এক্সপ্লোর

New Mobile SIM Rules: সিম অ্য়াক্টিভ না থাকলে চলবে না হোয়াটসঅ্য়াপ, টেলিগ্রাম ? এবার নতুন নিয়ম

Govt SIM Binding Rules: ২০২৭ সালের ১ জনুয়ারি থেকে কার্যকর হতে পারে এই সিদ্ধান্ত। সরকারের প্রস্তাবিত 'সিম বাইন্ডিং রুল' মেনে হতে পারে এই কাজ।

Govt SIM Binding Rules: রেজিস্টার্ড মোবাইল নম্বরের সিম অ্য়াক্টিভ না থাকলে নাও চলতে পারে হোয়াটসঅ্য়াপ, টেলিগ্রাম ছাড়াও বিভিন্ন মেসেজিং অ্যাপ। ২০২৭ সালের ১ জনুয়ারি থেকে কার্যকর হতে পারে এই সিদ্ধান্ত। সরকারের প্রস্তাবিত 'সিম বাইন্ডিং রুল' মেনে হতে পারে এই কাজ। মূলত, প্রতারকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতেই এই উদ্যোগ নিচ্ছে সরকার। একবার এই নিয়ম বাস্তবায়িত হলে মেসেজিং প্লাটফর্মগুলি কোনও রেজিস্টার্ড অ্যাক্টিভ সিম না থাকলে গ্রাহককে তাদের প্লাটফর্ম ব্যবহার করতে নাও দিতে পারে। 

কী সিদ্ধান্ত নিয়েছে সরকার ?

এই বিষয়ে ইতিমিধ্যেই ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশন (DOT) এর তরফে একটি বার্তা পাঠানো হয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের কোম্পানিগুলিকে। যেখানে সরকারের প্রস্তাবিত নতুন আইন মেনে ৩১ ডিসেম্বর ২০২৬-কে এই নিয়ম পালনের সময়সীমা বলা হয়েছে। ভারতীয় মোবাইল নম্বরের অপব্যবহার ও সাইবার প্রতারণা রুখতে 'সিম বাইন্ডিং রুলস' কার্য়কর করতে চাইছে সরকার।     

নতুন নিয়ম কার্যকর হলে কী হবে ?
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হলে আপনার কী সমস্যা হবে ? সেই ক্ষেত্রে কোনও ব্যক্তির মেসেজিং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সিম অ্য়াক্টিভ না থাকলে বা অন্য কোনও সিম সেই জায়গায় ব্যবহার করা হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।  

সরকারের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যেসকল মেসেজিং অ্যাপ রেজিস্ট্রেশনের জন্য ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে, তাদের ডিভাইসে থাকা নম্বর ও রেজিস্টার্ড নম্বর এক কিনা তা নিশ্চিত করতে হবে। তাদের দেখতে হবে, মেসেজিং অ্য়াপের সঙ্গে যুক্ত ফিজিক্যাল সিম বা ই-সিম কার্ড যেন অ্যাক্টিভ থাকে। 

কী এই সিম বাইন্ডিং ?
সাইবার ফ্রড থেকে দেশবাসীকে বাঁচাতে এই প্রস্তাবিত 'সিম বাইন্ডিং রুল' এনেছে ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশন। এই নিয়ম অনুসারে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো মেসেজিং অ্য়াপ কোম্পানিগুলি কোনও গ্রাহকের রেজিস্টার্ড সিম অ্যাক্টিভ না পেলে অ্য়াকাউন্ট বন্ধ করে দিতে পারে। এই ক্ষেত্রে KYC ভেরিফায়েড মোবাইল কানেকশনের যাতে লাইভ থাকে তা নিশ্চিত করতে হবে সংস্থাগুলিকে। সেই অনুযায়ী আপনাকেও রেজিস্টার্ড মোবাইল নম্বরগুলি দিয়েই মেসেজিং অ্যাপ চালাতে হবে। অন্যথায় সমস্য়ার মুখে পড়তে হবে ব্যবহারকারীকে। 

(রিপোর্টের সৌজন্যে NDTV অনলাইন)

আরও পড়ুন : ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সরকারি মালিকানা কমাবে কেন্দ্র, ৭৫ শতাংশ হাতে রাখার পরিকল্পনা

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget