Gold Rate: হু হু করে বেড়ে যাচ্ছিল দাম (Gold Rate Today)। ৭১ হাজার ছেড়ে ৭২ হাজারের ঘরে এখন সোনা। মধ্যবিত্তের সাধ্যের বাইরেই চলে গিয়েছিল দাম। তবে পয়লা বৈশাখের আগে কিছুটা স্বস্তি মিলল সোনার দামে। রাজ্য জুড়ে আজ শনিবার খানিক কমল সোনার দাম। কতটা সস্তা হল আজ ? দেখে নিন রেটচার্ট। 

দোকানে যাওয়ার আগে দেখুন

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

আজকের দাম কতটা বদলাল 

আজ ১৩ এপ্রিল শনিবার দাম খানিকটা কমল সোনার (Gold Rate Today)। শুক্রবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম অনেকটাই কমেছে। গতকালের থেকে আজ শনিবার গ্রাম প্রতি ৬২ টাকা কমে হয়েছে ৭২১২ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ৬০ টাকা কমে হয়েছে ৬৯৬৭ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৫৯৩ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৭৪০ টাকা। রুপোর দাম আজ অবাক করা হারে বেড়ে গিয়েছে। আজকের রুপোর দাম ৮২,৭৯৯ টাকা প্রতি কেজিতে। 

আজকের সোনার দর (১৩ এপ্রিল, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭২১২
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৯৬৭
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৫৯৩
১৮ ক্যারেট ১ গ্রাম৫৭৪০

 

রুপো (৯৯৯)১ কেজি৮২,৭৯৯

 

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: Tariff Plan: ভোটের পরেই বাড়তে পারে ফোনের খরচ ! কী জানাল টেলিকম অপারেটরগুলি ?