এক্সপ্লোর

Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

Gold News Update: সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই স্কিমের নিয়মে বদল আনতে পারে সরকার।

Gold News Update: আপনার বাড়িতে বা লকারে দীর্ঘদিন ধরে সোনা (Gold Schemes) পড়ে থাকলে কাজে লাগাতে পারেন। কারণ, সরকারের অনুমতিতে চলে ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’ (Gold Monetization Scheme)। বর্তমানে এই সোনার স্কিম আপনার আয়ের উৎস হতে পারে। সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই স্কিমের নিয়মে বদল আনতে পারে সরকার।

কেন নতুন সশোধিত স্কিম আনতে পারে সরকার
মূলত, দেশবাসীর ঘরে পড়ে থাকা সোনা এবার কাজে লাগাতে চাইছে সরকার। আগের মতো বিদেশ থেকে সোনা আমদানির ভার কমাতে চাইছে কেন্দ্র। যার ফলে ইমপোর্ট ডিউটি বা শুল্কের খরচ কমবে সরকারের। সেই কারণেই 'গোল্ড মনিটাইজেশন স্কিমে' সংশোধন আনতে চলেছে সরকার। অন্তত তেমনই খবর পাওয়া যাচ্ছে।   

গোল্ড মনিটাইজেশন স্কিম কী ?
ভারতে গোল্ড মনিটাইজেশন স্কিম চালু হয়েছিল ২০১৫ সালে। এই প্রকল্পের মাধ্যমে সোনা ব্যাঙ্কে রেখে টাকা রোজগার করতে পারতেন গ্রাহকরা। মূলত, জমা রাখা সোনার ওপর সুদই ছিল আয়ের উৎস। পরবর্তীকালে গোল্ড মনিটাইজেশন স্কিমের মেয়াদপূর্তির পর বিনিয়োগকারীরা অর্থ ফেরত পেয়ে যেতেন।

নতুন গোল্ড মনিটাইজেশন স্কিমে কী বদল
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এবার ভ্যাঙ্কের পাশাপাশি সোনা জমা নিতে পারবে জুয়েলার্সরা। অতীতে সোনা জমা দেওয়ার জন্য কেবল নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ওপর নির্ভর করতে হতো। তবে নতুন খসড়া অনুযায়ী, এবার দেশের সাধারণ জুয়েলার্স বা স্বর্ণ ব্যবসায়ীদের এই স্কিমের আওতায় ‘কালেকশন পার্টনার’ বা সংগ্রহকারী  হিসেবে যোগ করা হতে পারে। মূলত, সরকার চাইছে এই স্কিমের মাধ্যমে দেশবাসীর কাছে থাকা সোনা দেশের অর্থনৈতিক ব্যবস্থা ব্যবহার করতে।

কী বলছেন সোনার ব্যবসায়ীরা
অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশন (AIJGF)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষ তাদের বাড়ির কাছাকাছি পরিচিত জুয়েলারি দোকানে গিয়েই সোনা জমা দিতে পারবেন, যা এই স্কিমটিকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলবে।

কেন দেশবাসীর গচ্ছিত সোনার ওপর সরকারের নজর ?
সূত্রের খবর, বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের ওপর চাপ কমাতে চাইছে সরকার। যে কারণে দেশের পরিবারগুলির কাছে গচ্ছিত হাজার হাজার টন জমা সোনার দিকে নজর সরকারের। প্রতি বছর চাহিদার কথা মাথায় রেখে বিপুল পরিমাণ সোনা বিদেশ থেকে আমদানি করে সরকার। যা দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর চাপ সৃষ্টি করে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ঘরে রাখা এই সোনার একাংশও ব্যাঙ্কিং ব্যবস্থায় নিয়ে আসা যায়, তবে আমদানি-নির্ভরতা কমানো সম্ভব হবে ও অর্থনীতি উপকৃত হবে।

আরও পড়ুন : আসল ভেবে নকল ২০০ টাকার নোট নিচ্ছেন ? কীভাবে চিনবেন কোনটা ঠিক ? রইল ৭ উপায়

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Gold Price Today : দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
Nvidia CEO Resigns : চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
Daily SIP vs Monthly SIP: এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?
এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?
BSNL Recharge Plan : BSNL নিয়ে এল সস্তার প্ল্যান, সুপার ফাস্ট ইন্টারনেটের সঙ্গে আনলিমিটেড কলিং এই দামে
BSNL নিয়ে এল সস্তার প্ল্যান, সুপার ফাস্ট ইন্টারনেটের সঙ্গে আনলিমিটেড কলিং এই দামে

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget