এক্সপ্লোর

LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার

Gas Cylinder News Update : বাড়িতে পাইপলাইনের PNG (Piped Natural Gas) মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার। ঠিক কী নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার ?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পাইপলাইনের গ্যাস (PNG) ব্যবহার করলে LPG সিলিন্ডার রাখা যাবে না।
  • PNG গ্রাহকদের অবিলম্বে LPG সংযোগ জমা দিতে হবে।
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ।
  • এলপিজি সরবরাহ স্থিতিশীল, কোনও ঘাটতি নেই।

Gas Cylinder News Update : ইরান-ইজরায়েল যুদ্ধের (US Israel Iran War) আবহে এবার রান্নার গ্যাসের নিয়মে বড় বদল করল সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক (Petroleum Ministry) ঘোষণা করেছে, বাড়িতে পাইপলাইনের PNG (Piped Natural Gas) মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার। ঠিক কী নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার ?

কী বলা হয়েছে এই সরকারি নির্দেশিকায় ?
পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি ইতিমধ্যে পাইপলাইনের গ্যাস (PNG) ব্যবহার করেন, তবে তিনি আর বাড়িতে LPG (সিলিন্ডার গ্যাস) কানেকশন রাখতে পারবেন না। শুধু তাই নয়, সরকারি তেল সংস্থা বা তাদের ডিস্ট্রিবিউটরদের থেকে কোনও নতুন সিলিন্ডার রিফিল করতে পারবেন না ওই ব্যক্তি। এটি আইনিভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট করে কী বলা হয়েছে
"যে সকল ব্যক্তির বাড়িতে PNG কানেকশন পাশাপাশি একটি ঘরোয়া LPG কানেকশন আছে, তারা আর কোনওভাবেই ওই LPG কানেকশ নিজেদের কাছে রাখতে পারবেন না। এমনকী সরকারি তেল সংস্থা বা ডিস্ট্রিবিউটরদের থেকে রান্নার গ্যাসের কোনও রিফিলও নেওয়া যাবে না।"

দ্রুত করতে হবে এই কাজ
যাদের বাড়িতে বর্তমানে এই দুই প্রকারের সুবিধাই রয়েছে, তাদের অবিলম্বে নিজেদের LPG সংযোগটি সারেন্ডার (Surrender) বা জমা দিতে বলা হয়েছে। সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল, রান্নার গ্যাসের সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কালোবাজারি মুক্ত করা। পাশপাশি এই মুহূর্তে যাদের কাছে গ্যাসের কোনও বিকল্প নেই, তাদের কাছে দ্রুত সিলিন্ডার পৌঁছে দেওয়া।

কেন এই কড়া সিদ্ধান্ত নিল সরকার ?
সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির জোগানে কিছুটা টান পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে ভারতের প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি হয়, যা বর্তমানে কিছুটা ধাক্কা খেয়েছে। এই অবস্থায় ঘরোয়া বাজারে রান্নার গ্যাসের সঠিক বণ্টন নিশ্চিত করতে, যারা ইতিমধ্যে পাইপলাইনের সুবিধা পাচ্ছেন, তাদের সিলিন্ডার ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মেঘ ঘনীভূত হয়েছে। এর প্রভাব পড়েছিল ভারতেও, যার ফলে গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি (LPG) সিলিন্ডারের অভাব নিয়ে গুজব এবং আতঙ্ক তৈরি হয়। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ভারত সরকার জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।

প্রথম জাহাজ 'শিবালিক' (Shivalik): কয়েক দিন আগেই এই জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে উন্মুক্ত সমুদ্রে পৌঁছেছে। বর্তমানে এটি ভারতীয় নৌবাহিনীর কড়া নিরাপত্তায় ভারতের বন্দরের অভিমুখে এগোচ্ছে।

দ্বিতীয় জাহাজ 'নন্দা দেবী' (Nanda Devi): শনিবার সরকারি সূত্রে জানা গেছে, ৪৬,০০০ মেট্রিক টনেরও বেশি এলপিজি নিয়ে 'নন্দা দেবী' সফলভাবে হরমুজ প্রণালী থেকে বেরিয়ে এসেছে। ভারতের জ্বালানি সুরক্ষা বজায় রাখতে এই জাহাজটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রাহকদের জন্য বিশেষ টিপস:
আপনি যদি PNG গ্রাহক হন, তবে কাছের গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আপনার অতিরিক্ত LPG সিলিন্ডারটি জমা দিয়ে 'সারেন্ডার সার্টিফিকেট' সংগ্রহ করুন।

অনলাইনের মাধ্যমেও (যেমন Indane বা HP-র পোর্টাল থেকে) কানেকশন জমা দেওয়ার আবেদন করা যেতে পারে।

ভবিষ্যতে যদি আপনি বাড়ি পরিবর্তন করেন যেখানে পাইপলাইন নেই, তবে ওই সারেন্ডার সার্টিফিকেট দেখিয়ে পুনরায় অগ্রাধিকারের ভিত্তিতে নতুন LPG কানেকশন পাওয়া যাবে।

Frequently Asked Questions

যারা পাইপলাইনের গ্যাস (PNG) ব্যবহার করেন, তাদের কি এলপিজি সিলিন্ডার রাখা যাবে?

না, যারা বাড়িতে পাইপলাইনের গ্যাস (PNG) ব্যবহার করেন, তারা আর এলপিজি সিলিন্ডার রাখতে পারবেন না। এটি সরকারি তেল সংস্থা বা ডিস্ট্রিবিউটরদের থেকে নতুন রিফিলও নিষিদ্ধ করে।

সরকার কেন এই নতুন নিয়ম চালু করেছে?

মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে এবং কালোবাজারি রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি ঘরোয়া বাজারে রান্নার গ্যাসের সঠিক বণ্টন নিশ্চিত করবে।

যাদের বাড়িতে পিএনজি এবং এলপিজি দুটোই আছে, তাদের কি করতে হবে?

যাদের বাড়িতে পিএনজি এবং এলপিজি দুটোই আছে, তাদের অবিলম্বে তাদের এলপিজি সংযোগ সারেন্ডার করতে বলা হয়েছে। অন্যথায়, তারা নতুন এলপিজি রিফিল নিতে পারবেন না।

এলপিজি সিলিন্ডার জমা দেওয়ার পর কি সারেন্ডার সার্টিফিকেট পাওয়া যাবে?

হ্যাঁ, আপনার কাছের গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে এলপিজি সিলিন্ডার জমা দেওয়ার পর আপনি একটি 'সারেন্ডার সার্টিফিকেট' পাবেন। এটি ভবিষ্যতে কাজে লাগতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget