এক্সপ্লোর

Gold Rate Today: রবিবারে সোনা কিনতে টান পড়বে পকেটে ? দাম কি আবার বাড়ল ?

Gold Rate on 27 October: ধনতেরসের আগে কি ৮০ হাজারে চলে যাবে সোনার দাম ? পরে গয়না গড়ানোর পরিকল্পনা থাকলে এখনই কি কিনে রাখবেন ? আজ কত দর চলছে বাংলা জুড়ে ?

Gold Rate: সোনার দাম আবার বাড়তে শুরু করেছে। প্রতিদিনই অল্প অল্প করে বেড়ে চলেছে দাম। গতকাল সপ্তাহান্তে এসে লাফ দিয়েছিল সোনার দাম আর আজ রবিবার ছুটির দিনে গতকালের থেকেও দাম (Gold Price Today) বেড়ে গিয়েছে সোনার। ধনতেরসের আগে কি ৮০ হাজারে চলে যাবে সোনার দাম (Gold Price)? পরে গয়না গড়ানোর পরিকল্পনা থাকলে এখনই কি কিনে রাখবেন ? আজ কত দর চলছে বাংলা জুড়ে ? দেখে নিন রেটচার্টে। 

বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।

আজকের সোনার দর (২৭ অক্টোবর, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৮৭৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭৪৮৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭১৬৬
১৮ ক্যারেট ১ গ্রাম ৬১৪৫
রুপো (৯৯৯) ১ কেজি ৯৮,০৫৮

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। 

সোনাতে বিনিয়োগ করেন অনেকেই

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Ratan Tata's Pet Dog Tito: প্রিয় পোষ্যের নামেও করা যায় উইল ? কী নিয়ম রয়েছে ভারতে ?

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget