এক্সপ্লোর

GST Reforms : ওষুধ থেকে দুগ্ধজাত পণ্য... GST ১২ ও ২৮ শতাংশ স্ল্যাব উঠে গেলে কোন-কোন জিনিস সস্তা হবে ?

PM Modi : সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

PM Modi :  শীঘ্রই বদলে যাবে অনেক জিনিসের দাম। এবার নতুন জিএসটি সংস্কারের (GST Reforms) আওতায় ১২ ও ২৮ শতাংশ স্ল্যাব বাদ দিয়ে ৫ শতাংশ এবং ১৮ শতাংশ স্ল্যাব রাখার প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রী পরিষদ। এই বিষয়ে মতিলাল ওসওয়াল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (Motilal Oswal LTD) লিমিটেডের অ্য়াসেট ম্যানেজমেন্টের রিসার্চ চিফ সিদ্ধার্থ খেমকা বলেছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ঘোষিত পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার বাস্তবায়নের দিকে এটি প্রথম বড় পদক্ষেপ। এখন সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

অনেক প্রয়োজনীয় জিনিসের দাম কমবে
মন্ত্রী পরিষদের অনুমোদনের পর ২৮ শতাংশ স্ল্যাব ১৮ শতাংশে এবং ১২ শতাংশ স্ল্যাব ৫ শতাংশ স্ল্যাবে চলে আসবে। জিএসটি হ্রাসের ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হ্রাস পাবে ও আরও অনেক জিনিস সস্তা হয়ে যাবে। সংশোধিত জিএসটি হার বাস্তবায়নের পরে যে সমস্ত জিনিস সস্তা ও ব্যয়বহুল হতে পারে তার একটি তালিকা এখানে দেওয়া হল।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের কী হবে
এই নতুন জিএসটি সংস্কারের পর ওষুধ থেকে শুরু করে প্রক্রিয়াজাত খাবার, অ্যালকোহলমুক্ত পানীয় ও কিছু দুগ্ধজাত পণ্যের উপর বর্তমানে ১২ শতাংশ হারে জিএসটি ধার্য করা হয়েছে। জিএসটি সংস্কারের ফলে এই সমস্ত জিনিসের দাম কমতে পারে। হোটেল রুম ও কিছু নির্মাণ সামগ্রীও বর্তমানে ১২ শতাংশের মধ্যে পড়ে।

এয়ার-কন্ডিশনার, রেফ্রিজারেটরের দাম বাড়বে
যদি আপনি একটি নতুন ফ্রিজ বা এসি কিনতে চান, তাহলে তাদের দামও কমতে চলেছে। কারণ বর্তমানে তাদের উপর ২৮% জিএসটি ধার্য করা হয়। তবে, সংশোধনের ফলে তা ১৮% হয়ে যাবে।

চার চাকার গাড়ি
১,২০০ সিসির কম ইঞ্জিন ধারণক্ষমতার চার চাকার গাড়ি ও ৫০০ সিসি পর্যন্ত দুই চাকার গাড়ির দামও কমতে পারে। কারণ এই সমস্ত জিনিস বর্তমানে ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়।

নতুন জিএসটি ধার্য
জিএসটি সংস্কারের ফলে ৪০% হারে নতুন একটি স্ল্যাব প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে দামি গাড়ি, অ্যালকোহল, গ্যাম্বলিং , সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড, কফি, চিনি ও তামাকের মতো পণ্যের নাম। এই জিনিসগুলি দামি হতে পারে, কারণ বর্তমানে তাদের উপর ২৮% জিএসটি ধার্য করা হয়েছে।

আপনাদের বলি যে সিন ট্যাক্স হল এক ধরনের বিশেষ কর, যা সরকার সেইসব জিনিসের উপর আরোপ করে-যেগুলি ব্যবহারে ক্ষতির আশঙ্কা বাড়ায়। এই করের কারণে জিনিসপত্রের দাম বাড়বে, চাহিদা কমে যাবে ও ব্যবহার কমে যাবে, যার ফলে মানুষের জীবনে এর প্রভাব কমবে। স্বাস্থ্য ও জীবন বিমা প্রিমিয়ামকে জিএসটির আওতার বাইরে রাখার জন্য কেন্দ্রের প্রস্তাবও পর্যালোচনা করেছে মন্ত্রিপরিষদ ।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget