এক্সপ্লোর

Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড

Gold Price Crash : সেই ক্ষেত্রে আপনিও এই সুযোগের ব্যবহার করতে পারবেন। জেনে নিন, ঠিক কতটা কমে আসতে পারে সোনার দাম।   

Gold Price Crash : যুদ্ধের বাজারে সোনা (Gold Buying Tips) কিনতে চাইলে এই বিষয়টি আপনার মাথায় রাখা প্রয়োজন। বাজার বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই আকাশছোঁয়া দাম থেকে অনেকটাই কমে আসবে গোল্ড রেট (Gold Rate)। সেই ক্ষেত্রে আপনিও এই সুযোগের ব্যবহার করতে পারবেন। জেনে নিন, ঠিক কতটা কমে আসতে পারে সোনার দাম।   

৩০ হাজার টাকা কমে পাবেন সোনা
বিগত কয়েক মাসে সোনার দাম যে হারে বেড়েছিল, তাতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। ইরান-ইজরায়েল যুদ্ধের উত্তেজনার সময় সোনার দাম ১০ গ্রাম প্রতি ১,৬০,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। তবে বর্তমানে বাজার বিশেষজ্ঞরা এক বিশাল পতনের পূর্বাভাস দিচ্ছে। মনে করা হচ্ছে, সোনার দাম ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে। অন্তত বাজার বিশেষজ্ঞরা সেরকমই ইঙ্গিত দিচ্ছে।

কেন কমছে সোনার দাম ?
বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সোনা একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে দাম কমার প্রধান কারণগুলি দেওয়া হল

ডলারের শক্তিশালী অবস্থান : বিশ্ববাজারে মার্কিন ডলারের দাম বাড়ছে। সাধারণত ডলার শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যায়।

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি: মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ক্রুড অয়েলের দাম বাড়ছে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে, যা কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিকে সুদের হার বাড়াতে বাধ্য করছে।

সুদের হার কমার সম্ভাবনা কম: মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর বিষয়ে রক্ষণশীল অবস্থান নিয়েছে। সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনার বদলে ডলারে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হন।

মুনাফা লাভ (Profit Booking): সোনার দাম যখন ১.৫০ লক্ষ টাকার গণ্ডি পার করে, তখন বড় বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে লাভ তুলে নিতে শুরু করেন। বাজারে সোনার জোগান বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করে। 

সোনার দাম কত নীচে নামতে পারে ?
মার্কেট এক্সপার্টদের মতে, আগামী দিনগুলোতে সোনার বাজারে মন্দাভাব বজায় থাকতে পারে:

সেক্টর বর্তমান/সাম্প্রতিক অবস্থা সম্ভাব্য লক্ষ্যমাত্রা
MCX (ভারত) ₹১,৪৪,৮২৫ (প্রতি ১০ গ্রাম) ₹১,২৭,০০০
COMEX (আন্তর্জাতিক) $৪,৫৭৪.৯০ (প্রতি আউন্স) $৪,২৫০

রাজ্যে সোনা রুপোর দাম যা হল ( ২৫ মার্চ, ২০২৬)

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৪৪৮৬
২২ ক্যারেট [916] (কিনতে গেলে) ১ গ্রাম ১৩৭৬০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৩১৮১
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) ১ গ্রাম ১১৩০০
রুপো বার (999) ১ কেজি ২৪০৬০০


এসএস ওয়েলথস্ট্রিট (SS WealthStreet)-এর প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেবার মতে, MCX-এ সোনার দাম ১.৭০ লক্ষ টাকার বাধা অতিক্রম করতে পারছে না। যদি দাম বর্তমান স্তরের নিচে থাকে, তবে এটি ধাপে ধাপে ১.৩৫ লক্ষ এবং শেষ পর্যন্ত ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে। এলকেপি সিকিউরিটিজের ভিপি যতিন ত্রিবেদী জানিয়েছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মুদ্রাস্ফীতির কারণে বাজার এখন বেশ অস্থির। ভবিষ্যতে সোনার দাম ১.৪০ লক্ষ থেকে ১.৪৭ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করতে পারে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget