Gold Rate: সোনার দর হু হু করে বেড়েই চলেছে। প্রথমে ৭০ হাজার পেরিয়েছে সোনার দাম। তারপর এবার ৭১ হাজারের সীমাও পেরিয়ে গেল সোনার দাম। আর কি হাত দেওয়া যাবে না সোনায় ? সোনা কেনার আগে একবার দেখে নিন কত চলছে আজকের দর। গতকালের থেকেও লাফিয়ে বেড়েছে দাম। কমতি নেই রুপোর দামেও। 

কত চড়ল সোনার দাম ? 

সপ্তাহের শুরুতে এসে বিরাট লাফ দিয়েছে সোনার দাম। ২৪ ক্যারেট সোনার দাম এক লাফে সোমবারের থেকে ৫১ টাকা বেড়ে হয়েছে ৭১৩১ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৫০ টাকা বেড়ে হল ৬৮৮৯ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬৮৮৯ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৬৪৮৯ টাকা। আজ মঙ্গলবারের বাজারে দাম (Gold Price Today) সোমবারের রেটের থেকে অনেক বেড়ে গিয়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। অন্যদিকে, রুপোর দামও আজ বিপুল হারে বেড়েছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৮২,০৩৯ টাকা। 

আজকের সোনার দর (৯ এপ্রিল, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭১৩১
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৮৮৯
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৪৮৯
১৮ ক্যারেট ১ গ্রাম৫৬৭৬

 

রুপো (৯৯৯)১ কেজি৮২,০৩৯

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।

আরও পড়ুন: Voltas AC Sale: গরম পড়তেই দুরন্ত বিক্রি, এক লাফে ১৩ শতাংশ বাড়ল এই সংস্থার শেয়ার