এক্সপ্লোর

Hindenburg Research: আরও বড় দুর্নীতি? আদানির পর ভারতের আর কে? নয়া রিপোর্ট আনছে Hindenburg Research

Adani Group: মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ এই ঘোষণা করেছে তারা।

নয়াদিল্লি: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপি, করফাঁকির অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিল তারা। আমেরিকার বিনিয়োগ অনুসন্ধানকারী সংস্থা Hindenburg Research-এর নিশানায় এবার আরও এক ভারতীয় সংস্থা। শীঘ্রই ফের বড় ধরনের দুর্নীতির পর্দাফাঁস করতে চলেছে তারা। সোশ্যাল মিডিয়ায় ওই সংস্থার  তরফেই তার ঘোষণা হল। (Hindenburg Research)

মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ এই ঘোষণা করেছে তারা। বিশদে কিছু যদিও জানায়নি Hindenburg Research. শুধু লেখা হয়েছে, ‘শীঘ্রই বড় কিছু আসছে ভারত’। তাদের এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। এবার কোন সংস্থা, কোন ব্যক্তিত্ব তাদের নিশানায়, সেই নিয়ে শুরু হয়েছে চর্চা। (Adani Group:)

আদানিদের নিয়ে বড় দাবির এক বছর পর ফের ভারত নিয়ে এই ঘোষণা করল Hindenburg Research. গত বছর ২৪ জানুয়ারি আদানিদের নিয়ে রিপোর্ট প্রকাশ করে ওই সংস্থা, যাতে শেয়ার দরে কারচুপি থেকে আর্থিক জালিয়াতির অভিযোগ ছিল। ওই রিপোর্ট সামনে আসতেই শেয়ার বাজারে আদানিদের একের পর এক সংস্থায় ধস নামে। বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকার প্রথম তালিকা থেকেও ছিটকে যান গৌতম আদানি। 

আরও পড়ুন: Banks Write Off Loans: ৫ বছরে ৯.৯ লক্ষ কোটির অনাদায়ী ঋণ মোছা হয়েছে ব্যাঙ্ক থেকে, জানাল কেন্দ্র

সেই রক্তক্ষরণ কমাতে গত এক বছরে একের পর এক পদক্ষেপ করেছে আদানি গোষ্ঠী। তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে, ভারতের উপর পরিকল্পিত হামলা হচ্ছে বলে দাবি করে তারা। Hindenburg Research-এর বিরুদ্ধে আইনি লড়াইয়েও নামে তারা। ভারতের নিয়ন্ত্রক সংস্থা SEBI-ও সেই নিয়ে তদন্তে নামে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আদানি এবং তাঁর সংস্থার বিরুদ্ধে সরব হন বিরোধীরাও। জেপিসি তদন্তের দাবি করা হয়। সেই মর্মে আবেদনও জমা পড়ে সুপ্রিম কোর্টে, যা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। Hindenburg Research-এর অভিযোগ ছিল, গত এক দশকেরও বেশি সময় ধরে নথিভুক্ত সংস্থগুলির শেয়ার দর কারচুপি- করে বাড়িয়ে দিচ্ছে আদানি গোষ্ঠী। সেই সংক্রান্ত ২৪টি অভিযোগ খতিয়ে দেখছে SEBI. 

যদিও SEBI-র তদন্ত নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। মোদি ঘনিষ্ঠ আদানির কুকীর্তি ঢাকা দিতে সরকারের তরফেও চেষ্টায় কোনও ত্রুটি রাখা হচ্ছে না বলে অভিযোগ তাঁদের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি জানান, সংসদে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন তোলায়, গত বছর অন্যায় ভাবে তাঁর সাংসদ পদ কেড়েই নেওয়া হয়নি শুধু, তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিতে ফোনে হুমকি-হুঁশিয়ারিও চলছে। সেই আবহে নয়া রিপোর্ট আনতে চলেছে Hindenburg Research.

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget