Gold Rate:  সোনার দাম কত হল আজকের বাজারে ? গতকাল ব্যাপক হারে কমে গিয়েছিল দাম, ফলে স্বস্তি ছিল গ্রাহকদের কাছে। কিন্তু আজ সোনা কিনতে গেলে গতকালের থেকে খরচ বেশি হবে। খানিক বেড়ে গিয়েছে সোনার দাম (Gold Rate Today)। লক্ষ্মীবারে আজ ১৩ ফেব্রুয়ারি সোনা কিনতে কত খরচ হবে আপনার ? 

এমনিতেই বাজারের ওঠানামার ওপর নির্ভর করে সোনার দাম। প্রতিদিনই বাড়ে কমে এই মূল্যবান ধাতু। তবে এই কয়েক দিনে বাজেটের পর থেকে প্রতিদিনই বাড়ছে সোনার দাম। গতকাল সোনার দাম অনেকটাই কমে গিয়েছিল। তবে আজ বাংলার বাজারে (Gold Rate) গতকালের থেকে ফের বেড়ে গিয়েছে সোনার দাম। বিয়ের মরশুমে সোনা (Gold Price) কিনতে কত খরচ হবে আজ ? জেনে নিন আজকের দর। 

সোনার দামে ওঠানামা চলতেই থাকে

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্ন পাওয়ার আশায়। ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট।  প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক,করের  পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও দেশের বিভিন্ন জায়গায় সোনার দামে পরিবর্তন হয়ে থাকে। রুপোর গয়নার  জনপ্রিয়তাও এখন যথেষ্ট। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপোর বার কিনে রাখেন।  

আজকের সোনার দাম (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৮৫৫২
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৮১২৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৭৭৮২
১৮ ক্যারেট১ গ্রাম৬৬৭০
রুপো (৯৯৯)১ কেজি৯৬,০০৪

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।                            

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন: E-Shram Portal: গিগকর্মীরা কীভাবে রেজিস্ট্রেশন করবেন ই-শ্রম পোর্টালে ? জানুন সম্পূর্ণ প্রক্রিয়া