে দূরে থাকতে চান এবং নিজেদের টাকার স্থিতিশীল রিটার্ন চান। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগের সর্বোচ্চ সীমা RBI ঠিক করেনি।
  • ব্যাঙ্ক ডিফল্ট করলে DICGC-এর অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা।
  • FD-এর মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর, সুদ আয়কর সাপেক্ষ।
  • ট্যাক্স সেভিং FD-তে 80C ধারায় আয়কর ছাড় পাওয়া যায়।

 বিনিয়োগের বিষয়ে অনেকেরই ভরসা এখনও ফিক্সড ডিপোজিটই। আসলে অনেক বেশি মুনাফা দেওয়া বিনিয়োগের উপায় থাকলেও অনেকেই ফিক্সড ডিপোজিট অর্থাৎ FD-তে বিনিয়োগ করাকে বেশ নিরাপদ মনে করেন। FD সবসময় তাঁদের প্রথম পছন্দ যাঁরা ঝুঁকি থেকে দূরে থাকতে চান এবং নিজেদের টাকার স্থিতিশীল রিটার্ন চান। 

এতে আপনি নির্দিষ্ট সুদের হারের সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের পরে গ্যারান্টেড রিটার্ন পান। এই কারণেই চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত ব্যক্তি পর্যন্ত FD-কে নির্ভরযোগ্য বিনিয়োগ হিসাবে বিবেচনা করেন। তবে অনেকেই জানেন না যে FD-তে সর্বাধিক কত টাকা জমা করা যেতে পারে এবং এর সীমা কত। চলুন, পুরো হিসাবটা বুঝি।

FD-তে কত টাকা জমা করা যেতে পারে?

অনেকেরই জানা নেই FD-তে কত টাকা বিনিয়োগ করা যেতে পারে।  ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এবিষয়ে নির্দিষ্ট নিয়ম আছে কি? তথ্য বলছে,  RBI FD-তে বিনিয়োগের জন্য কোনও সর্বোচ্চ সীমা নির্ধারণ করেনি। অর্থাৎ, আপনি চাইলে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা পর্যন্ত FD করতে পারেন। অনেক ব্যাঙ্ক একজন গ্রাহককে আলাদা FD অ্যাকাউন্ট খোলারও অনুমতি দেয়। 

তবে, ব্যাঙ্কিং সুরক্ষার জন্য, প্রতিটি গ্রাহক ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অর্থাৎ DICGC-এর অধীনে শুধুমাত্র ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা পান। এর মধ্যে মূল পরিমাণ এবং সুদ উভয়ই অন্তর্ভুক্ত। কোনও কারণে যদি ব্যাঙ্ক ডিফল্ট করে, তাহলে আপনার টাকা এই পরিমাণ পর্যন্ত সুরক্ষিত থাকবে।

FD-এর সঙ্গে সম্পর্কিত কিছু জরুরি বিষয়

প্রতিটি ব্যাঙ্কে FD-এর নিয়ম কিছুটা আলাদা। তবে বেশিরভাগ ক্ষেত্রে সর্বনিম্ন জমার পরিমাণ ১০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে হয়। FD-এর মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে। ম্যাচিউরিটির আগে FD ভাঙলে, ব্যাঙ্ক জরিমানা বা কম সুদের হার ধার্য করে। সুদের হার ব্যাঙ্ক এবং জমার মেয়াদের উপর নির্ভর করে। প্রবীণ নাগরিকদের এফডির উপর সাধারণত বেশি সুদ পাওয়া যায়।

FD-তে প্রাপ্ত সুদ আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স যোগ্য। যদি সুদের আয় ৪০,০০০ টাকার বেশি হয়, প্রবীণ নাগরিকদের জন্য তা ৫০,০০০ টাকার বেশি হলে ব্যাঙ্ক TDS কাটে। ট্যাক্স সেভিং FD-তে বিনিয়োগ করলে ইনকাম ট্যাক্স-এর ধারা 80C-এর অধীনে ট্যাক্স ছাড়ও পাওয়া যায়। 

সেরা শিরোনাম

Step Up SIP: স্যালারি যদি ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে SIP-ও কি ১০ শতাংশ স্টেপ আপ প্রয়োজন?
স্যালারি যদি ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে SIP-ও কি ১০ শতাংশ স্টেপ আপ প্রয়োজন?
Retirement Fund: ৪০ হোক বা ৬০ বছরে অবসর, ঠিক কতটা টাকার প্রয়োজন হবে আপনার?
৪০ হোক বা ৬০ বছরে অবসর, ঠিক কতটা টাকার প্রয়োজন হবে আপনার?
Gold Price Today: পুজো শেষে বেশ খানিকটা কমল সোনার দাম, ১০ হাজারের বেশি কমেছে রুপোর দামও
পুজো শেষে বেশ খানিকটা কমল সোনার দাম, ১০ হাজারের বেশি কমেছে রুপোর দামও
Impact Of RBI Rate Hike: বেড়েছে সুদের হার, বেশি EMI দেওয়া ভাল নাকি বেশিদিন ধরে EMI দেওয়া ভাল?
বেড়েছে সুদের হার, বেশি EMI দেওয়া ভাল নাকি বেশিদিন ধরে EMI দেওয়া ভাল?

ভিডিও

Swasthya Bhawan News | হাসপাতালের বেহাল দশা, স্বাস্থ্যভবনে শুরু জরুরি বৈঠক | ABP ANANDA LIVE
CJP News | আজই সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরার নোটিস
Suvendu Adhikari News |
Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Embed widget